বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
মোঃ শাজনুস শরীফ, বরগুনা : মেয়েদের জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে সরকারি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি)টিকা নেওয়ার পরে কয়েকজন শিক্ষার্থী শ্বাসকষ্টসহ অস্বাভাবিক আচারন করতে শুরু করে। পরে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে শিক্ষার্থীদের মধ্যে অসুস্থতার সংখ্যা বাড়তে থাকলে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাটি বরগুনা সদর উপজেলার রায়েরতবক জে এস মাধ্যমিক বিদ্যালয়ের।
রবিবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিচ্ছেন অসুস্থ হয়ে পরা শিক্ষার্থীরা। তবে ভয় ও আতংকে শিক্ষার্থীর অসুস্থ হতে পারেন বলে নিশ্চিত করেছেন বরগুনা সিভিল সার্জন ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল।
অত্র বিদ্যালয়ের ৮ ম শ্রেনীর সুমা বলেন, টিকা দেওয়ার পরই অনেকে শিক্ষার্থীরা শ্বাস কষ্টের কথা বলতে থাকে এক পর্যায়ে অনেকে অসুস্থ হয়ে পড়ে প্রথমে এক গাড়িতে ৯ জনকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
অসুস্থ হওয়া নবম শ্রেণীর শিক্ষার্থী আয়শার ভাই মো: মানিক মিয়া, আমরা বাড়িতে ছিলাম হঠাৎ স্কুল থেকে ফোন আসে আমার বোন অসুস্থ। হাসপাতালে এসে দেখি অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়ে আছে। তাদের সকলের একই সমস্যা। অনেকেই শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অনেকের হুস নাই।
অসুস্থ ৮ম শ্রেণির শিক্ষার্থী মনিরা'র খালা সাহিদা বেগম বলেন , স্কুলের পাশেই আমার বাসা হঠাৎ দেখলাম গাড়িতে করে বাচ্চাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। খোঁজ নিয়ে জানতে পারি আমার বোনের মেয়েকেও হাসপাতালে আনা হয়েছে। আমি এসে দেখি মনিরা অক্সিজেন লাগানো অবস্থায় শুয়ে আছে।
রায়েরতবক জেএ স মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবু জাফর বলেন, সারা বাংলাদেশের ন্যায় আমার স্কুলেও টাকা দেওয়া শুরু হয়। প্রথমে সব ঠিক থাকলেও কিছুক্ষণ পডরে বাচ্চারা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়। আমরা সর্বক্ষণিক বাচ্চাদের পাশে আছি কর্তব্যরত চিকিৎসক বলেছে টেনশনের কারণ নেই সব ঠিক হয়ে যাবে। ইতোমধ্যে কয়েকজন সিকিৎসা দেশে বাড়ি ফিরেছে।
বরগুনা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক চৌধুরী নওশিন ফেরদৌস বলেন, আতংকের কারণে এমনটি হতে পারে। তবে এটা ধরনের কোন সমস্যা না।
বরগুনা সিভিল সার্জন ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, এই টিকা দীর্ঘদিন যাবৎ বিশ্বের বিভিন্ন দেশে দিয়ে আসা হয়েছে এবং যথাযথ নিয়ম মেনেই শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। তাতে বড় ধরনের কোন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। ভয়ে শিক্ষার্থীরা অসুস্থ হতে পারে, তবে চিন্তার কোন কারণ নেই। হাসপাতালে আগে থেকেই নির্দেশনা দেওয়া আছে, টিকা নেওয়ার পরে অসুস্থ হয়ে কেহ হাসপাতালে চিকিৎসা নিতে আসলে তাদের যেন আগে চিকিৎসা দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর থেকে বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এবং রংপুর বিভাগে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনেরচূড়ান্ত পর্যায়ের কার্যক্রম শুরু করেছে। দ্যা ভ্যাকসিন এলায়েন্স (গ্যাভি), ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডাব্লিউএইচও)-এর সহায়তায় ১০-১৪ বছর বয়সী ৬২ লাখেরও বেশি মেয়ের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এই টিকা প্রদানের কার্যক্রম পরিচালিত হচ্ছে।টিকাদান ক্যাম্পেইনের চূড়ান্ত পর্যায়ের এই কার্যক্রম সারা দেশ জুড়ে এক মাসব্যাপী চলবে। ক্যাম্পেইনের প্রথম পর্যায়ে, ২০২৩ সালের অক্টোবর মাসে,ঢাকায় ১৫ লাখেরও বেশি মেয়েকে এইচপিভি টিকা প্রদান করা হয়েছে।
(এসএস/এসপি/নভেম্বর ০৩, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় হলেও দৃশ্যমান উন্নয়ন নেই’
- মুক্তিবাহিনী পাকবাহিনীর পরশুরাম ঘাঁটি আক্রমণ করে
- দিনাজপুর শিক্ষা বোর্ডে পাঁচ ঘণ্টাব্যাপী দুদকের অভিযান
- সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
- প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করে তোলা জরুরি
- চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- ‘বাল্য বিয়ে বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিনত হয়েছে’
- কাপ্তাইয়ে প্রাথমিকে ১০ শিক্ষক ও ১ কর্মচারীর আবেগঘন বিদায় সংবর্ধনা
- চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
- পূজা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এলো শাওমি
- হাসপাতালে ভর্তি করাতে ও মামলা না করতে নানা ধরণের চাপ
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- ‘অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে’
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু
- সোনাতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ
- স্বাভাবিক জীবনে ফেরার আকুতি ভ্যানচালক আনোয়ারের
- ডিবি সোর্সের ভুয়া পরিচয়ে কলেজছাত্রীকে হেনস্থা, গোয়ালীমান্দ্রায় তীব্রক্ষোভ ও অসন্তোষ
- কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ
- কাপাসিয়ায় এসিল্যান্ডের বিদায়ে সাধারণ জনগনের মধ্যে আক্ষেপ
- রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
- শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে পদবঞ্চিত বিএনপি নেতাদের পাল্টা কমিটি ঘোষণা
- কাপ্তাইয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ফানুস উৎসব থেকে বলছি
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ‘সিনেমা হল বাঁচাতে সরকার আন্তরিক’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








