মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভবন আছে ‘চিকিৎসা’ নেই
শেখ ইমন, ঝিনাইদহ : প্রতিটি তিন তলা বিশিষ্ট ভবনগুলোতে যন্ত্রপাতিতে সজ্জিত করা হয়েছে। পেতে রাখা হয়েছে শয্যা। চিকিৎসক ও স্টাফদের জন্য রয়েছে ডরমেটরি। এমনকি বিদ্যুৎ চলে গেলেও বিকল্প হিসাবে বসানো হয়েছে জেনারেটর। গর্ভবতি মায়েদের সিজার ও শিশুদের চিকিৎসা দেওয়ার জন্য নির্মিত এই হাসপাতালগুলো জনবলের অভাবে নষ্ট হতে বসেছে। জনবল না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার হাজার হাজার হতদরিদ্র পরিবার। এমন দশা ঝিনাইদহের ৪ টি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের। অথচ হাসপাতালগুলো উদ্বোধন করা হয়েছে ৬ বছর আগে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই হাসপাতালগুলো নির্মাণে প্রতিটির ব্যায় হয়েছে ৫ কোটি ২৫ লাখ টাকা। যা বাস্তবায়ন করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ২০১৮ সালে হাসপাতালগুলো উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনের পর থেকেই পরিপূর্ণ চালু হয়নি এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলো। দ্রুত হাসপাতালে চিকিৎসকসহ পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়ার দাবী স্থানীয়দের। তবে সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি নিয়ে বার বার উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সহসায় চালু করা সম্ভব হচ্ছে না।
জেলার শৈলকুপা উপজেলার প্রত্যন্ত গ্রাম দুধসর। এলাকার মানুষের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নির্মাণ করে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। উদ্বোধন হলেও জনবল নিয়োগ না হওয়ায় আজও চালু হয়নি হাসপাতালটি। একইভাবে সদর উপজেলার দক্ষিণ কাষ্টসাগরা, কালীগঞ্জের পৌরসভা, শৈলকুপার কাচেঁরকোল গ্রামে নির্মিত হাসপাতালগুলো জনবলের অভাবে নষ্ট হতে চলেছে।
স্থানীয়রা প্রথমে হাসপাতাল পেয়ে খুশি হলেও প্রত্যাশিত সেবা না পাওয়ায় এখন তারা হতাশ। ১০ শয্যার হাসপাতাল ভবনটিতে দুটি চিকিৎসকের চেম্বার, দুটি নার্স রুম, ফার্মেসি, ল্যাব, ওয়েটিং রুম, কাউন্সেলিং রুম, স্টোর রুম, খাবার সরবরাহ কক্ষ, অফিস কক্ষ ছাড়াও রোগীদের জন্য সাধারণ ওয়ার্ড, এসি সংবলিত অপারেশন থিয়েটার,পোস্ট অপারেটিভ রুমসহ প্রয়োজনীয় অন্যান্য কক্ষ রয়েছে। কিন্তু জনবল নিয়োগ না হওয়ায় হাসপাতালে রোগী ভর্তি করা হয় না।
বর্তমানে ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দগুলোতে চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, নৈশ্যপ্রহরী, আয়া সংকট সহ রয়েছে ওষুধ সংকট। শুধুমাত্র জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির বিভিন্ন উপকরণ প্রদান করা ছাড়া চোখে পড়ার মতো নেই কোনো স্বাস্থ্যসেবা কার্যক্রম।
হাসপাতালগুলোতে সেবা নিতে আসা রহিমা বেগম, রিনা বেগম, চম্পা ও বেগম জানান, ‘হাসপাতালটি উদ্বোধনের পর তারা কাক্সিক্ষত সেবা পাননি। এখানে কোনো চিকিৎসক, নার্স সংকট সহ প্রয়োজনীয় ওষুধ থাকে না। রোগী ভর্তি, অপারেশন ও চিকিৎসাসেবা না থাকায় স্বাস্থ্যকেন্দ্রটি এই এলাকার মানুষদের কোনো কাজেই আসছে না। সেবা কার্যক্রম না থাকায় দূরের জেলা সদর হাসপাতাল বা অন্য বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা পেতে রোগীদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক সময় রোগীর মৃত্যুর ঘটনাও ঘটছে।’
দুধসর গ্রামের হায়দার আলী বলেন, ‘গ্রামটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র করায় অনেক খুশি হয়েছিলাম। ৬ বছরেও এটি পরিপূর্ণভাবে চালু হয়নি। স্বল্প পরিসরে কয়েকজন স্টাফ সীমিত আকারে সেবা দিচ্ছে। কেন্দ্রটি দ্রুত চালু করতে পারলে তৃণমূল থেকেই আমরা কাক্সিক্ষত সেবা নিতে পারব। মা ও শিশু কল্যাণটির চালু না হওয়াতে আমাদের বাড়তি টাকা খরচ করে জেলা শহর বা উপজেলা শহরে যাওয়া লাগছে।’
মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালুর বিষয়ে ঝিনাইদহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোহা: মোজাম্মেল করিম বলেন, ২০১৮ সালে হাসপাতালগুলো উদ্বোধন করা হলেও জনবল সংকটের কারণে তা পুরোদমে চালু করা সম্ভব হয়নি। স্থানীয় ব্যবস্থাপনায় হাসপাতালটি চালু রাখা হয়েছে। সহসায় হাসপাতালটি পুরোদমে চালু করা সম্ভব হচ্ছে না।
(এসআই/এসপি/মার্চ ২৭, ২০২৫)
পাঠকের মতামত:
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির আলোচনা ইফতার মাহফিল
- ৪ থেকে ৬ মাসের তেলের রিজার্ভ নিশ্চিতে সরকারকে আইনি নোটিশ
- শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
- ‘আইনশৃঙ্খলা শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’
- লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- ঈদ শেষে ফিরতি যাত্রার ২৬ মার্চের ট্রেন টিকিট মিলবে আজ
- নতুন সিনেমার ঘোষণা দিলেন অমিতাভ রেজা
- ‘ঈদে বাড়তি ভাড়া নয়, বরং কমও নেওয়া হচ্ছে’
- ‘২০ সেঞ্চুরি হতে পারে, স্বপ্ন দেখতে তো মানা নেই’
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- অনলাইনে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর ব্যবস্থা চালু এনবিআরের
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
- প্রধানমন্ত্রীর কাছে ৪ প্রধান বিনিয়োগ প্রচার সংস্থার ১৮০ দিনের কর্মপরিকল্পনা
- এবার হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প
- ‘জাতীয় ঈদগাহের প্রস্তুতি শেষ পর্যায়ে’
- খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
-1.gif)








