‘ফ্যাসিবাদী আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে’
স্টাফ রিপোর্টার : ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে সুন্দর ও আধুনিক করে গড়ে তুলতে সবাইকে কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে।
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন সবাই সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, উচ্চশিক্ষাকে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করতে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে প্রযুক্তি, দক্ষতা ও মানবিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। শুধু সনদনির্ভর শিক্ষা বা চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের গবেষণামুখী, সৃজনশীল ও আত্মনির্ভরশীল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।
শিক্ষক প্রশিক্ষণ ও পাঠদানের ধরন বদলানোর ওপর গুরুত্বারোপ করে সরকার প্রধান বলেন, চাকুরিকেন্দ্রিক শিক্ষার বদলে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক পদ্ধতি চালুর ক্ষেত্রে প্রয়োজনে ‘ট্রেইন দি ট্রেইনার’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।
ব্যবহারিক ও কারিগরি দক্ষতার ঘাটতিই শিক্ষিত বেকারত্ব বৃদ্ধির অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশ করায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার সিকিউরিটি ও ফাইভ-জির মতো প্রযুক্তি কর্মজগত পাল্টে দিচ্ছে।
এ বাস্তবতায় উদ্ভাবনী ও কর্মসংস্থানমুখী শিক্ষাব্যবস্থার বিকল্প নেই।
ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শ্রেণিকক্ষ হবে জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনের কেন্দ্র, গবেষণাগার নতুন সম্ভাবনার ক্ষেত্র এবং শিল্পপ্রতিষ্ঠান বাস্তব দক্ষতা অর্জনের পাঠশালা। এ লক্ষ্যে শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ কর্মকর্তাদের অতিথি শিক্ষক হিসেবে যুক্ত করা এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশিই উদ্যোক্তা হওয়ার সক্ষমতা অর্জন করতে পারে।
প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের তাগিদ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বৈশ্বিক যোগাযোগ ও সম্ভাবনার দ্বার খুলতে ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান, ফ্রেঞ্চ, জার্মান, ইতালীয়সহ চাহিদাসম্পন্ন বিদেশি ভাষা শেখার সুযোগ বাড়াতে হবে এবং প্রতিটি কলেজে ক্যারিয়ার কাউন্সিলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ল্যাঙ্গুয়েজ ক্লাব ও উদ্যোক্তা তৈরির সুযোগ সম্প্রসারণ করতে হবে।
অধ্যক্ষদের ভূমিকা নিয়ে সরকার প্রধান বলেন, একজন অধ্যক্ষ শুধু প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; বরং একাডেমিক নেতৃত্বের কেন্দ্র, নৈতিক দিকদর্শী এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার স্থপতি।
শহর ও গ্রামের সবার জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা স্মরণ করে তিনি বলেন, প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বেড়েছে, সে প্রশ্নটি এখন সামনে এসেছে।
শিক্ষক সংকট নিরসন, শূন্য পদ পূরণ, নিয়োগ-পদায়ন ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক এবং প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, এনটিআরসিএ ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিয়ে সমন্বিত উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এ ছাড়া কলেজগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ জোরদার করা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচি সফল করা, শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয় কোন্দল ও সংঘাতের ঊর্ধ্বে রাখা এবং অসচ্ছল, প্রান্তিক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রতি ইতিবাচক থাকার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শুরুতে সকালে অনুষ্ঠানে পৌঁছাতে কিছুটা বিলম্ব হওয়ায় উপস্থিত সবার কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর-২) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
(ওএস/এএস/নভেম্বর ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘শুধু সিনেমার সংখ্যা বাড়ানোর জন্য কখনোই কাজ করতে চাইনি’
- রিট নিষ্পত্তি নিয়ে সাবেক বিচারপতিকে ব্যাখ্যা দিতে আপিল বিভাগের নির্দেশ
- ‘শান্ত-হৃদয় হতে হলে মন দিয়ে খেলতে হবে’
- ২৯ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাজ্যের নিট অভিবাসন
- ‘অভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়নই জাতীয় ঐক্যের ভিত্তি হতে পারে’
- আবারও বাড়লো সোনার দাম
- ‘দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে’
- এআইয়ের গোপন আবিষ্কারে বৈশ্বিক ‘সংবেদনশীল’ তথ্য ফাঁসের শঙ্কা
- ‘ফ্যাসিবাদী আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে’
- মুক্তিবাহিনী আড়িখোলা ও পূবাইলে রেলসেতু বিস্ফোরক লাগিয়ে উড়িয়ে দেয়
- নড়াইলে কৃষককে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়ি ভাঙচুর
- সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ
- ডিজিটাল লেনদেনের বিস্তার, নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?
- ৫০ হাজার টাকা ঋণ, পরিশোধ সাড়ে ৬ লাখ: তবুও জেলে জীবন, দুই সন্তান নিয়ে অসহায় পলি
- সালথায় মহিলা দলের বিক্ষোভ মিছিল
- শনিবার কুড়িগ্রামে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- বাগেরহাট ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারো রোগীর চিকিৎসা সেবা
- মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড
- বাংলাদেশ হিন্দু পরিষদের সাতক্ষীরা জেলা কমিটি পূর্ণঃগঠণ উপলক্ষে আলোচনা ও মতবিনিময়
- ‘তারেক রহমানের সরকার নির্বাচিত সরকার’
- ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- পঞ্চগড়ের প্রবীণ সাংবাদিক মুকুলের দু'টি কিডনিই নষ্ট
- বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিইর হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী
- অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের
- জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- ট্রাফিক স্টপে অভিবাসীদের তল্লাশি ও আটকের নির্দেশ দিলেন ট্রাম্প
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- প্রাথমিকের ৩ কোটি ৬৩ লাখ বই ছাপাবে সরকার, ব্যয় ১৮৭ কোটি টাকা
- যশোর পৌরসভা নির্বাচন, আলোচনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- ‘আজিজ গংরা আমার ছেলেকে মেরে ফেলেছে, আমি তাদের ফাঁসি চাই’
- বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- শেরপুরে ভাষা সৈনিক আব্দুর রশীদের অষ্টম মৃত্যুবার্ষিকী পালন
- নীতিগল্প
- ভোগান্তি মুক্ত ভূমি সেবা দিয়ে প্রশংসায় ভাসছে পাংশার ইউএনও
- ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই হবে না, সফলতার সঙ্গে শেষ করাও জরুরি’
- বন্দরের চিড়ইপাড়া কলোনী এখন মাদক ব্যবসা ও সন্ত্রাসীদের অভয়ারণ্য
- ‘শান্ত-হৃদয় হতে হলে মন দিয়ে খেলতে হবে’
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- বাওয়া স্কুলের উদিতি দাশের ট্যালেন্টপুলে বাজিমাত
- মাছের আঁশ বিক্রি করে জেলে পরিবারের সদস্যদের বাড়তি আয়-রোজগার
- রিট নিষ্পত্তি নিয়ে সাবেক বিচারপতিকে ব্যাখ্যা দিতে আপিল বিভাগের নির্দেশ
-1.gif)








