শাওমির ঈদ ক্যাম্পেইনে জয়ী প্রথম পাঁচজনের হাতে মেগাপুরস্কার তুলে দিলেন তামিম ইকবাল
তথ্যপ্রযুক্তি ডেস্ক : ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে দেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। প্রথম দফায় বিজয়ী পাঁচজনের হাতে পুরস্কার তুলে দেন জনপ্রিয় ক্রিকেট তারকা ও শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল।
ঈদুল আজহাকে ঘিরে গত ৭ মে থেকে শুরু হয় ১০ কোটি টাকা সমমূল্যের উপহারসহ 'ঈদ উইথ শাওমি' ক্যাম্পেইন। ক্যাম্পেইনের আওতায় মেগা পুরষ্কার ৫ লক্ষ টাকা, মাল্টি ডোর রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার জিতে নেয়ার পাশাপাশি শাওমি ফোন কিনে সর্বোচ্চ ৩০০০ টাকা ক্যাশ ব্যাক পাওয়া যাবে। ক্যাম্পেইন ঘিরে অভূতপূর্ব সাড়া পেয়েছে শাওমি। শাওমির যে কোন স্মার্টফোন কিনেই নিশ্চিত উপহার জিতে নিয়েছে ফ্যানরা। এ ছাড়াও প্রথম দফায় বিজয়ী পাঁচজনের হাতে মেগা পুরস্কার তুলে দিয়েছে শাওমি। ক্যাম্পেইন চলাকালীন সময়ে আরো সুযোগ থাকছে মেগা পুরষ্কার জিতে নেয়ার।
শুক্রবার ১৬ মে শাওমির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রিকেট তারকা তামিম ইকবাল খান। এ সময় পাশে ছিলেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী।
‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনে প্রথম পুরস্কার পেয়েছে মোঃ আলামিন খান। তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকা। মোসাঃ আসমা আক্তার ও মোঃ আকাশ কাজী এই দুজন পেয়েছেন মাল্টি ডোর রেফ্রিজারেটর। আকাশ হাওলাদার ও রানা তান্তি এই দুজন পেয়েছেন এয়ার কন্ডিশন (এসি)।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তামিম ইকবাল বলেন, ‘শাওমি দেশের এক নম্বর ব্র্যান্ড। জনপ্রিয়তায়ও শাওমি সবার চেয়ে এগিয়ে। ঈদকে সামনে রেখে এমন একটি আয়োজন প্রশংসনীয়। ক্যাম্পেইনে বিজয়ী হয়েছে শাওমি ফ্যানরাই। যাদের ভালোবাসায় আরও এগিয়ে যাবে শাওমি।’
অনুষ্ঠানে উপস্থিত শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘ঈদ উৎসবের আনন্দ বাড়িয়ে দিতে ঈদ উইথ শাওমি ক্যাম্পেইন চালু করি আমরা। শাওমি ফ্যানরা অভূতপূর্ব সাড়া দিয়েছেন। নতুন উদ্ভাবন নিয়ে সব সময় দেশের মানুষের কাছে সেবা পৌঁছে দিতে চায় শাওমি। এ ধরণের ক্যাম্পেইনের মাধ্যমে শাওমি আর তার ফ্যানদের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমার বিশ্বাস।’
ক্যাম্পেইনে শাওমির বিভিন্ন স্মার্টফোন কিনে গ্রাহকরা পেয়েছেন রেডমি ইয়ারবাডস, টিশার্ট ও ডাটা বান্ডেল।
(পিআর/এসপি/মে ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘দিনাজপুর শহর সম্পূর্ণরুপে পাকবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়’
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- শুভ নববর্ষ
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ‘আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’
- শ্যামনগরে জমি জবরদখলে বাধা, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন
- চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা
- মাই টিভির জন্মদিন উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক
- লোহাগড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জেলেদের মধ্যে গরু বিতরণে অনিয়ম ও দুর্নীতি
- পলাশবাড়ীতে ঘর দেবার কথা বলে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
- মেধার বিকাশে সাতক্ষীরায় ৫০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান
- নড়াইলে পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্মম নির্যাতনের ঘটনায় শিক্ষক-শিক্ষিকাকে শোকজ
- সালথায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক গ্রেপ্তার
- একাই ১২০ লিটার ডিজেল উত্তোলন, ৭ দিনের কারাদণ্ড যুবকের
- শিক্ষক আছে, শিক্ষার্থী নেই!
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
-1.gif)








