ঝিনাইদহে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ
অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশম খাচ্ছে চিকিৎসকেরা। বেডে জায়গা না পেয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছে অনেকে। ২৫০ শয্যার জেনারেল হাসপাতালসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। চলতি বছরের জানুয়ারি হতে আজ মঙ্গলবার পর্যন্ত ১০৫৬ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।
বর্তমান জেলা সদরে ৫৩ জন রোগী ভর্তি রয়েছে। গড় হিসাবে এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ বলছে সংশ্লিষ্টরা। বর্তমানে জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে হরিণাকুণ্ডুতে ১৪ জন, কালীগঞ্জে ১১জন, শৈলকূপায় ২১ জনসহ ৬টি উপজেলায় সর্বমোট ১১৩ জন রোগী ভর্তি আছে। ছোট বড় সব বয়সী মানুষই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এ অবস্থায় জেলাজুড়ে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
চিকিৎসা সেবা ঠিকমতো পেলেও রোগী ও স্বজনরা জানান, হাসপাতালের ফ্যান নষ্ট। তাছাড়া হাসপাতালে সার্বক্ষণিক প্যাথলজিস্ট নেই। মশারি টানানোর ব্যবস্থা পর্যন্ত নেই। বাথরুমের অবস্থা খুবই খারাপ। যা ব্যাবহারের অনুপযোগী।
শৈলকূপার দুধসর গ্রামের আইয়ুব আলী জানান, চলতি বছরে আমার গ্রামের ২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। বর্তমানে আমি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। হাসপাতালে রোগীর সংখ্যা বেশি হওয়ায় আমি বেডে সিট পাইনি। চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগীও নানা ধরনের সমস্যার কথা জানান।
এ ব্যাপারে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা. রাশেদ আল-মামুন জানান, বর্তমানে ঝিনাইদহ জেলা শহর থেকে সকল উপজেলাতে ডেঙ্গু পরিস্থিতি আগের থেকে অনেক খারাপ। সেজন্য আমরা ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কর্ণার করেছি। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করছি এবং ডেঙ্গু স্বাভাবিক রাখতে জনসচেতনতামূলক প্রচারণা করছি। ঝিনাইদহ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ রেজাউল ইসলাম না থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ জানান, বর্তমানে প্রতিদিন জেলা সদরে ৪০-৫০ জন রোগী ভর্তি হচ্ছে। কোনো কোনো দিন ৬০ জন পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়। আর উপজেলাতে ৮-১০ জন করে রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। ঝিনাইদহে এখন পর্যন্ত ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জনসচেতনতা সৃষ্টি করছি।
(একে/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৩)
পাঠকের মতামত:
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে
- বিশ্বে টিকা উৎপাদন ও সরবরাহে শীর্ষে ভারত
- ‘বাংলাদেশকে এগিয়ে নিতে নতুন সাবমেরিন ক্যাবলের বিকল্প নেই’
- জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, রয়েছে কিছু আক্ষেপও
- নতুন পেশায় হাসান মাসুদ
- ‘সালাহউদ্দিন সাহেব ইজ আ ফেইলড হোম মিনিস্টার’
- চাকুরি ছেড়ে আঙিনায় শখের নার্সারি, তাতেই সুচিত্র'র কর্মসংস্থান
- ফিফা সংস্কারে আলোচনায় প্রস্তুত ইনফান্তিনো
- ‘কয়েকটা ককটেল, বাসে আগুনে সংকট তৈরি করা যাবে না’
- প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘কয়েকটা ককটেল, বাসে আগুনে সংকট তৈরি করা যাবে না’
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- ফিফা সংস্কারে আলোচনায় প্রস্তুত ইনফান্তিনো
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
-1.gif)








