অনুপস্থিত নার্সের বিরুদ্ধে বসেই ব্যবস্থা
চরভদ্রাসন হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : হাসপাতালে দীর্ঘদিন অনুপস্থিত এক নার্সের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সারওয়ার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
আজ রবিবার সকালের দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, খাবারের মান ও হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়েও খোঁজখবর নেন মন্ত্রী।
পরিদর্শনের একপর্যায়ে পরিবার পরিকল্পনা বিভাগের এক নার্সের দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি মন্ত্রীর নজরে আসে। বিষয়টি জানতে পেরে হাসপাতাল থেকেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) ফোন করেন তিনি। পরে ওই নার্সকে সদরপুরে বদলির নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, পরিদর্শনের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম ও স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। একই সঙ্গে হাসপাতালে জরুরি ভিত্তিতে একজন গাইনি বিশেষজ্ঞ ও একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের আশ্বাস দেন।
দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট থাকায় চরভদ্রাসনের অনেক রোগীকেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর জেলা সদর কিংবা ঢাকায় যেতে হয়। হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধি এবং বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হলে স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবার পরিধি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ও কর্মস্থলে অনুপস্থিত নার্সের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ঘটনায় সরকারি স্বাস্থ্যসেবায় জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে নতুন বার্তা গেছে বলে মনে করছেন স্থানীয়রা।
পরিদর্শনের শেষ পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ এবং চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফর আলী হাসপাতালে উপস্থিত হন।
(ডিসি/এসপি/আগস্ট ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- বঙ্গোপসাগরে দুই জেলে গ্রুপর মধ্যে সংঘর্ষ, আহত ৩
- ফরিদপুরে অধ্যাপক এম এ সামাদকে সংবর্ধনা, স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন
- একই পরিবারে ৪ খুন রংপুরকে হিন্দুশূন্য করার ষড়যন্ত্র
- চরভদ্রাসন হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা
- ব্যবসায়ীক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাঞ্চিত করার অভিযোগ
- ফরিদপুরে হত্যা মামলায় ১১ বছর পর রাকিব বেপারীর যাবজ্জীবন
- চাটমোহরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
- টাঙ্গাইলে মাংস বিক্রির উদ্দেশ্যে ১০টি ঘোড়া জবাইয়ের অভিযোগ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
- কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
- কাপ্তাইয়ে ৩৬ বস্তা অবৈধ ইউরিয়া সারসহ ট্রাক জব্দ
- প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য
- সোনাতলায় টাকা হারানোকে কেন্দ্র করে মামার আঘাতে ভাগ্নে নিহতের অভিযোগ
- কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি: আরও ৩ ফুট খুলে দেওয়া হয়েছে জলকপাট
- সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপপুরে পারমাণবিক জরুরি মোকাবিলায় মহড়া, জোরদার হচ্ছে জাতীয়-স্থানীয় সমন্বয়
- বনদস্যু আতঙ্ক ও ঋণের বোঝা নিয়েই সুন্দরবনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বনজীবীরা
- ফুলপুরে ফুড অফিসের মালামাল চুরি
- আত্মসমর্পণ করে জামিন চাওয়া ৪ আওয়ামী নেতা কারাগারে
- রাজারহাটে ফিস্টুলা শনাক্তকরণ ক্যাম্পেইন উপলক্ষে উঠান বৈঠক
- ‘বিগত সরকার সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে’
- বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- চোরাই সিন্ডিকেট, প্রাণঘাতী জালিয়াতি ও মাদকের নিরাপদ আশ্রয়
- গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ২ দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন
- সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্মদিনে কেক কাটা, প্রার্থনা ও শিরনি বিতরণ
- ২৭ জুন থেকে শুরু হচ্ছে ধামরাইয়ের রথযাত্রা উৎসব ও তার মাসব্যাপী মেলা
- সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১
- শরীয়তপুরে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় সাবেক মেয়রপুত্রের যাবজ্জীবন
- কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি: আরও ৩ ফুট খুলে দেওয়া হয়েছে জলকপাট
- গরুবোঝাই পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ৪
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী টু-স্টার বোদা
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- কুমিল্লায় প্রবীণ আওয়ামী লীগ নেতাদের বিশেষ সম্মাননা
- ‘বিএনপি আমলে আমরা অন্ধকার যুগে ছিলাম’
- সুন্দরবনে ভালো নেই বনজীবী জেলে মৌয়াল বাওয়ালীরা
- গাইবান্ধায় রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
- প্লাস্টিক দূষণ প্রতিরোধে নীলফামারীতে সচেতনতামূলক মানববন্ধন
- আগুন নেভাতে গিয়ে অগ্নিদ্বগ্ধ ফায়ার সার্ভিস কর্মকর্তার মৃত্যু
- প্রস্তুত কোরবানির পশু, ভালো দাম পেতে আশাবাদী নীলফামারীর খামারিরা
- যশোরে ২৫ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্য
- সিরাজগঞ্জে বাসচাপায় তিন কলেজছাত্র নিহত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
৩০ আগস্ট ২০২৬
- চরভদ্রাসন হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা
- ডেঙ্গুতে এ পর্যন্ত ৯০ জনের মৃত্যু, পিরোজপুরে আক্রান্ত বেশি
-1.gif)








