‘১৫১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’
স্টাফ রিপোর্টার : দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একইসঙ্গে স্বাস্থ্যসেবার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিয়োগেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্য খাতের অবকাঠামোর পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিয়োগেও সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কিডনি রোগীদের চিকিৎসাসেবা আরো সহজলভ্য করার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্য খাতে এবারের বাজেটকে সর্বোচ্চ উল্লেখ করে মন্ত্রী বলেন, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি জনবল সংকট দূর করতেও কাজ করা হচ্ছে। এরই মধ্যে দেশব্যাপী নার্স নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে তাদের পুলিশ ভেরিফিকেশন চলছে।
এ সময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে আগামী দুই মাসের মধ্যে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি।
স্বাস্থ্য খাতে আগের সরকারের সময়ে অবকাঠামো নির্মাণ ও যন্ত্রপাতি কেনায় বিপুল অর্থ ব্যয় হলেও মানুষের প্রত্যাশিত উপকার হয়নি বলে মন্তব্য করেন সরদার সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, বর্তমান সরকার অবকাঠামোর পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিয়োগেও গুরুত্ব দিচ্ছে।
(ওএস/এএস/সেপ্টেম্বর ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘জাতিগত মুক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই সম্ভব’
- ‘১৫১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’
- ‘চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে’
- সালথায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ডেঙ্গুর ঝুঁকি কমাতে ঘরেই বদলাতে হবে যেসব অভ্যাস
- স্কুলে ভর্তিতে থাকছে সর্বোচ্চ ১৫ শতাংশ কোটা
- মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা
- বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা
- জাফলং-এ মুক্তিযোদ্ধারা পাকসেনাদের বিরুদ্ধে দুঃসাহসিক অভিযান চালায়
- দ্রুত বাঁধ সংস্কার করা না হলে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
- বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র্যালি
- চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
- অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- কাপ্তাই সীতা পাহার সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের অবাধ প্রবেশে নিষেধাজ্ঞা জারি
- নগরকান্দায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
- গ্যাসের চাপ কম, ইউরিয়া উৎপাদনে যেতে পারেনি যমুনা সার কারখানা
- নোয়াখালী সোনাপুরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন
- ফুলপুরে নগদের সচেতনতামূলক কর্মসূচি
- গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ওয়ার্ল্ড ফার্মাসিস্ট’ দিবস পালিত
- নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
- গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
- ঠাকুরগাও উপনির্বাচন: মির্জা আলমগীরের ভাইসহ ৬ প্রার্থীর মনোনয়নই বৈধ
- মুকসুদপুরে ২টি ডায়গনস্টিক সেন্টার বন্ধের চিঠি
- গোবিপ্রবি উপাচার্যের একাডেমিক ভবন পরিদর্শন
- মোবাইল ব্যাংককিং বিকাশ ও নগদের প্রাহকদের সিম কার্ড ক্লোন করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯
- নিভে যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত মেধাবী অন্তরের স্বপ্ন
- পাবনার ঈশ্বরদীতে নির্বাচন পরবর্তী সহিংসতা
- অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
- ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ
- পলাশবাড়ীতে জমিজমা নিয়ে সংঘর্ষে ৬ জন জখম, থানায় মামলা
- অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী আজ
- চায়না দুয়ারির ফাঁদে অস্তিত্ব সংকটে দেশীয় মাছ
- ছাত্রলীগ নেতা জসিম হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড
- বাউফলে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা
- কুষ্টিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত
- ঠোঁট ফাটছে এখনই! যা করবেন
- অধ্যক্ষ আজিজীর হবিগঞ্জ আগমন উপলক্ষে মতবিনিময় ও পরামর্শ সভা
- ডেঙ্গুর ঝুঁকি কমাতে ঘরেই বদলাতে হবে যেসব অভ্যাস
- স্কুলে ভর্তিতে থাকছে সর্বোচ্চ ১৫ শতাংশ কোটা
- মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত
-1.gif)








