আজ থেকে সারাদেশে কলেরার টিকা শুরু
স্টাফ রিপোর্টার : কলেরা প্রতিরোধে শনিবার (২২ আগস্ট) থেকে সারাদেশে শুরু হয়েছে দুই ডোজের ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় প্রথম ডোজ দেওয়া হবে ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। সম্পূর্ণ সুরক্ষার জন্য নির্ধারিত সময় অনুযায়ী দুই ডোজই গ্রহণ করতে হবে।
এই কর্মসূচিতে ১ বছর বা তার বেশি বয়সী সব নাগরিককে বিনামূল্যে কলেরার টিকা খাওয়ানো হবে। তবে গর্ভবতী নারীরা এই কর্মসূচির আওতায় থাকবেন না।
প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকা দেওয়া হবে। সারাদেশে মোট ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর থানার ১৭টি ওয়ার্ডে ১৯২টি কেন্দ্রের মাধ্যমে প্রায় ১১ লাখ ৭০ হাজার মানুষকে টিকা দেওয়া হবে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) শেরেবাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও এবং মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্দিষ্ট এলাকাতেও এ কর্মসূচি চলবে।
সম্প্রতি ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, একসময় কলেরায় গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। বর্তমানে রোগটি অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও সাম্প্রতিক প্রাদুর্ভাবের কারণে সতর্ক থাকা প্রয়োজন। জাতীয় অন্যান্য টিকাদান কর্মসূচির মতো এই ক্যাম্পেইন সফল করতেও তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভূমিকার প্রশংসা করেন তিনি।
ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, পুরান ঢাকাসহ ঘনবসতিপূর্ণ এলাকায় ইপিআই কার্যক্রম সফলভাবে পরিচালনার অভিজ্ঞতা রয়েছে ডিএসসিসির। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ১৭টি ওয়ার্ডে কলেরার টিকাদান কর্মসূচিও সফল করার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, ভিব্রিও কলেরি জীবাণুর সংক্রমণে কলেরা হয়। মুখে খাওয়ার এই টিকা কলেরা প্রতিরোধে সহায়তা করে এবং আক্রান্ত হলে রোগের তীব্রতা কমাতেও ভূমিকা রাখে। টিকা নেওয়ার পাশাপাশি নিরাপদ পানি পান, খাবার ঢেকে রাখা এবং নিয়মিত হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
(ওএস/এএস/আগস্ট ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে ছাত্রদলের শুভেচ্ছা
- আজ থেকে সারাদেশে কলেরার টিকা শুরু
- বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি
- ভরিতে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা
- স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
- ‘আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি’
- মন্ত্রিসভায় রদবদল, নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
- রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
- মুক্তিবাহিনী পাকসেনাদের একটি দলকে সোনাগাজীর রাস্তায় এ্যামবুশ করে
- ছাত্রদল নেতা বাপ্পির নেতৃত্বে ইউপি সদস্য লাল্টুর সমর্থকদের ওপর হামলা, ৯ দিন পর চিকিৎসাধীন রকিবের মৃত্যু
- পশ্চিম সুন্দরবনে কমছেনা বন অপরাধ
- পেটে গজ রেখে সেলাই, প্রসূতির মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী
- সোনাতলায় ট্যাপেন্টাডলসহ এক যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্ৰেফতার
- নকশায় আবাসিক, বাস্তবে দোকান-গোডাউন: সিডিএর নোটিশের পরও চলছে বাণিজ্য
- রাঙামাটি জেলা পরিষদ সদস্য নির্বাচিত হলেন তৃণমূলের পরীক্ষিত নেতা উথোয়াইমং মারমা
- ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
- রাশিয়ার এসএমআর-ভিত্তিক ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্ধারিত রিফুয়েলিং-এর জন্য প্রস্তুত
- কালিগঞ্জের ফতেপুরে রজকদের জমি দখলে একের পর এক মামলা গ্রাম পুলিশ সাইফুলের
- কিমের সঙ্গে বৈঠক চান ট্রাম্প, কাটছে না ধোঁয়াশা
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা
- ‘অস্ট্রেলিয়া আরও শক্তিশালী হয়ে ফিরবে’
- অস্কারের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান
- ডলারের দাম আরও কমেছে
- ‘ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরের অব্যবস্থাপনা দুই এক মাসে দূর করা সম্ভব নয়’
- রাষ্ট্রপতির শপথ ঘিরে আজ ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ
- পঞ্চগড়ের দ্বারিকামারি মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- পাংশায় বিশ্ব তামাকমুক্ত দিবস অনুষ্ঠিত
- টুনিরহাট গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টুস্টার বোদা
- নীলফামারী চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পূর্ণ প্যানেলে জয়
- ঝালকাঠি থানা হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা!
- ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভরিতে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা
-1.gif)








