স্কুলে ভর্তিতে থাকছে সর্বোচ্চ ১৫ শতাংশ কোটা
স্টাফ রিপোর্টার : দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে এবার নতুন কোটা পদ্ধতি অনুসরণ করা হতে পারে। সরকারি স্কুলে ভর্তিতে ১৪ শতাংশ ও বেসরকারিতে ১৫ শতাংশ কোটা রেখে ভর্তি নীতিমালার খসড়া তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন করলে এ নীতিমালা মেনেই ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি নেওয়া হবে।
মাউশি সূত্র জানায়, স্কুলে ভর্তির খসড়া নীতিমালাটি এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাতে কোটা পদ্ধতি কেমন হবে, তা বিস্তারিত উল্লেখ রয়েছে। পাশাপাশি কোন শ্রেণি পর্যন্ত লটারি ও কোন শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে, তা নীতিমালায় উল্লেখ থাকবে।
খসড়া নীতিমালার তথ্যমতে, ভর্তিতে এবার সরকারি স্কুলে ১৪ শতাংশ কোটা থাকতে পারে। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা থাকবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ, যমজদের জন্য ২ শতাংশ এবং সহোদর (ভাই-বোন) ৩ শতাংশ কোটা রাখা হতে পারে। এছাড়া সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের জন্য ১ শতাংশ এবং মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর, দপ্তর ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১ শতাংশ কোটা থাকবে।
একইভাবে বেসরকারি স্কুলে ভর্তিতে ১৪ শতাংশ কোটা থাকবে। তবে বেসরকারিতে ১ শতাংশ কোটা বাড়তি রাখা হতে পারে। এই ১ শতাংশ কোটা বরাদ্দ থাকবে লিল্লাহ বোর্ডিংয়ের শিশুদের জন্য। লিল্লাহ বোর্ডিংয়ের শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে তাদের জন্য এ কোটা রাখবে প্রতিষ্ঠানগুলো। নিকটস্থ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে তারা।
ক্যাচমেন্ট এরিয়া কোটা
এদিকে, রাজধানীতে পরিবারের সঙ্গে বসবাস করা শিক্ষার্থীদের নিজ বাসার আশপাশে পড়ালেখার সুযোগ দিতে আগে থেকেই চালু থাকা ক্যাচমেন্ট এরিয়া কোটা বহাল রাখা হয়েছে। এত ঢাকা মহানগরের সরকারি বিদ্যালয়ে ক্যাচমেন্ট এরিয়ার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। ঢাকা মহানগরের সব সরকারি বিদ্যালয়ের আওতাধীন ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণ করে সংশ্লিষ্ট সকলকে অবহিত করবে মাউশি।
এদিকে, ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মোট আসনের ১০ শতাংশ আসন স্বতন্ত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।
জানতে চাইলে মাউশির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘আমরা ভর্তির খসড়া নীতিমালা করেছি। সেটা অনুমোদন দেবে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ে সভা হবে, সেখানে আলোচনার প্রেক্ষিতে প্রয়োজনে নীতিমালায় কিছু পরিবর্তনও আসতে পারে।’
কোটা পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধার সন্তান, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, যমজ, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কোটা আগে যেটা ছিল, সেটাই রাখা হয়েছে। সহোদর কোটা বাড়ানো হয়েছে। এটা নিয়ে অনেক রিট ও আইনি জটিলতা দেখা যায়। সার্বিক দিক মাথায় রেখে আমরা এবার ৩ শতাংশ সহোদর কোটা রেখেছি। এতে একই প্রতিষ্ঠানে ভাই-বোনের পড়ালেখার সুযোগ বাড়বে। অভিভাবকদের ভোগান্তি ও নিরাপত্তাহীনতা কমবে বলে আশা করি।’
(ওএস/এএস/সেপ্টেম্বর ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়া অধিনায়কের অবসর ঘোষণা
- ‘জাতিগত মুক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই সম্ভব’
- ‘১৫১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’
- ‘চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে’
- সালথায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ডেঙ্গুর ঝুঁকি কমাতে ঘরেই বদলাতে হবে যেসব অভ্যাস
- স্কুলে ভর্তিতে থাকছে সর্বোচ্চ ১৫ শতাংশ কোটা
- মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা
- বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা
- জাফলং-এ মুক্তিযোদ্ধারা পাকসেনাদের বিরুদ্ধে দুঃসাহসিক অভিযান চালায়
- দ্রুত বাঁধ সংস্কার করা না হলে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
- বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র্যালি
- চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
- অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- কাপ্তাই সীতা পাহার সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের অবাধ প্রবেশে নিষেধাজ্ঞা জারি
- নগরকান্দায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
- গ্যাসের চাপ কম, ইউরিয়া উৎপাদনে যেতে পারেনি যমুনা সার কারখানা
- নোয়াখালী সোনাপুরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন
- ফুলপুরে নগদের সচেতনতামূলক কর্মসূচি
- গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ওয়ার্ল্ড ফার্মাসিস্ট’ দিবস পালিত
- নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
- গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
- ঠাকুরগাও উপনির্বাচন: মির্জা আলমগীরের ভাইসহ ৬ প্রার্থীর মনোনয়নই বৈধ
- মুকসুদপুরে ২টি ডায়গনস্টিক সেন্টার বন্ধের চিঠি
- গোবিপ্রবি উপাচার্যের একাডেমিক ভবন পরিদর্শন
- নিভে যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত মেধাবী অন্তরের স্বপ্ন
- পাবনার ঈশ্বরদীতে নির্বাচন পরবর্তী সহিংসতা
- অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
- ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ
- পলাশবাড়ীতে জমিজমা নিয়ে সংঘর্ষে ৬ জন জখম, থানায় মামলা
- অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী আজ
- চায়না দুয়ারির ফাঁদে অস্তিত্ব সংকটে দেশীয় মাছ
- ছাত্রলীগ নেতা জসিম হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড
- বাউফলে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- স্কুলে ভর্তিতে থাকছে সর্বোচ্চ ১৫ শতাংশ কোটা
- খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা
- কুষ্টিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত
- ঠোঁট ফাটছে এখনই! যা করবেন
- অধ্যক্ষ আজিজীর হবিগঞ্জ আগমন উপলক্ষে মতবিনিময় ও পরামর্শ সভা
- ‘চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে’
- ডেঙ্গুর ঝুঁকি কমাতে ঘরেই বদলাতে হবে যেসব অভ্যাস
- মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








