ডিসকভারির সাথে পার্টনারশিপে উদ্বোধন হলো অপো রেনো ১৪ সিরিজ ৫জি স্মার্টফোন
তথ্যপ্রযুক্তি ডেস্ক : শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদের বহুল প্রতীক্ষিত রেনো১৪ সিরিজ ফাইভজি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। ডিসকভারির সঙ্গে যৌথভাবে পরিচালিত অপোর বৈশ্বিক উদ্যোগ ‘কালচার ইন আ শট’- এর অংশ হিসেবে এই উদ্ভাবনী এআই প্রযুক্তি নিয়ে আসা হয়।
‘কালচার ইন আ শট’ উদ্যোগের অংশ হিসেবে, অপো তুলে ধরছে কীভাবে আধুনিক ইমেজিং টুলস দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে সংস্কৃতিকে ডিজিটালি সংরক্ষণ করা যায়। বাংলাদেশে এই ক্যাম্পেইনের সূচনা হয়েছে ‘দ্য স্টোরি অব জামদানি থ্রু রেনো১৪ সিরিজ ফাইভজি’র মাধ্যমে। যেখানে ডিভাইসটির সর্বাধুনিক এআই ইমেজিং সক্ষমতার মাধ্যমে ২ হাজার বছরেরও বেশি পুরনো জামদানির বুনন ঐতিহ্যকে ধারণ করা হয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় কারিগরদের শিল্পকর্মকে সম্মান জানানো হচ্ছে এবং এটি ডিজিটালি সংরক্ষণের একটি প্রয়াস হিসেবে কাজ করছে।
বাংলাদেশে রেনো১৪ সিরিজ ফাইভজি দুইটি মডেল নিয়ে এসেছে – ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের রেনো১৪ ফাইভজি ও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের রেনো১৪ এফ ফাইভজি। ওপাল হোয়াইট ও লুমিনাস গ্রিন রঙের রেনো১৪ ফাইভজির দাম নির্ধারণ করা হয়েছে ৭৯,৯৯০ টাকা এবং ওপাল ব্লু ও লুমিনাস গ্রিন রঙের রেনো১৪ এফ ফাইভজির দাম নির্ধারণ করা হয়েছে ৪২,৯৯০ টাকা। ফোনগুলো প্রযুক্তিপ্রেমী ও কনটেন্ট নির্মাতাদের জন্য তৈরি করা হয়েছে, যেখানে ফ্ল্যাগশিপ মানের হার্ডওয়্যার ও আগে কেবল পেশাদার ইকুইপমেন্টের সাথে পাওয়া যেত এমন উন্নত এআই ইমেজিং টুলস রয়েছে।
রেনো১৪ সিরিজ ফাইভজির অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হলো এআই লো লাইট ফটোগ্রাফি সিস্টেম, যার মাধ্যমে অন্ধকার পরিবেশেও ঝকঝকে ও প্রাণবন্ত ছবি তোলা সম্ভব। রাতের অনুষ্ঠান হোক কিংবা ক্যান্ডেললাইট ডিনার; উন্নত ফ্ল্যাশ সিস্টেম আর ৫০ মেগাপিক্সেল ৩.৫x টেলিফটো ক্যামেরায় এখন প্রতিটি মুহূর্ত সুন্দরভাবে ধারণ করা সম্ভব। এর এআই ফ্ল্যাশ ফটোগ্রাফি স্বয়ংক্রিয়ভাবে আলো সমন্বয় করে প্রতিটি ফ্রেমে নিখুঁত ছবি তুলতে সাহায্য করে; যেন প্রতিটি মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায়!
