ফরিদপুরে থামছে না হামের প্রাদুর্ভাব, একদিনে হাসপাতালে ভর্তি আরও ৩০ রোগী
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর জেলায় হাম (মিজলস) পরিস্থিতি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন সন্দেহভাজন হাম রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির বিষয়, এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
আজ মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৫৩২ জন হাম রোগী শনাক্ত বা চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। একই সময়ে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে নতুন ও পুরোনো মিলিয়ে মোট ১২৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩৬ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৯১ জন ভর্তি আছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ২১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
হাসপাতালভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত সর্বোচ্চ ১ হাজার ৬৯০ জন হাম রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। এছাড়া ঝিনাইদহ-১ এলাকা থেকে ৭২০ জন, বোয়ালমারী থেকে ২৩ জন, সালথা থেকে ২২ জন, আলফাডাঙ্গা থেকে ২১ জন, চরভদ্রাসন থেকে ১৭ জন, সদরপুর থেকে ১৪ জন এবং ভাঙ্গা থেকে ১২ জন রোগীর তথ্য নথিভুক্ত হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলার হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে।
(ডিসি/এসপি/জুন ০৯, ২০২৬)
পাঠকের মতামত:
- গ্যাসের স্বল্পচাপ, রান্নাঘর থেকে শিল্প-বাণিজ্যে আরও ভোগান্তির আশঙ্কা
- নড়াইলে ইউপি সদস্য মনি মিয়া হত্যা, জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
- ‘পুলিশ পদকের তালিকায় ত্রুটি, যাচাই শেষে প্রকাশ হবে’
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
- আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মাতৃভূমির স্বাধীনতা
- বড়াইগ্রামে ট্রাক চাপায় টিকটকারের মৃত্যু, অন্তরালে ভংঙ্কর কিছু তথ্য
- ট্রাক উল্টে নাইট্রোজেন গ্যাসে আচ্ছন্ন মহাসড়ক, আহত ২
- সোনাতলার দুই মানবাধিকার কর্মী পেলেন সম্মাননা মেডেল ও সনদ
- নড়াইলে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- কালিগঞ্জে ফারজানা হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত মামুনের ১০ দিনের রিমাণ্ড আবেদন
- ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: ‘পথে ঘাটে লেইখা দে, শেখের বেটি আইতাছে’
- সংকট, দখলদারি ও অরাজকতার আবর্তে বাংলাদেশ: রাষ্ট্রীয় অস্তিত্ব ও নাগরিক সুরক্ষার চরম বার্তা
- আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির
- বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন
- চরযশোরদী ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের ইন্তেকাল
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ধামরাইয়ে উল্টো রথযাত্রা সম্পন্ন
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মাগফিরাত কামনায় লৌহজংয়ে দোয়া মাহফিল
- ময়মনসিংহে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলন
- ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
- উত্তম কুমারের নামে হবে ফিল্ম সেন্টার
- সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর
- বিরামপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি
- সভাপতি এস এ বাবলু, সম্পাদক রফিকুল ইসলাম
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- দেশে ২৮ শতাংশ নারী প্রথম সন্তান চান ছেলে
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








