ওয়ালটনের নতুন ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন স্মার্টফোন ‘জেনএক্স২’ বাজারে
তথ্যপ্রযুক্তি ডেস্ক : নতুন মডেলের স্মার্টফোন 'জেনএক্স২' বাজারে ছেড়েছে দেশের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি স্মার্টফোনটিতে রয়েছে বিশালাকার ৬.৮ ইঞ্চি সিনেমাটিক ডিসপ্লে।
ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন এই ফোনে রয়েছে ১২০ হার্জের রিফ্রেশ রেট। স্মার্টফোনটিতে আইপি৫২ প্রটেকশন থাকায় ধুলাবালি ও বৃষ্টি বা পানির ছিটেফোঁটায় এই ফোনের কোন ক্ষতি হবে না। এই ফোনটির বডি ফ্রেম এন্টি ড্রপ ডায়ামন্ড স্ট্রাকচার ও উন্নতমানের হার্ডওয়্যার দিয়ে তৈরি হওয়ায় ডিভাইসটিকে করেছে শক্তিশালী, টেকসই ও মজবুত। যার ফলে দীর্ঘদিন ব্যবহারে ব্যবহারকারীরা পাবেন সর্বোচ্চ সুরক্ষা এবং নিশ্চয়তা। দুর্ঘটনাবশত এই ফোন সাধারণ উচ্চতা থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না।
জানা গেছে, ৫২ মেগাপিক্সেল ইউএইচডি ডুয়াল প্রাইমারি ক্যামেরার ফোনটিতে রয়েছে ১২ ন্যানোমিটারের ১.৮ গিগা হার্জ অক্টাকোর প্রসেসর। সাশ্রয়ী দামে পার্ল ব্লু ও পার্ল ব্ল্যাক এই দুই কালারে ফোনটি বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে।
ওয়ালটন মোবাইলের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, দেশের সব ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুমে নতুন মডেলের এই স্মার্টফোন পাওয়া যাচ্ছে। পাশাপাশি ঘরে বসেই ওয়ালটনের অনলাইন সেলস প্লাটফর্ম (https://waltonplaza.com.bd/) এবং (https://waltondigitech.com) থেকেও ফোনটি কেনা যাবে। ভ্যাটসহ ফোনটির দাম ১০ হাজার ৯৯৯ টাকা।
অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে ৮ জিবি র্যাপিড মেমোরি ব্যবহৃত হয়েছে। ব্যবহারকারীরা ২৫৬ জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ সুবিধা পাবেন। গ্রাফিক্স হিসেবে আছে মালি-জি৫৭ এমপি১। ফোনটিতে আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ডুয়াল ভিউ ভিডিও এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো সুবিধাসমৃদ্ধ ডিভাইসটিতে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে পাঁচ হাজার এমএএইচ হাই-ক্যাপাসিটি লি-পলিমার ব্যাটারি। এছাড়াও অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে নাইট লাইট, অ্যাপ লক, থ্রি ফিঙ্গার স্ক্রিনশট, এন্টি পিপিং, স্মার্ট মোশন, স্মার্ট কন্ট্রোল, সাইড অ্যাপ্লিকেশন বার ও ডায়নামিক ক্যাপসুল।
ওয়ালটন ডিজি-টেকের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক।
(পিআর/এসপি/জুন ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা
- ‘বাজেটে শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বড় ব্যবধান রয়েছে’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে কানাডা
- সোনার দাম বিশ্ববাজারে আরও কমলো
- পবিত্র আশুরা আজ
- সিদ্ধ ডিম পুনরায় গরম করার আগে যেসব বিষয় জানা জরুরি
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







