গ্রাহকসেবার কল ৯০ সেকেন্ডের মধ্যে রিসিভ করতে হবে
স্টাফ রিপোর্টার : মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে নতুন কোয়ালিটি অব সার্ভিস নীতিমালা অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
নীতিমালা অনুযায়ী, ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস নির্ধারণ করা হয়েছে। আর গ্রাহক অভিযোগে গ্রাহকসেবার কল ৯০ সেকেন্ডের মধ্যে রিসিভ করতে হবে।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব রবিবার (৩১ আগস্ট) ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।
তিনি লিখেছেন, বাংলাদেশের টেলিযোগাযোগ সেবার মান নিম্নমানের বলে ঘোষণা দেওয়ার পরে আমরা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে একটি নতুন কোয়ালিটি অব সার্ভিস বেঞ্চমার্ক করেছি। এটি গত সপ্তাহের বিটিআরসি কমিশন মিটিংয়ে মোবাইল অপারেটর, এনটিটিএন এবং আইএসপি সেবাদাতাদের জন্য পাস হয়েছে।
নতুন এ কোয়ালিটি অব সার্ভিস নীতিমালা অনুযায়ী, ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস নির্ধারণ করা হয়েছে। তদারকি বাড়াতে বিটিআরসি প্রতি মাসে আগের মাসের নেটওয়ার্ক পারফর্মেন্স এবং হেলথ চেক করবে, যা সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে।
বাংলাদেশে এ চর্চাটা নতুন। টেলিকম সেবার মান নিশ্চিত করতে কোয়ালিটি অব সার্ভিস নীতিমালা একটা আন্তর্জাতিক চর্চা।
এতে ড্রাইভ টেস্ট মানদণ্ডে অপারেটরদের ফোরজি সেবার সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস থাকতে হবে। কমানো হয়েছে কলড্রপের সর্বনিম্ন হার। এছাড়া বাড়ানো হয়েছে সেবার বিভিন্ন মানদণ্ড সূচক। এসব মানদণ্ডে অপারেটরদের বাধ্যতামূলকভাবে মাসিক প্রতিবেদন দাখিল করতে হবে।
আগের কোয়ালিটি অব সার্ভিস বেঞ্চমার্ক খুব বাজে ছিল যা সময়োপযোগী ও বাস্তবসম্মত করা হয়েছে। শিগগির হালনাগাদ এ নির্দেশিকা জারি করা হবে।
বাংলাদেশের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ফোরজিতে কাঙ্ক্ষিত বিনিয়োগ করেনি। ফলে সেবার মান নিম্নমুখী। এর উত্তরণে নতুন লাইসেন্স পলিসিতেও ‘লাইসেন্স অব্লিগেশন’ এবং কোয়ালিটি অব সার্ভিসের কথা বলা হয়েছে। এ কোয়ালিটি অব সার্ভিস বেঞ্চমার্ক টেলিযোগাযোগ খাতে নাগরিকদের মানসম্মত সেবা নিশ্চিতে সেবাদাতাদের জবাবদিহিতা নিশ্চিত করবে। একইসঙ্গে সেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
যা আছে সংশোধিত এই নীতিমালায়-
নেটওয়ার্ক লেভেল (পর্যায়ে) এ কল সেটাপ সাকসেস রেটের হার অন্তত ৯৯ শতাংশ হতে হবে, আর জেলা ও উপজেলা পর্যায়ে তা ৯৮ শতাংশ।
কলড্রপের হার টুজি নেটওয়ার্কে সর্বোচ্চ ১ শতাংশ এবং উপজেলা পর্যায়ে ১ দশমিক ৫ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে।
ডেটা সেবায় ফোরজি সংযোগ সফলতার হার ৯৯ শতাংশ এবং জেলা পর্যায়ে ৯৮ দশমিক ৫ শতাংশ থাকতে হবে।
গড় ব্যবহারকারী ডাউনলোড গতি নেটওয়ার্ক পর্যায়ে কমপক্ষে ৩ দশমিক ৫ এমবিপিএস এবং জেলা পর্যায়ে ২ দশমিক ৫ এমবিপিএস হতে হবে।
ড্রাইভ টেস্টে ভয়েস সেবায় কল সেটআপ সাফল্যের হার ৯৮ শতাংশ বা তার বেশি, কলড্রপ (অটোমোড) ২ শতাংশের মধ্যে এবং ভোল্টি (ভয়েস ওভার এলটিই প্রযুক্তি)-এর জন্য গড় ব্যবহারকারী মান সূচক ন্যূনতম ৩.৫ হতে হবে।
ডেটা সেবায় ডাউনলোড স্পিড সর্বনিম্ন ১০ এমবিপিএস এবং আপলোড ২ এমবিপিএস নির্ধারণ করা হয়েছে।
সেবার মান তদারকিতে মাসিক রিপোর্টিং-
