টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করেছিল ইউনিসেফ
স্টাফ রিপোর্টার : দেশে দীর্ঘ সময় ধরে চলমান হামের রুটিন টিকার তীব্র সংকট এবং এর ফলে সৃষ্ট প্রাদুর্ভাবের পেছনে নীতিগত সিদ্ধান্ত ও সমন্বয়হীনতাকে দায়ী করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
সংস্থাটি জানায়, টিকার ঘাটতি মোকাবিলায় ২০২৪ সাল থেকে অন্তর্বর্তী সরকারকে অন্তত ১০ বার মৌখিকভাবে সতর্ক করা হয়েছে এবং স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ৫ থেকে ৬ বার আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু সময়মতো পর্যাপ্ত টিকা না আসায় পরিস্থিতি ক্রমেই জটিল রূপ নেয়।
বুধবার (২০ মে) রাজধানীর আগারগাঁওয়ে ইউনিসেফ কার্যালয়ে ‘হামের প্রাদুর্ভাব পরিস্থিতি ও চলমান প্রতিরোধ কার্যক্রম’ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে বার্ষিক হামের টিকার চাহিদা প্রায় ৭ কোটি, যার জন্য আনুমানিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। তবে তীব্র সংকটের মুখে ২০২৫ সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ইউনিসেফের বিশেষ ‘প্রি-ফাইন্যান্সিং’ ব্যবস্থার মাধ্যমে ১৭ দশমিক ৮ মিলিয়ন ডলার মূল্যের ১ কোটি ৭৮ লাখ টিকা দেশে আনা হয়— যা মোট চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ। দীর্ঘ সময় রুটিন টিকা না পাওয়ায় দেশের একটি বড় অংশের শিশু টিকাদান কর্মসূচির বাইরে থেকে যায়, যা পরবর্তীতে বড় ধরনের হামের প্রাদুর্ভাব সৃষ্টি করে।
টিকা সংকটের সুনির্দিষ্ট কারণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইউনিসেফ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভার একটি সিদ্ধান্তকে ইঙ্গিত করেন। তিনি বলেন, টিকা সংকটের মূল কারণ হলো, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার বিষয়ে মন্ত্রিসভার একটি সিদ্ধান্ত। আমার মনে হয় না, এ ধরনের সিদ্ধান্ত আগে কখনও নেওয়া হয়েছে।
তিনি আরও যোগ করেন, ‘আমরা ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ-ছয়টি চিঠি পাঠিয়েছি। আমরা জরুরি বৈঠকের জন্য বারবার চাপ দিয়েছি এবং উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অন্তত ১০ বার বসেছি। আমরা স্পষ্ট বলেছিলাম যে, দেশ বড় ধরনের টিকা সংকটের দিকে যাচ্ছে। শেষ চিঠিটি পাঠানো হয়েছিল নতুন সরকার দায়িত্ব নেওয়ার ঠিক আগে, যেন তার ডেস্কে চিঠিটি থাকে।’
টিকা কেনার বিশেষায়িত প্রক্রিয়া নিয়ে রানা ফ্লাওয়ার্স বলেন, সাধারণ পণ্যের জন্য উন্মুক্ত দরপত্র সবচেয়ে স্বচ্ছ পদ্ধতি হলেও টিকার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। এটি অত্যন্ত বিশেষায়িত পণ্য। এখানে লক্ষ্য বিপুল সংখ্যক শিশুর জীবন রক্ষা করা। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এবং প্রমাণিত কার্যকারিতার টিকাই নিতে হবে, সস্তা টিকার পেছনে ছোটা যাবে না।
তিনি জানান, ইউনিসেফ বিশ্বজুড়ে বিপুল পরিমাণে টিকা সরাসরি প্রস্তুতকারকদের কাছ থেকে সংগ্রহ করে বলে সবচেয়ে কম দামে মানসম্মত টিকা নিশ্চিত করতে পারে। ইউনিসেফ যে দামে টিকা পায়, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তার চেয়ে কম দামে পাওয়া সম্ভব নয়।
বাংলাদেশে হামের এই প্রাদুর্ভাব থেকে শিক্ষণীয় অনেক বিষয় আছে উল্লেখ করে ইউনিসেফ প্রতিনিধি বলেন, এই ঘটনার পর একটি ‘আফটার অ্যাকশন রিভিউ’ বা পরবর্তী পর্যালোচনা অত্যন্ত জরুরি। মোটা দাগের এক অনুমানে দেখা গেছে, দেশে প্রতি বছর প্রায় ৫ লাখ শিশু কোনো না কোনোভাবে নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়ে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে, তা খতিয়ে দেখতে হবে এবং ভবিষ্যতে স্বাস্থ্যকেন্দ্র ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশুদের একত্রিত করার সক্ষমতা বাড়াতে হবে।
সংবাদ সম্মেলনে স্বস্তির খবর দিয়ে জানানো হয়, চলতি বছরের মে মাসে (বর্তমান মাসে) দেশে হামের রুটিন টিকা এসেছে। এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত টিকাদান কার্যক্রম জোরদার করা, ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত টিকার আওতায় আনা এবং আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ নজরদারি নিশ্চিত করা।
রানা ফ্লাওয়ার্স বলেন, এখন কাউকে দোষারোপ করার সময় নয়। এখন এমনভাবে কাজ করতে হবে যাতে ভবিষ্যতে দেশের কোনো শিশু প্রতিরোধযোগ্য রোগে মারা না যায়। হামের মতো সংক্রামক রোগ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত টিকাদানে কোনো বিঘ্ন ঘটা উচিত নয়।
(ওএস/এএস/মে ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করেছিল ইউনিসেফ
- ‘সরকারের কাছে জাস্টিস কার্ড চাই’
- ঢাকাসহ ১০ জেলায় বইছে তাপপ্রবাহ
- পাকিস্তানের অখন্ডতা রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে মুক্তিযোদ্ধাদের ধ্বংস করতে হব
- ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ শিক্ষক গৌরাঙ্গ সরকারকে পিটিয়ে পুলিশে সোপর্দ
- কয়েক কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূল হোতা সিরাজুল পুলিশের খাঁচায়
- ‘যে টাকা আনবে সে নম্বর পাবে’
- চাকরির প্রলোভনে প্রবাসীর স্ত্রীর থেকে ১৫ লক্ষ টাকা হতিয়ে নেওয়ার অভিযোগ
- মামাতো-ফুফাতো ভাইবোনের প্রেম, বাধা দেয়ায় ভাইকে হত্যা করল প্রেমিক
- ভারত থেকে ১৯ দিন পর দেশে ফিরল নিখোঁজ জেলের মরদেহ
- গোপালগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা
- টাঙ্গাইলে ড্যাবের মানববন্ধন
- ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা
- গাজীপুরে দুদকের আয়োজনে বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- গোপালগঞ্জে ৬০ জন নিবন্ধিত মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু
- সদরপুরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন
- গোবিপ্রবি'র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি'র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না: ফখরুল
- দিনাজপুরে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
- ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
- জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- বিদ্যার মাহাত্ম্য
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- আ-মরি বাংলা ভাষা
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








