টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল
জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত লক্ষ লক্ষ মানুষ
# আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও লোকবল না থাকায় নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি
# বহির্বিভাগে ১০৫ জন চিকিৎসক প্রয়োজন হলেও আছেন মাত্র ২৪ জন।
# ৩৬ জন টেকনিশিয়ান প্রয়োজন হলেও হাসপাতালে একজনও নেই।
# অন্তঃবিভাগে আইসিইউ, নাক-কান-গলা, চক্ষু ও অর্থোপেডিক ওয়ার্ডের কার্যক্রম এখনো শুরু হয়নি।
# কার্ডিওলজি বিভাগে যান্ত্রিক ত্রুটি ও জনবলের অভাবে ক্যাথল্যাব চালু করা যায়নি।
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধনের তিন বছরে পূর্ণাঙ্গ সেবা চালু না হওয়ায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। লোকবল না থাকায় অব্যবহৃত পরে আছে কোটি কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি। আধুনিক সেবা না পাওয়ায় ভোগান্তিতে জেলার প্রায় ৪০ লাখ মানুষ। চিকিৎসা নিতে আসা রোগীরা দ্রুত পূর্ণাঙ্গ সেবা চালুর দাবি জানিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে এক হাজার ২০০ রোগী চিকিৎসা নেন। বহির্বিভাগে ১০৫ জন চিকিৎসক প্রয়োজন হলেও আছেন মাত্র ২৪ জন। এছাড়া অন্তঃবিভাগে আইসিইউ, নাক-কান-গলা, চক্ষু ও অর্থোপেডিক ওয়ার্ডের কার্যক্রম এখনো শুরু হয়নি। আইসিইউ ওয়ার্ডে ২০টি বেডের মধ্যে ১০টি প্রস্তুত করা হলেও জনবল সংকটে তা চালু করা সম্ভব হয়নি। ৩৬ জন টেকনিশিয়ান প্রয়োজন হলেও হাসপাতালে একজনও নেই।
ইনডোরে ১১৬ জন চিকিৎসকের স্থলে আছেন ২০ জন। ১৯৩ জন নার্সের বিপরীতে আছেন ১৮৭ জন, আরও ২০০ নার্সের চাহিদা পাঠানো হয়েছে। এছাড়া ২১০ জন পরিচ্ছন্নতাকর্মীর জায়গায় কাজ করছেন মাত্র ৩৭ জন। পাশাপাশি ব্রেইন পরীক্ষার ইলেকট্রো এনসেফালোগ্রাম (ইইজি), হার্টের রিং পরানোর ক্যাথল্যাব ও এনজিওগ্রাম মেশিনের সংকট রয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, কার্ডিওলজি বিভাগে ১৮টি বেড থাকলেও যান্ত্রিক ত্রুটি ও জনবলের অভাবে ক্যাথল্যাব চালু করা যায়নি। লোকবল না থাকায় কেবিনের জন্য বরাদ্দ ৮০টি বেডও অব্যবহৃত পড়ে আছে। যান্ত্রিক ত্রুটির কারণে এমআরআই সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, এই হাসপাতালে পর্যাপ্ত সেবা পাওয়া যায় না। অনেক ওষুধ বাইরে থেকে কিনতে হয়। রোগীর অবস্থা জটিল হলেই ঢাকায় রেফার করা হয়।
নাগরপুর উপজেলা থেকে আসা জাহাঙ্গীর আলম বলেন, ‘রোগীর প্রচণ্ড চাপ থাকায় মেঝেতে শুয়েই চিকিৎসা নিতে হচ্ছেতার ওপর বাথরুমগুলোও খুব নোংরা। টাঙ্গাইলের মতো গুরুত্বপূর্ণ জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল থাকা সত্ত্বেও আমাদের ঢাকায় যেতে হচ্ছে।
ধনবাড়ি থেকে আসা জুলহাস মিয়া বলেন, জেলার সাথে আমাদের উপজেলার দুরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। এতো দূর থেকে এসেও ঠিকমতো চিকিৎসা পাচ্ছি না।রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসকরাও সময় কম দেন।
স্থানীয়রা জানান, ২০১৪ সালের শুরুতে এই হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়। ২০২২ সালে গণপূর্ত বিভাগ ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়। ২০২৩ সালের ১৪ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের তিন বছর হতে চললেও সেবা কার্যক্রম এখনো অপূর্ণাঙ্গ।
সরেজমিনে দেখা যায়, বহির্বিভাগে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক রোগী সেবা পাচ্ছেন না। জরুরি বিভাগেও একই চিত্র। মেডিসিন ওয়ার্ডে নির্ধারিত আসনের চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি থাকায় বেশির ভাগই মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া হাসপাতালে কোনো সরকারি অ্যাম্বুলেন্স নেই, বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়াও অনেক বেশি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আবদুল কুদ্দুস বলেন, ‘জনবল ঘাটতির কারণে অনেক বিভাগ চালু করা সম্ভব হয়নি। হাসপাতালে ৮৬০টি পদের বিপরীতে সৃষ্ট পদ রয়েছে মাত্র ৩২২টি। ২৫০ জন চিকিৎসক প্রয়োজন হলেও আছেন মাত্র ৫৫ জন। নার্স প্রয়োজন সাড়ে চারশ, আছেন মাত্র ১৮০ জন।
তিনি আরও বলেন, ‘আমাদের কোনো অ্যাম্বুলেন্স নেই, তবে আবেদনের প্রেক্ষিতে তা পাওয়ার প্রক্রিয়া চলছে। অবকাঠামোগত কিছু ঘাটতিও রয়েছে। জনবল ও অবকাঠামো সংকটের কারণে বর্তমানে সীমিত আকারে সেবা দেওয়া হচ্ছে। সেবার মান বাড়াতে দ্রুত জনবল নিয়োগ প্রয়োজন।’
(এসএম/এসপি/মে ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ‘বাংলাদেশ অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে’
- বুধবার হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- দুবাইয়ে নারী এশিয়া কাপে সেমিফাইনালের লক্ষ্য বাংলাদেশের
- ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার
- সমাবেশের অনুমতি না দেওয়ায় এনসিপির নিন্দা
- নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে কোটি টাকার চেক বিতরণ
- স্বর্ণের দাম আড়াই লাখ ছুঁইছুঁই
- ‘ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে’
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








