হুয়াওয়ে ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’র বিজয়ীদের নাম ঘোষণা
তথ্যপ্রযুক্তি ডেস্ক : তিন মাসব্যাপী যাচাই-বাছাই, প্রশিক্ষণ ও মূল্যায়নের পর ‘সিডস ফর দ্য ফিউচার ২০২৫, বাংলাদেশ’-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে হুয়াওয়ে। ঢাকায় হুয়াওয়ের দক্ষিণ এশিয়ার সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে আজ আটজন বিজয়ীর হাতে বিজয়ীর হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে পরবর্তী বিভিন্ন প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাঁরা চীন সফর করবেন।
এই বছর প্রায় ৩০০০ আবেদনকারীর জীবন বৃত্তান্ত যাচাই করে ৬০ জনকে বুটক্যাম্পে আমন্ত্রণ জানানো হয়। বুটক্যাম্পে ব্যবসা উন্নয়ন, ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল পাওয়ার, ফাইভজি ও এআইয়ের মতো বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণের সুযোগ ছিলো। বুটক্যাম্পের প্রথম ধাপে প্রশিক্ষণ শেষ হওয়ার পর লিখিত পরীক্ষা, উপস্থাপনা ও দলভুক্ত হয়ে কাজ করার দক্ষতার উপর ভিত্তি করে তাঁদের জ্ঞান, দক্ষতা ও তাৎক্ষণিক বিশ্লেষণ ক্ষমতা মূল্যায়ন করা হয়।
এরপর হুয়াওয়ের নিজস্ব এবং আমন্ত্রিত প্রশিক্ষকগণ নির্বাচিত ২১ জন প্রতিযোগীকে আরও বিশদ প্রশিক্ষণ প্রদান করেন। পরিশেষে তাঁদের এমন ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে বলা হয় যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে বৃহত্তর আর্থ-সামাজিক প্রভাব রাখতে পারে। আমন্ত্রিত শিক্ষাবিদ, ইউনেস্কোর সদস্য, সিডস ফর দ্য ফিউচারের প্রাক্তন প্রতিযোগী এবং হুয়াওয়ে বিশেষজ্ঞগণ দলগত উপস্থাপনার উপর ভিত্তি করে শীর্ষ আট বিজয়ীকে নির্বাচন করেন।
বিজয়ীরা হলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি – বাংলাদেশ-এর সায়েদ আতিফ রায়হান, নর্থ সাউথ ইউনিভার্সিটির ফারিসা জায়নাহ জামান, ব্র্যাক ইউনিভার্সিটির নাফিম করিম খান, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট)-এর মো. রেজওয়ান উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাসনিয়া ইফফাত, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (রুয়েট)-এর মোঃ সাফিউস সিফাত ও ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির নুফসাত ফারুক ও ওয়াসিফ উদ্দিন।
হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ও ডিরেক্টর অব দ্যা বোর্ড, লিন হাই উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এই প্রতিযোগিতার কৌলশগত সহযোগী ইউনেস্কো’র বাংলাদেশ অফিস প্রধান ও প্রতিনিধি ড. সুসান ভাইজ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।
প্রতিযোগিতা সম্পর্কে লিন হাই বলেন, “বাংলাদেশে ‘সিডস ফর দ্য ফিউচার’ -এর মাধ্যমে হুয়াওয়ে প্রতি বছর মেধাবীদের নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। এই উদ্যোগটি হুয়াওয়ের ‘বাংলাদেশে, বাংলাদেশের জন্য’ লক্ষ্যের বাস্তব প্রতিফলন, যা এ দেশের মেধাবীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে একটি শক্তিশালী আইসিটি খাত গড়ে তোলার প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারকে তুলে ধরে। আইসিটি ক্ষেত্রে তরুণদের জন্য আমাদের এধরণের আয়োজন একটি দীর্ঘ বিনিয়োগ। আমরা বিজয়ীদের অভিনন্দন জানাই এবং বিশ্বাস করি, এই প্রতিযোগিতার মাধ্যমে তারা যে মূল্যবান শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেছে, তা ভবিষ্যতে বাংলাদেশের ডিজিটাল অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ড. সুসান ভাইজ বলেন, “হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার’ প্রতিযোগিতার কৌশলগত অংশীদার হিসেবে আমরা অত্যন্ত আনন্দিত। এই উদ্যোগটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জনে একটি দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করছে। বিজয়ী তরুণ-তরুণীদের দক্ষতা, উৎসাহ ও অঙ্গীকার স্পষ্টভাবে প্রমাণ করে যে তারা ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। আমি বিশ্বাস করি, এমন মেধাবী তরুণ-তরুণীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে।”
বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১৪১টি দেশের ১৮,০০০-এর বেশি শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপকৃত হয়েছে। বর্তমানে বিশ্বের ৫০০-এরও বেশি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও কলেজের সঙ্গে সহযোগিতার মাধ্যমে এটি পরিচালিত হচ্ছে। বাংলাদেশে ২০১৪ সালে যাত্রা শুরুর পর হুয়াওয়ে এই বছর ১২তম বারের মতো ‘সিডস ফর দ্য ফিউচার’ প্রতিযোগিতার আয়োজন করেছে। এই উদ্যোগের মাধ্যমে দেশের তরুণরা সর্বাধুনিক প্রযুক্তির বাস্তব অভিজ্ঞতার পাশাপাশি খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মূল্যবান দিকনির্দেশনা লাভের সুযোগ পাচ্ছে।
(পিআর/এসপি/জুলাই ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিনাজপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে স্বজনদের কাছে হস্তান্তর
- নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- বারো রকম বারো ছড়া
- ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- মোস্তাফিজের জায়গায় আইপিএল খেলতে গিয়ে পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি
- কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
- বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
-1.gif)








