E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

২০২৬ নভেম্বর ২৩ ০০:৫৩:৩৬
মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

রবিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে তিনি জানান, পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী ১৮ ডিসেম্বরই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত রয়েছে। ভর্তি বিজ্ঞপ্তি আগামী এক থেকে দুই দিনের মধ্যে প্রকাশ করা হতে পারে।

এর আগে গত ১০ নভেম্বর অনুষ্ঠিত এক সভায় মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার তারিখ ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল। তবে সম্প্রতি উচ্চ আদালতের একটি আদেশকে কেন্দ্র করে ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

গত ১৮ নভেম্বর উচ্চ আদালত এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ৩১ ডিসেম্বরের আগে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে নিষেধাজ্ঞা দেন। এ আদেশ মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়।

(ওএস/এএস/নভেম্বর ২৩, ২০২৬)







পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test