‘হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না’
স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হৃদয়ের কোনো সতর্কসংকেত বা লক্ষণ উপেক্ষা করা যাবে না। হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি হৃদয়ের কোনো অস্বাভাবিক সংকেত দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বিশ্ব হার্ট দিবস ২০২৬’ উপলক্ষে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করেন। তাই হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই। মানুষ সচেতন হলেও অনেক সময় সেই সচেতনতাকে বাস্তব জীবনে কার্যকর করে না। হৃদরোগের ক্ষেত্রে এ প্রবণতা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
তিনি বলেন, হৃদয়ের কোনো সংকেত বা সতর্কবার্তাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। শুধু হৃদরোগ নয়, সংক্রামক ও অসংক্রামক—সব ধরনের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণেই জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চিকিৎসকদের সমাজের শ্রেষ্ঠ মানুষ হিসেবে উল্লেখ করে সরদার সাখাওয়াত হোসেন বলেন, স্রষ্টার পরেই চিকিৎসকরাই মানুষের ভরসাস্থল। মানুষের দুঃসময়ে চিকিৎসকরাই সবার আগে পাশে দাঁড়ান। করোনাকালীন মহামারি থেকে শুরু করে ডেঙ্গু ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন ও নিরাপত্তার কথা না ভেবে মানুষের সেবায় নিয়োজিত থেকেছেন। তাদের এই মানবিক ও পেশাগত দায়িত্ববোধ দেশের মানুষের জন্য অনুকরণীয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হাসান, প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. আ ফ খবির উদ্দিন আহমেদ।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বিশ্ব হার্ট দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন তিনি।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- সোনাতলায় জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুলের ৬টি সিলিং ফ্যান চুরি
- দুমদুমিয়া নারীদের মানব ঢাল বানিয়ে বিজিবির হেফাজত থেকে ভারতীয় চোরাকারবারী ছিনতাই!
- নিশ্চিত হয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশের দিনক্ষণ
- ‘অবশ্যই বিয়ে করব, তবে এটা হুট করেই হয়ে যাবে’
- ‘মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না’
- সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ‘গণতন্ত্র ব্যাহত করার কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না’
- নড়াইলে চাঞ্চল্যকর মানসুর মোল্যা হত্যা মামলার আসামীর থানায় আত্মসমর্পণ
- ভরিতে সোনার দাম কমলো আরও ২২১৬ টাকা
- সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ৫ নভেম্বর
- ‘হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না’
- চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
- ‘একটি দল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে’
- ‘সাংবাদিকদের সাইবার আইনের আওতায় আনতে আদালতের অনুমতি থাকা উচিত’
- ‘বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে’
- ‘এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ পরিস্থিতিও ভালো’
- রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে অক্টোবরের প্রথম সপ্তাহে
- ২নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনাদের অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ চালায়
- ইজিবাইক চালক থেকে ইয়াবার কারবার, স্বল্প সময়ে কোটি টাকার মালিক অপু
- ডিজিটাল যুগে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিতের প্রত্যয়ে কাপ্তাইয়ে তথ্য অধিকার দিবস উদযাপিত
- আশাশুনিতে বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, ভাঙন রোধে কাজ করছেন স্থানীয়রা
- মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত
- শ্রীনগরে ব্যাংক কর্মকর্তার অর্থ লোপাটের শতাধিক অভিযোগ জমা
- একদল কিশোরকে আটক করে শপথ পড়িয়ে মুক্তি দিলো পুলিশ
- বয়ারচরে আজিমুশ্বান মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত
- অন্ধ মানুষ
- বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
- মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নিভে যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত মেধাবী অন্তরের স্বপ্ন
- পাবনার ঈশ্বরদীতে নির্বাচন পরবর্তী সহিংসতা
- অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
- গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান
- ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন
- সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ৫ নভেম্বর
- গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ
- পলাশবাড়ীতে জমিজমা নিয়ে সংঘর্ষে ৬ জন জখম, থানায় মামলা
- অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী আজ
- বাউফলে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ‘গণতন্ত্র ব্যাহত করার কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না’
- নড়াইলে চাঞ্চল্যকর মানসুর মোল্যা হত্যা মামলার আসামীর থানায় আত্মসমর্পণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা
- অধ্যক্ষ আজিজীর হবিগঞ্জ আগমন উপলক্ষে মতবিনিময় ও পরামর্শ সভা
- পঞ্চগড় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
-1.gif)








