E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

২০২৬ নভেম্বর ১১ ১৯:০৬:৪১
হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৬৪ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ১৯০ জন। এ ছাড়াও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে ১০৫ জনের। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে দেশে মৃত্যু হয়েছে এক হাজার ২৯৫ জনের।

(ওএস/এসপি/নভেম্বর ১১, ২০২৬)

পাঠকের মতামত:

১১ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test