ভ্যাকসিনেশনে বাংলাদেশ আমেরিকার চেয়ে এগিয়ে
মানিকগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমেরিকা হয়তো বহু দিকেই বাংলাদেশের চাইতে এগিয়ে আছে। কিন্তু কোভিড নিয়ন্ত্রণে ভ্যাকসিনেশনে বাংলাদেশ আমেরিকার চেয়েও এগিয়ে। বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা এ বিষয়টি আমাদের বলেছেন। এটা আমাদের গর্বের বিষয়।
বুধবার (১৮ মে) রাতে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে মানিকগঞ্জ পৌরসভা আয়োজিত শহরের ওপর দিয়ে প্রবাহিত খালের সৌন্দর্যবর্ধন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পৃথিবীতে যুদ্ধবিগ্রহের কারণে জিনিসপত্রের দাম বেড়েছে এবং ফরেন কারেন্সির অভাব দেখা দিচ্ছে। এই প্রেক্ষিতে আমরা ওয়ার্ল্ড ব্যাংককে বললাম সরকারি কিছু টাকা আমাদের আটকে আছে। এই টাকা ছেড়ে দেন, আমরা তো ভালো কাজ করেছি। আমাদের এই অনুরোধের প্রেক্ষিতে পরের দিনই সাড়ে ৩শ বিলিয়ন ডলার বাংলাদেশ সরকারের কাছে ছেড়ে দেওয়া হয়েছে। যা প্রায় বাংলাদেশি টাকার সাড়ে ৩শ কোটি টাকা।
তিনি আরো বলেন, পঞ্চম স্বাস্থ্য সেক্টরের জন্য আমরা ১ বিলিয়ন ডলার চেয়েছি এবং সেটাও তারা নীতিগতভাবে দিতে (বাংলাদেশ) রাজি হয়েছে। ১ বিলিয়ন ডলার অর্থাৎ ৯ হাজার কোটি টাকা। এই টাকা আগামীতে স্বাস্থ্যখাতকে দেওয়ার জন্য তারা (ওয়ার্ল্ড ব্যাংক) সহযোগিতা করবে বলে জানিয়েছেন।
বিরোধী দলের প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিরোধী দলের মতো পার্টি অফিসে বড় বড় বক্তৃতা, ক্যামেরার সামনে দাঁড়িয়ে দু’চারটে কথা বলার মতো কাজ আওয়ামী লীগ সরকার করে না। আওয়ামী লীগ সরকার উন্নয়ন করে। আমরা উন্নয়নে বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী।
স্থানীয় নেতৃবৃন্দদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন। আগামী এক-দেড় মাসের মধ্যে সাংগঠনিক সব কাজকর্ম শেষ করা হবে। এ বিষয়ে নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান মন্ত্রী।
এ সময় মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, স্থানীয় সরকার শাখা উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/মে ১৯, ২০২২)
পাঠকের মতামত:
- মুক্তিযোদ্ধারা জগদলহাট দখল করে
- সাতক্ষীরার আবাদেরহাটে জমি দখল-পাল্টা দখলের প্রতিযোগিতা
- বাগেরহাটে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ: চার মাসে আক্রান্ত ১১৮৫, মৃত্যু ১২
- ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর
- গ্রেপ্তারকৃত সোবহানের রিমাণ্ড শুনানি সোমবার
- বাগেরহাটে নিহতের মোবাইলের সূত্র ধরেই তিন খুনের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬ পেল ওয়ালটন
- মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
- ধাত্রী থেকে যেভাবে জলবায়ু-সহিষ্ণু চাষি হলেন রেনুকা
- প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ
- সোনাতলায় গণঅধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার
- দীর্ঘ ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
- ‘আ.লীগের নেতারা বিদেশে এসি রুমে ঘুমিয়ে দেশের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন’
- খালি রিকশার চাকার নিচে বিদ্যুৎ
- শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খামারির মৃত্যু
- সরবরাহশৃঙ্খলের ভূরাজনীতি: সীমান্তের সংকেত থেকে ক্ষুদ্র ব্যবসার আর্থিক ঝুঁকি
- রুশ-বাংলাদেশি শিক্ষার্থীদের ‘ব্রিজিং বর্ডার্স’ সাংস্কৃতিক চা আড্ডা
- সুবর্ণচরে পুলিশের ধাওয়ায় আসামির মৃত্যু, পরিবারের দাবি হত্যা
- মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩
- ঈশ্বরদীতে র্যাবের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
- গোপালগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা
- ফোবানা সম্মেলন: ২৯ বছরের ব্যবধানে প্রধান অতিথি বিএনপির দুই নেতা
- ‘বহিরাগতের ঠাঁই পাবনা-৩ এ নাই’
- ফরিদপুর সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ এমপি নায়াব ইউসুফ
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- হেমন্ত মানে
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
-1.gif)








