E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বড়াইগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু 

২০২৬ আগস্ট ১৭ ১৯:২২:০১
বড়াইগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু 

একরামুজ্জামান বিদ্যুৎ, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে এক গৃহবধূ। নিহত ওই গৃহবধূর নাম কণা রিতা কস্তা (২৪)। সে উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার নিবিড় রিবেরুর স্ত্রী এবং পাবনার চাটমোহরের মথুরাপুর জগতলার রঞ্জন কস্তার মেয়ে। আজ সোমবার ভোরে ঢাকার বনশ্রী ফরাজী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে প্রচন্ড জ্বরসহ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে শনিবার তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।  

নিহত কণার বাবা রঞ্জন কস্তা জানান, তার ১ ছেলে ও ১ মেয়ের মধ্যে কণা বড়। গত আড়াই বছর আগে তাকে বিয়ে দেওয়া হয় এবং এখন পর্যন্ত তারা সন্তান নেয়নি। জামাইয়ের চাকরির সুবাধে বিয়ের পর থেকে তারা ঢাকায় বসবাস করে আসছিলো।

(এবি/এসপি/আগস্ট ১৭, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test