বিশ্বের সবচেয়ে পাতলা ৩ডি কার্ভড ডিসপ্লে ফোন নিয়ে আসলো ইনফিনিক্স হট ৬০ সিরিজ
তথ্যপ্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স দেশের বাজারে আনলো তাদের নতুন হট ৬০ সিরিজের স্মার্টফোন। মঙ্গলবার থেকে দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে হট ৬০ প্রো প্লাস, হট ৬০ প্রো, হট ৬০আই। ইনফিনিক্সের ধারাবাহিক উদ্ভাবনের সর্বশেষ সংযোজন এই হট সিরিজ, যা নতুন প্রজন্মের তরুণ ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে তৈরি—একটি পরিপূর্ণ টেক-ফ্যাশন আইকন হিসেবে।
সিরিজটির সবচেয়ে আকর্ষণীয় মডেল হলো হট ৬০ প্রো প্লাস, যার পুরুত্ব মাত্র ৫.৯৫ মিলিমিটার। এটি বিশ্বের সবচেয়ে পাতলা ৩ডি বাঁকানো পর্দার ফোন হিসেবে পরিচিত। এতে রয়েছে আকর্ষণীয় কার্ভড এজ অ্যামোলেড ডিসপ্লে, প্রায় বেজেল মুক্ত চমকপ্রদ ভিজ্যুয়াল উপস্থাপনা।
অন্যদিকে হট ৬০ প্রোর পুরুত্ব ৬.৬ মিলিমিটার এবং ১৭০ গ্রাম ওজনে স্টাইলিশ ফ্ল্যাট-এজ ডিজাইন নিয়ে এসেছে, যা দৃষ্টিনন্দন। টেকসইতার জন্য উভয় ফোনেই ব্যবহার করা হয়েছে কর্নিং® গরিলা® গ্লাস ৭আই, যা স্ক্র্যাচ ও দুর্ঘটনাজনিত আঘাতের বিরুদ্ধে অধিক সুরক্ষা দেয়।
স্মার্টফোন ব্যবহারকারীর দৈনন্দিন প্রয়োজনের কথা মাথায় রেখে ইনফিনিক্স হট সিরিজে যুক্ত করা হয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। ফলে ভিডিও দেখা, গেম খেলা বা সোশ্যাল মিডিয়া স্ক্রল বা ব্রাউজিংয়ের ক্ষেত্রে দেয় স্মুথ অভিজ্ঞতা।
এই সিরিজে নতুন সংযোজন অ্যাডাপটিভ ওয়ান-ট্যাপ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার, যা ব্যবহারকারীর অভ্যাস বুঝে দ্রুত পছন্দের অ্যাপ বা অপশন দেখায়। পাশাপাশি ইনফিনিক্সের নিজস্ব এক্সওএস ১৫ অপারেটিং সিস্টেম থাকায় পরিমার্জিত ভিজ্যুয়াল, মসৃণ নেভিগেশন এবং ব্যক্তিগতকরণ সুবিধা এনে ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়িয়েছে।
দীর্ঘক্ষণ ব্যবহার নিশ্চিত করতে প্রতিটি ফোনেই রয়েছে ৫১৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যার কার্যক্ষমতা পাঁচ বছর পর্যন্ত টিকে থাকতে পারে। আছে ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা, যা কম সময়ে ব্যাটারি পূর্ণ করতে সাহায্য করবে।
চিপসেট হিসেবে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও জি২০০, যা গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিংয়ে দেবে স্মুথ অভিজ্ঞতা।
ছবির দিক থেকে, হট ৬০ প্রো প্লাস-এ রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি সেন্সরযুক্ত পেছনের ক্যামেরা, যা কম আলোতেও পরিষ্কার ও রঙিন ছবি তুলতে সক্ষম। অন্যদিকে, হট ৬০ প্রো-তে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা থাকলেও সেটি সনি সেন্সর নয়। উভয় ফোনের সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, যা সেলফি বা ভিডিও কলের জন্য উপযুক্ত।
