নারায়ণগঞ্জের ‘হাম’ পরিস্থিতি বেশ ভালো, রয়েছে পর্যাপ্ত টিকা
শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে হাম পরিস্থিতি ভালো। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ৩০ মার্চ পর্যন্ত কোনো হামের রোগি আসেনি। ৩০০ শয্যা হাসপাতালে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ শিশু রোগি আসে। এর মধ্যে ২-৩ জন হামের রোগি। যারা হাসপাতালে ভর্তী করার মতো না। নারায়ণগঞ্জে টিকার কোনো সংকট নেই। তারপরেও হামের চিকিৎসার জন্য হাসপাতালগুলিতে নেয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
গত সোমবার দুপুর দুইটায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া হাসপাতাল) শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায় সেখানে পাঁচজন শিশু চিকিৎসা নিচ্ছে। এদের একজন সাড়ে ছয় বছরের, নাম ভূমি দাস। তার মা জ্যোতি দাস জানালেন, তার মেয়ের নিউমোনিয়া হয়েছে। গত পাঁচ দিন ধরে সে কিছু খেতে চাচ্ছিলো না। জোর করে খাওয়ালে বমি করে দিচ্ছিলো। সোমবার সকাল এগারোটায় তাকে হাসপাতালে ভর্তী করার পরে স্যালাইন ও মুখে খাওয়ার ওষুধ দেয়া হয়। ফলে দুপুরে সে নিজে থেকে খেতে চাচ্ছে। পাশের বেডের পাঁচ বছরের নূর মোহাম্মদ ইরামের প্রচুর এলার্জী হয়েছিলো। হাম সন্দেহে গত শনিবার হাসপাতালে আনেন ইরামের দাদী আলেয়া বেগম। তবে ডাক্তাররা তার হাম না বরং এলার্জী দেখে হাসপাতালে ভর্তী নেন। সে এখন অনেকটাই ভালো।
এ হাসাপাতালের আর এম ও জহিরুল ইসলাম জানান, হাসপাতালে আসা রোগীদের মধ্যে তারা এখনো হাম-রুবেলার কোনো রোগী পাননি। এ ধরনের রোগী পাওয়া গেলে আইসোলেশন করে ভর্তী করা হবে। সে প্রস্তুতি নেয়া হয়েছে।
তিনি জানান, হাসপাতাল থেকে বেশ কিছু টিকা দেয়া হয়। এর মধ্যে জলাতঙ্ক রোগের টিকা ওপিভি’র সংকট রয়েছে তাদের। তবে ছয়টি রোগের দশটি টিকা তথা হাম, নিউমোনিয়া, টিটেনাস, যক্ষা, পোলিও, শিশুদের পেন্টা টিকাসহ অন্য টিকাগুলির কোনো সংকট নেই। এছাড়া এই হাসপাতালে কখনোই এসব টিকার কোনো সংকট ছিলো না। নিয়মিত এসব টিকা দেয়া হচ্ছে বলে জানান তিনি।
নারায়ণগঞ্জের আরেকটি বড় হাসপাতাল নগরীর খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ তিনশত শয্যা হাসপাতাল। এ হাসপাতালের সুপারইনটেনডেন্ট মোঃ আবুল বাশার জানান, এ হাসপাতালে প্রতিদিন ১২ বছরের নিচের ৫০০ থেকে ৬০০ শিশু রোগী চিকিৎসা নেয়। এর মধ্যে প্রতিদিন ২-১ জন হামের রোগী আসে। কিন্তু ভর্তী হওয়ার মতো সিরিয়াস কোনো রোগী আসেনি। তারপরেও আমরা চারটা বেড রেডি রেখেছি। যদি কোনো রোগী আসে আমরা আইসোলেট করে রাখার ব্যবস্থা করা হয়েছে।
তিনশ শয্যা হাসপাতালে টিকা কেন্দ্র থাকলেও সেটি পরিচালনা করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিক্যাল অফিসার ডাঃ নাফিয়া ইসলাম বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যে টিকা কেন্দ্রগুলি পরিচালনা করে সেখানে কোনো টিকার সংকট নেই। বিশেষ করে হাম-রুবেলার টিকা নারায়ণগঞ্জে নিয়মিত দেয়া হচ্ছে। এগুলির কখনো সংকট ছিলো না।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনের আওতাধীন জেলার চারটি থানা স্বাস্থ্য কেন্দ্র ও তিনটি হাসপাতালে এখনো কোনো হাম রুবেলার রোগি ভর্তী হয়নি বলে জানালেন জেলা সিভিল সার্জন ডঃ এ এফ এম মুশিউর রহমান। তিনি জানান, ঢাকার দুইটি শিশু হাসপাতালে দুইজন শিশু মারা গেছে যাদের ঠিকানা দেয়া হয়েছিলো রুপগঞ্জের চনপাড়া ও মুড়াপাড়ায়। তারা নারায়ণগঞ্জের স্থায়ী বাসিন্দা না। তাই আমরা যে ঠিকানা দেয়া আছে সে ঠিকানার চারদিকে দু’শ থেকে তিনশ পরিবারের শিশুদের টিকা দিয়ে দিচ্ছি সতর্কতা হিসেবে। নারায়ণগঞ্জ জেলায় টিকার কোনো সংকট না থাকলেও হামের এডিশনাল ক্যাম্পেইন সাম্প্রতিক সময়ে বন্ধ ছিলো।
(এবি/এসপি/মার্চ ৩১, ২০২৬)
পাঠকের মতামত:
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড, ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা
- মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
- কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
- পার্বত্য চট্টগ্রামের রাজা ত্রিদিব রায় পাকিস্তানের প্রতি আনুগত্য ঘোষণা করেন
- রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা, ছুটি ১০৮ কারখানার
- জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা
- নজরুল ও বঙ্গবন্ধু: এক অভিন্ন স্বপ্নের দুই রূপকার
- জুলিও-কুরি শান্তি পদক ও বঙ্গবন্ধুর দর্শন: সমকালীন সংকটে কতটা প্রাসঙ্গিক?
- খোড়া হয়েছে সারিবদ্ধ ৪ কবর, এক ভাইয়ের উঠা হলো না নতুন ঘরে
- সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম
- ঈশ্বরদীতে প্রতিবেশী ভাইয়ের লাঠির আঘাতে মিষ্টি ব্যবসায়ী নিহত
- নড়াইলে ভূমিদস্যু, দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানববন্ধন
- দৌলতদিয়ায় ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
- দুর্ঘটনা এড়াতে চন্দ্রঘোনা ফেরিঘাটে সওজ’র সতর্কবার্তা, মাইকিং ও বিলবোর্ড স্থাপন
- এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারসহ ৪ দফা দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন
- দেশে না থেকেও নাশকতা মামলার আসামি হলেন সাংবাদিক বিদ্যুৎ শেখ
- সোনাতলায় মা-মেয়েকে মারধর করে গরু বিক্রির টাকা ছিনতাই, তদন্তে পুলিশ
- দেশবাসীকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা
- নৈঃরাগ
- ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা
- ঈশ্বরদীতে চার বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১
- ‘রীতিমতো বাচ্চা মানুষ করছি, সন্তান এলে কী করব’
- রাজবাড়ীতে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- মফস্বল সাংবাদিকতার দিকপাল রতন সরকার তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








