দেশের বাজারে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে অনার ৪০০ লাইট ফাইভজি স্মার্টফোন
তথ্যপ্রযুক্তি ডেস্ক : ইন্টারনেট সংযোগ আরও দ্রুতগতির ও নির্ভরযোগ্য করে তুলতে সম্প্রতি দেশে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ফাইভজি সেবা। আর ফাইভজি প্রযুক্তির সুবিধা সহজলভ্য করতে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশে উন্মোচন করল তাদের নতুন স্মার্টফোন অনার ৪০০ লাইট ফাইভজি। স্মার্টফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩২,৯৯৯ টাকা।
দেশে ফাইভজি প্রযুক্তি সবার জন্য সহজলভ্য করার লক্ষ্যে তুলনামূলক কম বাজেটের গ্রাহকদের জন্য অনার ৪০০ সিরিজের এ নতুন স্মার্টফোন নিয়ে এসেছে। জুন ২০২৫-এ বাজারে আসা অনার ৪০০ -এর রেগুলার ও প্রো ভার্সনের পর এবার যোগ হলো অনার ৪০০ লাইট ফাইভজি সিরিজ।
অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন এ নিয়ে বলেন, আমাদের প্রচেষ্টা থাকে পণ্যের গুণগত মান অক্ষুণ্ন রেখে ব্যবহারকারীদের জন্য সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসা। এরই ধারাবাহিকতায় ফাইভজি প্রযুক্তি সমর্থিত স্মার্টফোনটি আমরা উন্মোচন করেছি। অনার ৪০০ লাইট ফাইভজি দেশের মানুষকে ফাইভজি প্রযুক্তির সুবিধা উপভোগে সক্ষম করবে এবং দেশের ডিজিটাল রূপান্তরের পথকে আরও গতিশীল করবে।”
যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্যে অনার ৪০০ লাইট ফাইভজি-তে প্রথমবারের মত ব্যবহার করা হয়েছে এআই ক্যামেরা বাটন; যা অ্যান্ড্রয়েড ফোনের জগতে একটি নতুন সংযোজন। এই বাটনে এক সেকেন্ড চাপলেই ক্যামেরা চালু হয়, একবার ক্লিক করে ছবি তোলা যায়, আর চেপে ধরে রাখলে ভিডিও রেকর্ড করা শুরু হয়।
নতুন এই প্রযুক্তির সাথে যুক্ত হয়েছে ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা; যার অ্যাপারচার এফ/১.৭৫। এর ফলে, কম আলোতেও দুর্দান্ত ছবি তোলা সম্ভব হয়। এছাড়াও, রয়েছে ৫ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল এবং ডেপথ ক্যামেরা, যা প্রতিদিনের মুহূর্তগুলোকে নিখুঁতভাবে ধরে রাখে। এমনকি রাতের বেলায় তোলা ছবিও আসে চমৎকার। এছাড়াও, স্মার্টফোনটিতে রয়েছে ৩,৫০০-নিটের অ্যামোলেড ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট, যা চোখের আরাম নিশ্চিত করে।
মাত্র ১৭১ গ্রাম ওজন এবং ৭.২৯ মিলি মিটার পুরুত্বের এই স্মার্টফোনটি ওজনে হালকা ও টেকসই। ডিভাইসটি এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফায়েড এবং এতে ব্যবহার করা হয়েছে আইপি৬৫ ওয়েট-হ্যান্ড টাচ টেকনোলজি। ফলে, হাত থেকে পড়ে গেলে কিংবা স্যাঁতসেঁতে পরিবেশে ফোন ব্যবহারেও ফোন নষ্ট হবার ঝুঁকি নেই।
ফোনটির ৫,২৩০ মেগাওয়াট-ঘণ্টা লি-আয়ন পলিমার ব্যাটারি ৩৫ ওয়াট তারসহ সুপার চার্জ নিশ্চিত করবে। এটি মাত্র ৩০ মিনিটে ৫২ শতাংশ চার্জ হয় এবং সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৭৩ মিনিট। এক হাজার বার চার্জ সাইকেলের পরেও ব্যাটারি ৮০ শতাংশ পর্যন্ত ভালো থাকে, যা দীর্ঘমেয়াদের ব্যবহারে নির্ভরযোগ্যতা নিশ্চিত করে।
অনার ৪০০ লাইট ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ এবং অনার র্যাম টার্বো (১২ জিবি+ ১২ জিবি) প্রযুক্তির ফোনগুলো বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। এই ধরনের সেটআপে গেমিং, স্ট্রিমিংসহ একইসময়ে একাধিক কাজ করা যায়। অনার ৪০০ লাইট ফাইভজি ফোন ভেলভেট গ্রে ও মার্স গ্রিন; এ দুইটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে।
(পিআর/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