তরুণদের জন্য স্মার্টার এআই
হট ৬০ সিরিজের প্রতিটি মডেলে রয়েছে ইনফিনিক্সের ইন্টেলিজেন্ট ক্রস-অ্যাপ এআই অ্যাসিস্ট্যান্ট ‘ফোলাক্স’, যেটি নির্দিষ্ট এআই কী-র মাধ্যমে সহজেই ব্যবহার যাবে। হট ৬০ প্রো ও প্রো প্লাস মডেলে রয়েছে এক্সক্লুসিভ এআই ভোগ পোর্ট্রেট ফিচার, যা ব্যবহারকারীর ছবিকে ডাইনামিক ভিজ্যুয়াল ইফেক্টের মাধ্যমে লকস্ক্রিন ও অলওয়েজ-অন ডিসপ্লেতে ফুটিয়ে তোলে। এছাড়া, এআই ইমেজ এক্সটেন্ডার ও উন্নত এআই ইরেজার টুল ব্যবহারকারীদের সহজে এবং মানসম্পন্ন ছবি এডিট করার সুবিধা দেয়।
এনএফসি টাচ ট্রান্সফার ও আলট্রালিংক ফ্রি কল
ইনফিনিক্স হট ৬০ সিরিজে যুক্ত হয়েছে এনএফসি টাচ ট্রান্সফার, যার মাধ্যমে ডিভাইসের মধ্যে দ্রুত ও ঝামেলাবিহীন ডেটা শেয়ারিং, কুইক পেয়ারিং এবং কনট্যাক্টলেস ব্যবহারে সুবিধা পাওয়া যাবে। আধুনিক, কানেক্টেড লাইফস্টাইলের কথা মাথায় রেখেই ফিচারটি যুক্ত করেছে ইনফিনিক্স।
যেসব রঙে পাওয়া যাবে
বাজারে হট ৬০ প্রো প্লাস এসেছে ছয়টি রঙে—স্লিক ব্ল্যাক, টাইটানিয়াম সিলভার, কোরাল টাইডস, মিসটি ভায়োলেট, সোনিক ইয়েলো ও মকো সাইবার গ্রিন। অন্যদিকে হট ৬০ প্রো পাওয়া যাবে স্লিক ব্ল্যাক, টাইটানিয়াম সিলভার, কোরাল টাইডস, স্যাফায়ার ব্লু এবং অরেঞ্জ রোজ ভ্যালি রঙে।
দাম ও প্রাপ্যতা
ইনফিনিক্স হট ৬০ সিরিজ এখন দেশের সব অনুমোদিত মোবাইল রিটেইল দোকান ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। এই সিরিজের হট ৬০ প্রো (৮+১২৮ জিবি) মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮,৯৯৯ টাকা। হট ৬০ প্রো প্লাস (৮+১২৮ জিবি) বিক্রি হচ্ছে ২১,৯৯৯ টাকায়, আর একই মডেলের (৮+২৫৬ জিবি) সংস্করণটি পাওয়া যাচ্ছে ২৩,৯৯৯ টাকায়। অন্যদিকে, হট ৬০আই (৬+১২৮ জিবি) মডেলের মূল্য ১৩,৯৯৯ টাকা এবং হট ৬০আই (৮+২৫৬ জিবি) মিলবে মাত্র ১৬,৪৯৯ টাকায়। ইনফিনিক্সের এই নতুন সিরিজটি উন্নত ফিচার, আকর্ষণীয় ডিজাইন এবং সাশ্রয়ী মূল্যের একটি চমৎকার সমন্বয় তৈরি করেছে, যা দেশের তরুণ ব্যবহারকারীদের প্রযুক্তিনির্ভর জীবনযাপনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
(পিআর/এসপি/আগস্ট ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
- গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার
- সালথার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
- ফোড়ার অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর বিক্ষোভ
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত: যাচ্ছে সোনা, আসছে মাদক
- দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির ‘মৌচোষা’ বিওপির উদ্বোধন
- সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
- ফুলপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা
- নারী অধিকার
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
-1.gif)








