গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ৪২ শিশু হাসাপাতালে
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৪২ শিশু হামের উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১০ মাস বয়সের এক কন্যা শিশু হামের উপসর্গে মারা গেছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৩০ শিশুর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ১ টি শিশুর শরীরে হাম সনাক্ত হয়েছে। হামে আক্রান্ত ওই শিশু সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩০ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৭ শিশু গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া ওই উপসর্গে মুকসুদপুর ১০০ বেড হাসপাতালে ৫ শিশু ভর্তি রয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, গোপালগঞ্জে হাম শানাক্তের কোন পরীক্ষাগার নেই। এ কারণে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠাতে হচ্ছে। একটি নমুনা পরীক্ষা করতে সাধারণত ৭২ থেকে ৯৬ ঘন্টা সময় লাগে। তবে পরীক্ষাগারে সারাদেশের নমুনার জট সৃস্টি হয়েছে। এ কারণে রিপোর্ট পেতে ৭ দিনেরও বেশি সময় লেগে যাচ্ছে বলে জানান এ কর্মকর্তা।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক এসব তথ্য জানিয়ে বলেন, বাংলাদেশে জেলা পয্যায়ে হাম শনাক্তের কোন ল্যাব নেই। তাই হামের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠাতে হচ্ছে। তবে হামের উপসর্গ সরাসরি প্রকাশ পায়। প্রাথমিক সনাক্তে ল্যাবের প্রয়োজনও হয় না। আর ল্যাব না থাকায়, চিকিৎসা দিতে কোন সমস্যা হচ্ছে না।
ওই স্বাস্থ্য কর্মকর্তা আরো বলেন, জেলার সব সরকারি হাসপাতালে হামের লক্ষণ নিয়ে কোন রোগী আসলে দ্রুত চিকিৎসা দিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া দ্রুত নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানোর পাশাপাশি বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। গোপালগঞ্জে শিশুদের হাম সহ ১১ টি রোগের পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে। হাম নিয়ন্ত্রণে আগামী রোববার থেকে গোপালগঞ্জে হামের টিকা প্রয়োগ করা হবে।
উল্রেখ্য, জেলার মুকসুদপুর উপজেলার টেংরাখোলা ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের তুহিন শেখের তৃতীয় সন্তান ১০ মাসের তুবা ইসলাম তোহা গত ১৯ মার্চ জ্বরে আক্রান্ত হয়। পরে শ্বাসকষ্ট ও শিশুটির সারা শরীরে হামের উপসর্গ দেখা দেয়। গত ২৭ মার্চ তুবা ঢাকার একটি প্রা্টভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এরপরই নড়েচড়ে বসে গোপালগঞ্জ স্বাস্থ্য বিভাগ। পরে সিভিল সার্জনের নেতৃত্বে চিকিৎসক দল তোহার বাড়ি পরিদর্শন করে। তারা এ ব্যাপারে খোঁজ খবর নেন। সেই সাথে আশপাশের গ্রামের তথ্য সংগ্রহ করে সিভিলসার্জন শিশুদের শরীরে হামের টিকা প্রয়োগের নির্দেশ দেন।
(বি/এসপি/এপ্রিল ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘ইউনূস সরকারের দায় শিক্ষার্থীরা এড়াতে পারে না’
- ১০০ টাকায় ডিজেল কিনে ১৫০ টাকায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
- যাত্রা শুরু করলো এসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস
- বগুড়ায় ইসকন আনন্দ আশ্রমে ভক্তিময় নিতাই স্বামী মহারাজকে সংবর্ধনা
- কৃষিমন্ত্রীর নির্দেশে ঈশ্বরদীতে কৃষকের ডিজেল সংকটের সমাধান
- আমরা কি যুদ্ধের চেয়েও ভয়াবহ অশান্তিতে বাস করছি?
- ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
- ফরিদপুরে যুবকের পুরুষাঙ্গ কেটে দিলো প্রবাসীর স্ত্রী
- কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ
- মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত
- শীতের ঠান্ডায় নয়, রোহিঙ্গা অন্ধ শাহ আলমের মৃত্যু ছিল হত্যাকাণ্ড
- ‘দেশে তেলের সংকট নেই’
- গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ৪২ শিশু হাসাপাতালে
- ঈশ্বরদীতে পাম্পে তেলের লাইন নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত যুবক
- সালথায় দুই দলের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর
- ঈশ্বরদীতে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত
- দিনাজপুরে জবাই করা ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি হয় ঢাকায়
- মাদক-জুয়া বন্ধে কঠোর নির্দেশনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
- সার-কিটনাশকের দোকানে মিলল ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের সম্মাননা
- আসিফের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে পিবিআই
- ‘জাস্টিস ফর রাহুল’ মিছিল : শিল্পীদের ক্ষোভ, ফোরামের অনুপস্থিতি
- বিকল্প উৎস থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু
- ‘ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট রয়েছে’
- ‘স্থল অভিযান হলে শত্রুসেনাদের কেউ যেন জীবিত না ফেরে’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- নিউ ইয়র্কে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ডাব্লিউএইচআরডি'র শোক
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- ঈশ্বরদীতে পাম্পে তেলের লাইন নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত যুবক
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
-1.gif)








