বগুড়ার স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ার স্বাস্থ্যসেবা বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সংকট দূর করা, প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম সরবরাহসহ সার্বিক চিকিৎসাসেবা উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী জানান, গত গতকালই বগুড়ায় ১৭ জন নতুন চিকিৎসককে পদায়ন করা হয়েছে। স্থানীয় অন্যান্য সমস্যার তালিকা চেয়ে নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে তার সমাধান করা হবে।
মন্ত্রী জানান, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে দেশের পাঁচটি হাসপাতালে দ্রুতই টারশিয়ারি লেভেলের স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে রাজধানী ঢাকায় পাইলট প্রকল্পের আওতায় এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। পিপিপি পদ্ধতিতে স্বাস্থ্যসেবা চালুর লক্ষ্যে হাসপাতালগুলোর সঙ্গে চুক্তির সব প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেবাগ্রহীতাদের চার্জ নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামী সপ্তাহে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। সভা শেষেই আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করা হবে। পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ সেবা দেশের অন্যান্য শহরের হাসপাতালেও প্রসারিত করা হবে।
স্বাস্থ্যখাতের বর্তমান চিত্র ও গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২০টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে বগুড়াও রয়েছে। এতে শিশু ও সংকটাপন্ন রোগীদের সেবা নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া দেশজুড়ে চিকিৎসকের সংকট নিরসনে পিএসসির মাধ্যমে আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে, যার আবেদন গ্রহণ শেষে এখন ইন্টারভিউ পর্ব চলছে। নিয়োগপ্রক্রিয়া শেষ হলে দেশে চিকিৎসকের বড় ধরণের সংকট কাটবে। একইসঙ্গে প্রয়োজনীয় টেকনিশিয়ান ও টেকনোলজিস্ট নিয়োগের কাজও অব্যাহত রয়েছে।
স্বাস্থ্যখাতের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে দেশের ১৫টি হাসপাতালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু রয়েছে। পর্যায়ক্রমে বগুড়াসহ দেশের বড় বড় সব হাসপাতালেই আন্তর্জাতিক মানের বর্জ্য ব্যবস্থাপনা স্থাপন করা হবে।
বিগত সরকারের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরের লুটপাট ও অব্যবস্থাপনার কারণে দেশের স্বাস্থ্যখাত ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে ঠেকেছিল। সেই নাজুক পরিস্থিতি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাস্থ্যখাতকে আবার একটি ইতিবাচক ট্র্যাকে ফিরিয়ে আনা হয়েছে। এখন সেবা নিশ্চিত করে এটিকে পুরোদমে সচল করাই সরকারের মূল লক্ষ্য।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অ্যালমনাই এসোসিয়েশনের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মোনোয়ারুল কাদির বিটু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা-সহ স্থানীয় নেতৃবৃন্দ ও চিকিৎসক মহোদয় উপস্থিত ছিলেন।
(এআরআই/এসপি/নভেম্বর ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- সদরঘাট থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০, উদ্ধার ইয়াবা-অস্ত্র
- বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৪ নারী
- তালায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দুর্ধর্ষ চুরি, ৪৪ লাখ টাকার মালামাল লুট
- কাপ্তাইয়ের রায় সাহেব বৌদ্ধ বিহারে উদযাপিত হলো কঠিন চীবর দান ও সংঘদান উৎসব
- নড়াইলে জাতীয় নারী নৌকাবাইচ ও সাংস্কৃতিক উৎসব শুরু
- ঈশ্বরদীতে নিজ বিদ্যালয়ের ছাত্রীকে বিয়ে, অবশেষে বরখাস্ত সেই শিক্ষক
- মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের মারপিটে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ
- তালার ক্ষিতিশ মণ্ডল হত্যায় ২১ দিনেও গ্রেপ্তার নেই
- সান্তাহারে গীতার বাণী ও ভক্তির আবহে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব
- ফিড, ওষুধ ও বিদ্যুতের চড়া দামে কুড়িগ্রামের খামারিদের মাথায় হাত
- গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড
- বগুড়ার স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- রোনালদোর জন্য বিদায়ী ম্যাচ আয়োজন করতে চায় পর্তুগাল
- এনআইডি সংশোধনে লাগবে নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর
- ‘শর্টকাটে টাকা উপার্জনের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না’
- ‘শেখ হাসিনাকে ফেরাতে পাসপোর্ট নয়, প্রত্যর্পণ চুক্তিই যথেষ্ট’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম
- গোপালগঞ্জে তিন আ. লীগ নেতা কারাগারে
- টানা পতনের পর বাড়ল জ্বালানি তেলের দাম
- ‘বিদেশে থাকা মেধাবীদের ফেরাতে নীতিমালার কাজ চলছে’
- ট্রাম্প যুগের অবসান, বিশ্ববাসীর বিষয়টি মনে রাখা উচিত
- বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান
- কুষ্টিয়ার দৌলতপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর উদ্বোধন
- ‘বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ’
- পাংশায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২ এর উদ্বোধন
- নীলফামারীতে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে নারীদের মিছিল
- পঞ্চগড়ে এমপির পিএস পরিচয়ে প্রতারণার ফাঁদ
- বাঁধভাঙা উচ্ছ্বাসে নীলফামারীতে তারেক রহমানের সমাবেশ
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- মাগুরায় নয়টিতে নৌকা দুইটিতে বিদ্রোহী ও একটিতে হাতপাখা বিজয়ী
- হারাধনের দশটি ছেলে
- ধামরাইয়ে রথ কমিটির নেতাদের নিয়ে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
- ধামরাইয়ে আড়াই শতাধিক মন্ডপে কালীপূজা অনুষ্ঠিত
- বারো রকম বারো ছড়া
- লক্ষ্মীপুরে আলোচিত ছাত্রলীগ নেতা মিরাজ হত্যা মামলায় সব আসামী খালাস
- শ্রদ্ধা ভালোবাসায় কেন্দুয়ায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণ সভা
- ‘প্রবাসীদের রেমিট্যান্স উন্নয়নের একটি মূল চালিকা শক্তি’
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- কলাপাড়ায় এক টাকায় ইফতার বিক্রি
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








