কাগজের কলমে শিক্ষক আছেন ছয়জন, ক্লাসে নিয়মিত উপস্থিত থাকেন মাত্র দু’জন
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : কাগজের কলমে শিক্ষক আছেন ছয়জন, কিন্তু ক্লাসে নিয়মিত উপস্থিত থাকেন মাত্র দুজন। এর ফলে ১৫০ জন শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং ঐতিহ্যবাহী স্কুলটি এখন বেহাল দশায় পতিত হয়েছে।
ফরিদপুরের সালথা উপজেলার ৪৪ নং রাঙ্গারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর বর্তমান চিত্র এটি।
স্কুল সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে কাগজে-কলমে ছয়জন শিক্ষক থাকলেও বর্তমানে নিয়মিত পাঠদান চালিয়ে যাচ্ছেন মাত্র দুজন শিক্ষক। শিক্ষক সংকটের এই করুণ দশার নেপথ্যে রয়েছে নানা কারণ— বিদ্যালয়ের প্রধান শিক্ষক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করার পর বর্তমানে একজন শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন।
সহকারী শিক্ষকদের মধ্যে একজন প্রায় চার মাস ধরে মেডিকেল ছুটিতে আছেন। আরেকজন শিক্ষক সংযুক্তিতে (ডেপুটেশন) অন্যত্রে কর্মরত।আর একজন শিক্ষক বর্তমানে পিটিআই (PTI) ট্রেনিংয়ে অংশগ্রহণ করছেন।
সরজমিনে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, মাত্র দুজন শিক্ষক দিয়ে ১৫০ জন খুদে শিক্ষার্থীর পুরো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতগুলো শিশুকে সামাল দিতে গিয়ে ওই দুই শিক্ষক হিমশিম খাচ্ছেন, যা ব্যাহত করছে কোমলমতি শিশুদের স্বাভাবিক পড়াশোনা ও শিখন কার্যক্রম।
এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে দায়িত্বশীলদের কাছ থেকে মিলেছে দায়িত্বহীন ও অসংলগ্ন বক্তব্য। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান পুরো বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন এবং এ বিষয়ে কোনো সদুত্তর বা সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।
অন্যদিকে, উপজেলা শিক্ষা কর্মকর্তা তাসেম উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান বিষয়টি তাঁর জানা ছিল না। তবে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানার পর তিনি প্রয়োজনীয় ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে বিদ্যালয়টিতে পর্যাপ্ত শিক্ষক নিশ্চিত করা না হলে ১৫০ জন শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষা জীবন অন্ধকার হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।
(ডিসি/এসপি/নভেম্বর ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘জয় বাংলা’ শ্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি
- ইন্দিরা-মুজিবের বন্ধুত্ব থেকে শেখ হাসিনার প্রত্যাবর্তন: ভারত-বাংলাদেশের ভূরাজনৈতিক ভবিষ্যৎ
- ঈশ্বরগঞ্জে হাইকোর্টের আদেশ অমান্য অবৈধ বালু উত্তোলন, রহস্যজনক নিরবতায় প্রশাসন
- ‘সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে’
- মাগুরায় বেরুইল-পলিতা ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়
- গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত
- কাপ্তাইয়ে ৬০ বননির্ভর পরিবারের মাঝে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের নগদ অর্থ বিতরণ
- কাগজের কলমে শিক্ষক আছেন ছয়জন, ক্লাসে নিয়মিত উপস্থিত থাকেন মাত্র দু’জন
- নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে পিতা খুন
- ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় ইউএস ট্রেড শো শুরু
- শ্রীনগরে যুবদল নেতার ভরাট বাণিজ্যে নাকাল রাস্তাঘাট, ড্রেজার মেশিনের শব্দে ভোগান্তি
- যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদু'র ৩ দিনের রিমান্ড মঞ্জুর
- হারিয়েছে
- আধা কিলোমিটার সড়কের বেহাল দশা, ২০ গ্রামের মানুষের দুর্ভোগ
- ‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা
- টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ কলেজ ছাত্র গ্রেপ্তার
- মামুন এমপির ডিও চিঠির সুফল: চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর সড়ক
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- ‘এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে’
- বাংলাদেশে শ্রমিক বিক্ষোভ, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ দ্বিতীয় আসরের পর্দা উঠবে আজ
- বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- শিল্পাঞ্চলে নিরাপত্তার চাদর, মাঠে ৩৩ প্লাটুন বিজিবি
- ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- সাইবার সুরক্ষা আইনে মামলায় ইউপি সদস্যসহ তিন জনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
- রসাটমের উদ্যোগে ১০ নভেম্বর ‘গ্লোবাল এটমিক কুইজ’
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শুরু ২৬ এপ্রিল
- ঝগড়া থামাতে গিয়ে মারধরের শিকার দুই পুলিশ সদস্য, গ্রেফতার ১
- লক্ষ্মীপুরে ৪৩ এমপি প্রার্থীর মনোনয়নপত্র জমা
- নীলফামারীতে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে নারীদের মিছিল
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- বাঁধভাঙা উচ্ছ্বাসে নীলফামারীতে তারেক রহমানের সমাবেশ
- হারানো বিজ্ঞপ্তি
- বারো রকম বারো ছড়া
- হারাধনের দশটি ছেলে
- ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
- ধামরাইয়ে আড়াই শতাধিক মন্ডপে কালীপূজা অনুষ্ঠিত
- ধামরাইয়ে রথ কমিটির নেতাদের নিয়ে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
- শ্রদ্ধা ভালোবাসায় কেন্দুয়ায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণ সভা
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- হারিয়েছে
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
-1.gif)








