E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘দেশের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো দরকার’

২০২৬ নভেম্বর ২০ ১৩:৫৬:৩১
‘দেশের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো দরকার’

স্টাফ রিপোর্টার : পুরো শিক্ষাব্যবস্থাকেই আমূলে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি শিক্ষার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় ঘটানোর আহ্বানও জানান।

ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

শুক্রবার (২০ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন রাষ্ট্রপতি।

এ সময় তিনি ঢাকা কলেজে কাটানো নিজের জীবনের নানা সময়ের স্মৃতিচারণও করেন। রাষ্ট্রপতি ঢাকা কলেজের ইতিহাস ও ঐতিহ্যের কথাও সবাইকে স্মরণ করিয়ে দেন।

রাষ্ট্রপতি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের শিক্ষাব্যবস্থাটাকে আমূলে ঢেলে সাজানো দরকার। আমাদের ছেলেরা গ্র্যাজুয়েট হচ্ছে, বাইরে বেরোচ্ছে কিন্তু কর্মসংস্থান নেই।
আমাদের শিক্ষাব্যবস্থাটাকে সেই ভাবেই ঢেলে সাজানো দরকার, যাতে করে সেটা সত্যিকারার্থেই ইফেক্টিভ (কার্যকর) হয়।

বক্তব্যে রাষ্ট্রপতি দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন জাতীয় আন্দোলনে ঢাকা কলেজের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও অবদানের কথা স্মরণ করেন। তিনি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/নভেম্বর ২০, ২০২৬)


পাঠকের মতামত:

২০ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test