রেনো১৪ ফাইভজিতে আগের মডেলগুলোর চেয়ে দশ গুণ বেশি উজ্জ্বল ডেডিকেটেড ফোকাস ফ্ল্যাশসহ ট্রিপল-ফ্ল্যাশ ক্যামেরা সিস্টেম রয়েছে, যা ইন্ডাস্ট্রিতে এবারই প্রথম। অন্যদিকে, রেনো১৪ এফ ফাইভজিতে রয়েছে ডুয়াল-ফ্ল্যাশ সেটআপ, যা আগের তুলনায় দ্বিগুণ উজ্জ্বলতা নিশ্চিত করে। জামদানি শাড়ির সূক্ষ্ম কারুকাজ থেকে শুরু করে কারিগরের খুঁটিনাটি, সবই এখন দারুণভাবে ক্যামেরায় ধারণ করা সম্ভব হবে।
ডিভাইসটির এআই এডিটর ২.০ এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সৃজনশীলতা আরও বিকশিত করার সুযোগ পাবেন। এর এআই রিকম্পাস ইন্টেলিজেন্ট সাজেশন ব্যবহার করে ভুল অ্যাঙ্গেল ঠিক করতে পারে, এআই পারফেক্ট শট বন্ধ চোখ বা
বিব্রতকর এক্সপ্রেশন ঠিক করে দেয় এবং এআই স্টাইল ট্রান্সফারের মাধ্যমে মাত্র এক ক্লিকে একটি ছবির টোন বা মুড অন্য ছবিতে প্রয়োগ করা যায়।
যুগান্তকারী অগ্রগতি হিসেবে দুইটি মডেলেই ৪কে আলট্রা-এইচডি আন্ডারওয়াটার ভিডিও রেকর্ডিং সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি, আইপি৬৯ রেটিংয়ের ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স যুক্ত হওয়ায় এখন পানির নিচেও দারুণ স্বচ্ছ ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা। সমুদ্রতট হোক, সুইমিং পুল বা বর্ষাকালের বৃষ্টি; প্রতিটি ঢেউ, প্রতিফলন ও পানির নিচে থাকা মুহূর্ত এখন ফুটে উঠবে জীবন্তভাবে।
ফটোগ্রাফি বাদেও, রেনো১৪ সিরিজ ফাইভজিতে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সুপারভুক ফাস্ট চার্জিং ও গেমিংয়ের জন্য এআই হাইপারবুস্ট ২.০। ফোনটির মার্মেইড-অনুপ্রাণিত ডিজাইন ও অ্যামোলেড ডিসপ্লে একইসাথে নান্দনিক ও সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করবে। ব্যবহারকারীদের প্রতিদিনের কার্যক্ষমতা বাড়তে ডিভাইসটিতে এআই কল ট্রান্সলেটর, এআই কল সামারি, ভয়েসস্ক্রাইব ও মাইন্ডস্পেসের মতো এআই সুপার টুলবক্স ব্যবহার করা হয়েছে।
এছাড়াও, প্রি-অর্ডারকারী ক্রেতাদের জন্য একাধিক বিশেষ সুবিধা নিয়ে এসেছে অপো। এর মধ্যে রয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল এবং ফ্যাশন ব্র্যান্ড আড়ং-এর ডিজিটাল স্টোরফ্রন্ট aarong.com এবং আড়ং অ্যাপে ১০% ছাড়, ‘ও-লাইক’-এর বিশেষ আইওটি গিফট, টপপে’র মাধ্যমে কার্ডহীন ইএমআই সুবিধা, ফ্লিপারের মাধ্যমে এক্সট্রা এক্সচেঞ্জ বোনাস। একইসাথে, প্রতিটি ক্রয়ের সাথে থাকছে ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ও ১ বছরের স্ক্রিন রিপ্লেসমেন্ট কাভারেজ (দুর্ঘটনাজনিত ও পানিতে ক্ষতির ক্ষেত্রে)।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “রেনো১৪ সিরিজ ফাইভজি উন্মোচনের পাশাপাশি, উদ্ভাবন ও ঐতিহ্য দুটিই একসাথে উদযাপন করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। মানুষকে ইন্সপায়ার, কানেক্ট ও এম্পাওয়ার করে তুলতে এবং একইসাথে, প্রযুক্তির মাধ্যমে তাদের গল্প তুলে আনার ক্ষেত্রে অপোর উদ্দেশ্যের বহিঃপ্রকাশ ডিসকভারির সাথে এই অংশীদারিত্ব ও আর্টসেলের এই অনবদ্য পারফরম্যান্স।”
(পিআর/এসপি/জুলাই ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘অস্ট্রেলিয়াকে হারানোর নেশা আমারও আছে’
- কিয়েভে রুশ ড্রোন হামলায় ৩ শিশুসহ চারজন নিহত
- জামালপুরে এবারের ‘ইত্যাদি’, থাকছে যেসব চমক
- মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ফাল্গুন
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
-1.gif)








