‘আগামী ৩ মে থেকে সারা দেশে হামের টিকা দেওয়া হবে’
স্টাফ রিপোর্টার : টিকাজনিত যে সংকট হয়েছে সেটা আসলে আগের সরকারের সময় ঘটেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, আগামী ৩ মে থেকে একযোগে সারা দেশে হামের টিকা দেওয়া হবে।
একইসঙ্গে আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে (২১ মে’র মধ্যে) সব শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের।
মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।
এসময় তথ্য সচিব মাহবুবা ফারজানাসহ তথ্য মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাহেদ উর রহমান বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা খুবই আলোচিত ইস্যু হচ্ছে হামের নতুন করে প্রাদুর্ভাব।
টিকাজনিত যে সংকট হয়েছিল সেটা আসলে আমাদের ওপর এসে পড়েছে। এটার মধ্যে যে সমস্যা ছিল সেটা আসলে আগের সরকারের সময় ঘটেছে।
তাই সরকারে এসে আমরা খুব সিরিয়াসলি চেষ্টা করছি এটা ট্যাকেল করার জন্য, এটাকে ফাইট করার জন্য।
বর্তমানে ১৮ জেলার ৩০ উপজেলায় হামের টিকা কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি, ময়মনসিংহ ও বরিশালে টিকা দেওয়া হবে। ৩ মে থেকে সারা দেশে একযোগে টিকা দেওয়া হবে।
ধাপে ধাপে টিকা দেওয়া হবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, প্রথম পর্যায়ে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ হটস্পট এলাকায় কার্যক্রম শুরু হবে। এরপর রোগের পরিস্থিতি এবং মাঠ পর্যায়ের প্রস্তুতির ভিত্তিতে ধীরে ধীরে সারা দেশে সম্প্রসারণ করা হবে। মূল লক্ষ্য হবে ২১ মে’র মধ্যে অর্থাৎ আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে পুরো কার্যক্রম সম্পন্ন করা।
জাহেদ উর রহমান বলেন, হাম সংক্রামক রোগ। সরকারি হাসপাতালে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। এটা ছোঁয়াচেও, কাছাকাছি থাকলেও কারো মধ্যে এটা ছড়িয়ে পড়তে পারে। তাই আইসোলেশন আবশ্যক, সেটা করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এরকম একটা ইমারজেন্সিতে সেটাই করার কথা ছিল। এছাড়া জেলা-উপজেলা হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা শুরুতে বলেছি যে এটা আমাদের অবহেলা বা আমাদের সংকট না। কিন্তু খুবই মর্মান্তিক ব্যাপার হচ্ছে আমাদের শিশুরা মৃত্যুবরণ করেছে। সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ যথেষ্ট না। আমরা বুঝি এবং ভবিষ্যতে যাতে বাংলাদেশে এ ধরনের কোনো পরিস্থিতি না হয়, আমাদের গাফিলতির কারণে যাতে কোনো পরিস্থিতি না হয়, আমরা সেই চেষ্টা সর্বোচ্চভাবে করব। আমি নিজে একজন ডাক্তার। আমি জানি এটা অত্যন্ত প্রিভেন্টেবল একটা ডিজিজ। সেই ডিজিজে যখন শিশুরা মারা যায় খুবই মর্মান্তিক ব্যাপার।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, স্বাস্থ্যসেবা বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেল অনুসরণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা অতি শিগগিরই দৃশ্যমান হবে। ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ শুরু হয়েছে, যার ৮০ ভাগ হবেন নারী।
(ওএস/এএস/এপ্রিল ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- পাছে লোকে কিছু বলে
- সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
- ‘তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত মন্ত্রিসভায়, আপাতত মজুদ পর্যাপ্ত’
- গাজীপুরে হত্যা মামলার আসামি জামালপুরে গ্রেপ্তার
- ভুট্টাখেত থেকে হাত-পা বাঁধা অটোচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার
- জামালপুরে পেট্রোল বোতলজাতকরণ, দুই যুবকের কারাদণ্ড
- নড়াইলে ট্রাক চাপায় প্রাণ গেল গৃহবধূর
- ‘৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস’
- ‘খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন সম্ভব’
- সৌদি-বাহরাইন সংযোগ সেতু ‘কিং ফাহাদ’ বন্ধ ঘোষণা
- ‘আগামী ৩ মে থেকে সারা দেশে হামের টিকা দেওয়া হবে’
- ‘জ্বালানির সরবরাহ কিছুটা কমলেও তা সংকটজনক নয়’
- রাজনীতি বিতর্কে নিজের অবস্থান জানালেন সাকিব
- এবার ইতালিতে গেল ‘রাক্ষস’
- সাভারে প্রথম ধ্যান মন্দিরের উদ্বোধন
- দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে প্রায় ৫০ শতাংশ
- গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি ঘোষণা
- গুমের বিচারের পথ খুলল, সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস
- খুলনার রঘুনাথপুরে ব্যাপক গণহত্যা চালায় পাক সেনারা
- সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ওজনে কম দেওয়ায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা
- রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
- স্বামী-স্ত্রীকে মারপিট করে বেঁধে রেখে ৩টি ট্রান্সফর্মার লুট
- প্রক্টরের পদত্যাগের দাবিতে মাভাবিপ্রবি'র প্রশাসনিক ভবনে তালা, ভিসি অবরুদ্ধ
- লৌহজংয়ে সপ্তাহব্যাপী একদিনে নামজারী সেবা কার্যক্রম শুরু
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- নিউ ইয়র্কে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ডাব্লিউএইচআরডি'র শোক
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- জামালপুরে পেট্রোল বোতলজাতকরণ, দুই যুবকের কারাদণ্ড
- ‘৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস’
- রাজনীতি বিতর্কে নিজের অবস্থান জানালেন সাকিব
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- ভাইভা চলাকালীন শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক
- ফটিকছড়ির মফিজ
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- ‘জ্বালানির সরবরাহ কিছুটা কমলেও তা সংকটজনক নয়’
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- মিশিগানে মুসলমানরা বাইডেনকে ভোট দেয়নি?
-1.gif)








