২৪ ঘণ্টায় রেকর্ড ১৫৩ ডেঙ্গু রোগী হাসপাতালে
স্টাফ রিপোর্টার : এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বর্তমানে প্রতি ঘণ্টায় ছয়জনের বেশি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের হাসপাতালে মোট ১৫৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে ১৫০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে তিনজন ভর্তি হন। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৮ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৫৭ জন এবং ঢাকার বাইরে ১১ জন ভর্তি রয়েছেন। ডেঙ্গু সন্দেহে মারা যাওয়া চারজন রোগীর তথ্য-উপাত্ত পর্যালোচনার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫৩ জনের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৩৬ জন, বেসরকারি হাসপাতালে ১১৪ জন এবং ঢাকার বাইরে চট্টগ্রাম ও খুলনা বিভাগের হাসপাতালে তিনজন ভর্তি রয়েছেন।
বুধবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৩৬ জনের মধ্যে স্যার সলিমুল্লাহ মিটফোর্ড হাসপাতালে ২৯ জন, ঢাকা শিশু হাসপাতালে চারজন এবং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনজন ভর্তি হন।
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর মধ্যে বাংলাদেশ মেডিকেলে একজন, হলি ফ্যামিলিতে ছয়জন, বারডেমে তিনজন, ইবনে সিনায় ছয়জন, স্কয়ারে ছয়জন, ডেল্টা মেডিকেল মিরপুরে তিনজন, ল্যাবএইডে একজন, সেন্ট্রাল হাসপাতালে ১২ জন, গ্রিনলাইফ হাসপাতালে নয়জন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইলে ১৬ জন, ইউনাইটেড হাসপাতালে দুইজন, খিদমা হাসপাতাল খিলগাঁওয়ে ছয়জন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন ডেঙ্গু রোগী রয়েছেন।
এছাড়াও এভারকেয়ার হাসপাতালে তিনজন, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সাতজন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন, বিআরবি হাসপাতালে তিনজন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে দুইজন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চারজন, সালাউদ্দিন হাসপাতালে আটজন, পপুলার ধানমন্ডিতে দুইজন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে তিনজন এবং আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ভর্তি রয়েছেন।
পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৮ জুলাই) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট দুই হাজার ৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৫২৬ জন রোগী।
চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং ২৮ জুলাই পর্যন্ত এক হাজার ৭২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।
(ওএস/এসপি/জুলাই ২৮, ২০২১)
পাঠকের মতামত:
- জাতির উদ্দেশে এম. মনসুর আলী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন
- ফরিদপুরে মন্দিরের নামে জেলা পরিষদের জায়গা দখলের অভিযোগ
- দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
- নহাটায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিসের উদ্বোধন
- সুবর্ণচরে মসজিদের পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন
- ভাঙ্গায় কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব
- টঙ্গীবাড়িতে মাদক বিরোধী সমাবশে ও কমিউনিটি পুলিশিং সভা
- যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন
- সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
- নগরকান্দায় সাংবাদিক সমবায় সমিতির কমিটি গঠন
- ঠাকুরগাঁওয়ে হাল চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার
- ১৫০ বছরের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সান্তাহার রেলওয়ের দাপ্তরিক কাজ
- কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবির সহায়তায় হাসি ফুটল দুঃস্থদের মুখে
- আ. লীগ নেতার মিথ্যা গুজবের প্রতিবাদে যুবদল নেতার মানববন্ধন বিক্ষোভ
- রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার
- জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধনা
- সাতক্ষীরায় প্রাইভেট কার চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
- লৌহজংয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
- পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ‘করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করছে সরকার’
- ‘আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি’
- ‘মেসিই টুর্নামেন্টের সেরা’
- ‘বিদেশি শক্তি জুলাই গণঅভ্যুত্থান দখলের চেষ্টা করেছিল’
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আমি হব সকাল বেলার পাখি
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








