ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ৬৭৫ জন
স্টাফ রিপোর্টার : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৮ জনে। এছাড়া গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৭৫ জন। শনিবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের সবাই ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ৭২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৫, ঢাকা উত্তর সিটিতে ১৫৭, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৫, খুলনা বিভাগে ৬৬ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ২৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন ও রংপুর বিভাগে ৭ জন ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯১ হাজার ৪৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী রয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। এর মধ্যে নারী ৫১ দশমিক ৪ শতাংশ এবং পুরুষ ৪৮ দশমিক ৬ শতাংশ।
প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গেল বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিন লাখ ১৮ হাজার ৭৪৯ জন। গত বছর এক হাজার ৭০৫ জন মশাবাহিত এই রোগে মারা গেছেন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু।
প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গেল বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন।
এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১ লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান।
(ওএস/এএস/নভেম্বর ৩০, ২০২৪)
পাঠকের মতামত:
- ছোট ভাইয়ের পরিকল্পনায় খুন, ৮ আসামি গ্রেফতার
- নড়াইলে বিনামূল্যে কৃষকদের মাঝে পাট, তিল মুগ বীজ ও সার বিতরণ
- প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী
- গোপালগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ঈশ্বরদীতে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
- কৃষক বাঁচলে দেশ বাঁচবে : সংস্কৃতিমন্ত্রী
- নির্মাণাধীন ড্রেনের কারণে সোনাতলায় ধসে পড়ল দুই দোকান
- সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি
- ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন এম এ মজিদ
- ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারাদেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
- দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
- জমিদার বীরেন্দ্র লাল চন্দের ২৯তম মৃত্যুবার্ষিকী
- সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’
- সুবর্ণচরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন শামীম
- উত্তরবঙ্গের ঈদযাত্রায় এবারও গলার কাটা সেই সাড়ে ১৩ কিলোমিটার
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির আলোচনা ইফতার মাহফিল
- ৪ থেকে ৬ মাসের তেলের রিজার্ভ নিশ্চিতে সরকারকে আইনি নোটিশ
- শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
- ‘আইনশৃঙ্খলা শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’
- লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- ঈদ শেষে ফিরতি যাত্রার ২৬ মার্চের ট্রেন টিকিট মিলবে আজ
- নতুন সিনেমার ঘোষণা দিলেন অমিতাভ রেজা
- ‘ঈদে বাড়তি ভাড়া নয়, বরং কমও নেওয়া হচ্ছে’
- ‘২০ সেঞ্চুরি হতে পারে, স্বপ্ন দেখতে তো মানা নেই’
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- উত্তরবঙ্গের ঈদযাত্রায় এবারও গলার কাটা সেই সাড়ে ১৩ কিলোমিটার
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন এম এ মজিদ
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
-1.gif)








