গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২৭ রোগী হাসপাতালে
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে হঠাৎ করেই আশঙ্কাজনকহারে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও কিশোরদের মধ্যে এই রোগের প্রকোপ তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯ টা থেকে আজ শনিবার (৪ এপ্রিল) সকাল ৯ টা পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে গোপালগঞ্জ সদরে ১০ জন, কোটালীপাড়ায় ৭ জন, কাশিয়ানীতে ৪ জন ও মুকসুদপুর উপজেলায় ৬ জন আক্রান্ত হয়েছে।
আজ শনিবার পর্যন্ত গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৪২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। আক্রান্তদের বড় একটি অংশ শিশু।
গোপালগঞ্জ সদর উপজেলার ডালনিয়া গ্রামের আক্রান্ত ১০ মাসের শিশু মোসায়েদ সিকদারের বাবা মামুন সিকদার বলেন প্রথমে প্রচণ্ড জ্বর, দেখা দেয়। পরে গ্রামের ডাক্তারের কাছে নিয়ে যাই। তারা চিকিৎসা দেয়, কিন্তু তাকে কোন কাজ হয়। শরীরে লালচে র্যাস ওঠে। ৩১ মার্চ প্রথম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করি। এখন অবস্থা ভাল। আগে হামের টিকা দেওয়া হয়নি। ১০ মাস বয়স হলে হামের টিকা দিতে হয়। হামের টিকা দেওয়ার বয়সে পৌঁছানোর সাথে সাথে হামে আক্রান্ত হয়েছে বলে জানান মামুন।
১০ মাসের শিশু মোস্তাকিমের নানী বিলকিস বেগম বলেন, প্রথমে শরীরে তীব্র জ্বর তারপর সর্দি ও কাশির মাধ্যমে রোগের লক্ষণ প্রকাশ পায়। এর কয়েক দিন পর সারা শরীরে লালচে গুটি দেখা দেয়।
সদর হাসপাতালে ভর্তি ১ বছরের শিশু আমিরুলের মা তানিয়া বেগম বলেন, ‘প্রথমে সাধারণ জ্বর মনে করেছিলাম, কিন্তু শরীরে দানা ওঠার পর আতঙ্কিত হয়ে হাসপাতালে নিয়ে আসি। এখন তাকে আলাদা ওয়ার্ডে রাখা হয়েছে।
আইসোলেশন অর্ডের ইনচার্জ সিনিওর স্বটাফ নার্স বিউটি হালদার বলেন, বর্তমানে আমাদের আইসোলেশন ওয়ার্ডে রোগীর চাপ আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। আগে বছরে হাতে গোনা কয়েকজন, দুই থেকে আটজনের মতো হামের রোগী আসত। কিন্তু এখন হঠাৎ করে প্রাদুর্ভাব দেখা দেওয়ায় গত কয়েকদিন ধরে রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। আজকেই সকাল পর্যন্ত ছয়জন রোগী এসেছে, যার মধ্যে একজন প্রাপ্তবয়স্ক।
এই হঠাৎ রোগী বৃদ্ধির কারণে আমাদের কিছুটা হিমশিম খেতে হচ্ছে। কারণ, আইসোলেশন ওয়ার্ডটি আগে থেকেই থাকলেও এটি মূলত করোনা-পরবর্তী একটি প্রজেক্টের অংশ হিসেবে তৈরি হয়েছিল। হামের মতো এই ধরনের আউটব্রেক মোকাবেলার জন্য আমাদের সেইভাবে প্রস্তুতি বা পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট সেটআপ আগে ছিল না।
বর্তমানে আমরা দ্রুত সেটআপ করার চেষ্টা করছি এবং সীমিত সরঞ্জাম ও জনবল নিয়েই যতজন সম্ভব রোগীকে সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। হঠাৎ করে অনেক রোগী একসাথে আসায় কাজের চাপ বেড়ে গেছে, তবে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে—যে কোনো পরিস্থিতিতেই রোগীরা যেন প্রয়োজনীয় সেবা পায়।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ। তাই হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের সাধারণ রোগী থেকে আলাদা রাখা হয়েছে। তাদের জন্য হাসপাতালে পৃথক আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসকরা সার্বক্ষণিক রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করছেন।
এ স্বাস্থ্য কর্মকর্তা আরো বলেন, ‘আতঙ্কিত না হয়ে উপসর্গ দেখা দেয়ার সাথে সাথে রোগীকে সুস্থ মানুষদের থেকে আলাদা করে ফেলতে হবে। আক্রান্তদের প্রচুর পরিমাণে তরল খাবার, ডাবের পানি এবং পুষ্টিকর খাদ্য দিতে হবে। সঠিক পরিচর্যা ও চিকিৎসকের পরামর্শ মেনে চললে দ্রুত সুস্থ হওয়া সম্ভব রয়েছে।’
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘নতুন রোগী সংখ্যা বাড়লেও এ বৃদ্ধির হার আশঙ্কাজনক নয়। অন্য জেলা গুলোর তুলনায় গোপালগঞ্জে হাম সংক্রামণের হার কম। আমাদের ভ্যক্সিনেসন কর্মসূচি আগামিকাল রবিবার (৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে না। তবে আমাদের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন কারা আছে। আমরা আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছি। আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা আছে। তবে এ সময় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন এ কর্মকর্তা । তিনি শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার ওপরও জোর দেন।’
(টিবি/এসপি/এপ্রিল ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








