E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সারাদেশে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু

২০২৬ সেপ্টেম্বর ১৪ ০০:৪৬:২১
সারাদেশে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু

স্টাফ রিপোর্টার : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জনে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৫৬১ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৩৭ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬২৭ জন, বরিশাল বিভাগে ২০২ জন, চট্টগ্রাম বিভাগে ১৮১ জন, খুলনা বিভাগে ২৭৫ জন, ময়মনসিংহ বিভাগের ৯৩ জন, রাজশাহী বিভাগের ১০৪ জন, রংপুর বিভাগের ৭৩ জন এবং সিলেট বিভাগের ৬ জন রোগী রয়েছেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৪, ২০২৬)





পাঠকের মতামত:

১৪ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test