E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু

২০২৬ জুন ০২ ১৮:২৮:১৩
গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রীতম বিশ্বাস নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। প্রীতম গোপালগঞ্জ সদর উপজেলার তেতুলিয়া গ্রামের প্রসেনজিৎ বিশ্বাসের ছেলে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে দুই শিশুসহ মৃতের সংখ্যা দাড়ালো ৪ জনে।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ।

ওই কর্মকর্তা জানান, গত ২৮ মে হামের উপসর্গ নিয়ে প্রীতমকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিল। সোমবার (১ জুন) রাত ১১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক জানিয়েছেন গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে এখনো হামের উপসর্গ নিয়ে ৫৬ জন রোগী ভর্তি রয়েছে। এ পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ১৭২ জন। হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগী ৯৬৯ জন। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয় ভর্তি হয়েছে ১১ জন। জেলায় হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত দুই শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

(বি/এসপি/ জুন ০২, ২০২৬)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test