বেসরকারি স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, বাড়লো বয়স
স্টাফ রিপোর্টার : বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে সরকার। এতে প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর করা হয়েছে। প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করা হয়। মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে।
নতুন নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে। তবে সাত বছরের কম থাকতে হবে। অর্থাৎ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া শিশুরা প্রথম শ্রেণিতে ভর্তির যোগ্য হবে।
শিক্ষার্থীর বয়স যাচাইয়ের জন্য আবেদনপত্রের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ পাঁচ বছর অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।
এর আগে ২০২৫ সালের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স ছিল পাঁচ বছর। এবার তা এক বছর বাড়ানো হয়েছে। অন্যদিকে গত ১৩ অক্টোবর প্রকাশিত সরকারি স্কুলে ভর্তির নীতিমালাতেও প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স পাঁচ বছর। অর্থাৎ, এবার সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে ভিন্ন রকম বয়সসীমা রাখা হয়েছে।
প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা
নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন করতে হবে বাধ্যতামূলকভাবে লটারির মাধ্যমে। নির্বাচিত শিক্ষার্থীদের পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তি করা যাবে।
অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করতে হবে। অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নবম শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে।
ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন ও সময়
দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে ৫০ নম্বরের। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা।
চতুর্থ থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে। পরীক্ষার সময় দুই ঘণ্টা।
নীতিমালায় আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ভর্তি কার্যক্রমের প্রচারের ব্যবস্থা নেবে।
(ওএস/এএস/নভেম্বর ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ’
- ‘জামায়াত-শিবির কৌশলে আ. লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে’
- রমজানে নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের বাকিতে ঋণসুবিধা
- বেসরকারি স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, বাড়লো বয়স
- রুশরা ফিরবেন দেশে, খালি থাকবে ফ্ল্যাট; তবুও নতুন ভবন নির্মাণের উদ্যোগ
- সাতক্ষীরা জজ আদালতের ভিপি কৌশুলী নূরুল আমিনের নিয়োগ বাতিল
- কুমিল্লায় মুক্তিবাহিনী কামালপুর পাকসেনা ঘাঁটির ওপর আক্রমণ চালায়
- বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু
- গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মেম্বারসহ চার জনের জেল জরিমানা
- গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
- বরগুনা জেলার তালতলী থানার তদন্ত ওসি রফিকুলের সাত বছর সশ্রম কারদণ্ড
- সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ গ্রেপ্তার
- পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই: রিজভী
- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী পাংশায় গ্রেপ্তার
- ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স
- রাজবাড়ীতে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয়
- ফরিদপুর বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা বাসে আগুন, প্রাণ গেলো চালকের
- বগুড়ায় আওয়ামী লীগ, যুবলীগের তিন নেতা গ্রেফতার
- কাশিয়ানীর বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ বিক্ষোভ
- এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস
- চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা; ৩ সদস্যের তদন্ত কমিটি; সার ফেরত পাওয়া গেছে ১০৭ বস্তা
- টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ
- নড়াইলে অটোভ্যান চালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার
- রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ আজ, শীর্ষ তিন বিজয়ীর রাশিয়া ভ্রমণের সুযোগ
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- ‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
- নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাবেক সাংসদ আহাদ মিয়া
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- কুলিয়ারচরে দোকানপাটসহ ১১ ঘরে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
- জহির খান’র কবিতা
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- ভোলার তজুমদ্দিনে সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল চোর শনাক্ত
- ভৈরবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অভিযান
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফাঁসাতে সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ
- শকুন এবং আমি
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