নতুন নির্দেশনা অনুযায়ী, অপারেটরদের এখন থেকে প্রতি মাসে তাদের নেটওয়ার্কের মান সংক্রান্ত মূল সূচক (কেপিআই) জমা দিতে হবে। এসব সূচক মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে—অ্যাক্সেসিবিলিটি, রিটেইনেবিলিটি ও নেটওয়ার্ক ইন্টিগ্রিটি।
১. অ্যাক্সেসিবিলিটি (নেটওয়ার্কে প্রবেশ ও কল সেটআপ) : এই সূচকগুলোর মাধ্যমে বোঝা যাবে গ্রাহকরা কতটা সফলভাবে নেটওয়ার্কে প্রবেশ করতে পারছেন এবং কল সেটআপ হচ্ছে। এর মধ্যে রয়েছে কল সেটআপ সাকসেস রেট (টুজি ও ফোরজি-ভোল্টি), পেজিং সাকসেস রেট, আর ইআরএবি সেটআপ সাকসেস রেট। এ ছাড়া, যেখানে এই হার ৯০ শতাংশ বা ৭০ শতাংশের নিচে নেমে আসে, সেইসব খারাপ সেলগুলো আলাদা করে চিহ্নিত করতে হবে।
২. রিটেইনেবিলিটি (সংযোগ ধরে রাখার সক্ষমতা) : এই সূচকগুলোতে দেখা হবে কল বা ডেটা সেশন শুরু হওয়ার পর তা কতটা স্থিতিশীল থাকে। এর মধ্যে রয়েছে কলড্রপ রেট (২জি ও ৪জি), ভোল্টি অস্বাভাবিক বিচ্ছিন্নতার হার, এলটিই নন-রিটেইনেবিলিটি, এসআরভিসিসি সাকসেস রেট এবং হ্যান্ডওভার সাকসেস রেট।
৩. নেটওয়ার্ক ইন্টিগ্রিটি (নেটওয়ার্কের সার্বিক দক্ষতা-ক্ষমতা) : এখানে দেখা হবে নেটওয়ার্ক অবকাঠামো কতটা কার্যকরভাবে কাজ করছে। এর মধ্যে রয়েছে প্রতি বেস স্টেশনে এলটিই পিআরবি (ফোরজি রেডিও নেটওয়ার্ক রিসোর্স) ব্যবহার হার, ব্যবহারকারীর আপলিঙ্ক থ্রুপুট (এমবিপিএস) এবং সিকিউআই/আরএসআরকিউ মান অনুযায়ী ‘খারাপ স্যাম্পল’-এর শতকরা হার।
বিটিআরসি সব সূচকের ফলাফল মাসভিত্তিক গড় করে নেটওয়ার্ক, জেলা ও উপজেলা স্তরে আলাদা আলাদাভাবে জমা নেবে। পাশাপাশি, সবচেয়ে খারাপ পারফর্ম করা ৫০টি সেলের আলাদা তালিকা জমা দিতে হবে, যেখানে অ্যাক্সেসিবিলিটি ও রিটেইনেবিলিটি সূচক দুর্বল।
এই উদ্যোগের মাধ্যমে অপারেটরদের সেবার মান নিয়ে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। একই সঙ্গে দুর্বল এলাকাগুলো দ্রুত চিহ্নিত করে সমস্যার সমাধান সম্ভব হবে। বাধ্যতামূলক মাসিক রিপোর্টিংয়ের ফলে অপারেটরদের ওপর বাড়তি চাপ তৈরি হবে সেবার মান বজায় রাখতে, বিশেষ করে গ্রামীণ ও শহরতলির এলাকায় যেখানে এখনও দুর্বল নেটওয়ার্ক ও ঘনঘন কল ড্রপ নিয়ে অভিযোগ বেশি।
সংশোধিত এই কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) ফিক্সড ইন্টারনেট ও টেলিফোনি এবং এনটিটিএনদের জন্য করা হয়েছে। ফিক্সড ইন্টারনেট ও টেলিফোনিতে ফিক্সড টেলিফোন সেবায় কলড্রপ ১ শতাংশের মধ্যে, কল সেটআপ সাফল্যের হার ৯৯ শতাংশের বেশি এবং কল সংযোগ সময় ৬ সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে।
এখানে ইন্টারনেট সেবায় লোকাল ট্র্যাফিকের সংযোগ সময় সর্বোচ্চ ২৫ এমএস, ডেটা হারানোর হার ১ শতাংশের মধ্যে এবং নেটওয়ার্কের প্রাপ্যতা ৯৯ শতাংশের বা তার বেশি হতে হবে। গ্রাহকের প্রান্তে ডাউনলোড-আপলোড স্পিড সাবস্ক্রাইব করা গতির অন্তত ৯৫ শতাংশ নিশ্চিত করতে হবে।
এনটিটিএন অপারেটরদের ক্ষেত্রে ডেটা হারানো সর্বোচ্চ ০.০১%, ল্যাটেন্সি ৫ এমএস এবং সংযোগের জিটার ৩ এমএসের এর মধ্যে রাখতে হবে। ফাইবার নেটওয়ার্কে সেবার সমস্যা মেট্রো (মহানগর) এলাকায় ৪ ঘণ্টা এবং গ্রামীণ এলাকায় ৬ ঘণ্টার মধ্যে সমাধান করতে হবে।
নতুন নীতিমালা অনুযায়ী, গ্রাহক অভিযোগ সমাধানে কঠোর মানদণ্ড নির্ধারণ করেছে বিটিআরসি। নেটওয়ার্ক-সম্পর্কিত নয় এমন অভিযোগ ২৮ দিনের মধ্যে শতভাগ সমাধান করতে হবে। এছাড়া গ্রাহকসেবা সেন্টারে আসা ৯০% কল ৪০ সেকেন্ডের মধ্যে এবং সব কল ৯০ সেকেন্ডের মধ্যে রিসিভ করতে হবে।
(ওএস/এএস/আগস্ট ৩১, ২০২৫)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








