শাওমি নিয়ে এলো রেডমি প্যাড ২
তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশী টেকপ্রেমীদের অভিজ্ঞতায় নতুনত্ব যোগ করতে দেশের বাজারে শাওমি রেডমি প্যাড ২ নিয়ে এলো গ্লোবাল টেক জায়ান্ট শাওমি। ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে ছাড়াও আকর্ষণীয় ডিজাইনের প্যাডটির অন্যতম আকর্ষণ এর লং লাস্টিং ব্যাটারি ও ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড সিস্টেম। গান শোনা, সিনেমা দেখা ছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনা ও দক্ষতার সাথে অফিশিয়াল কাজ সারতে দারুণ কার্যকরী এ ডিভাইসটি টেকপ্রেমীদের নজর কাড়ছে খুব সহজেই।
প্যাডটির ১১ ইঞ্চি সাইজের ২৫০০ রেজ্যুলেশনের ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লেটিতে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট। ফলে বিনোদনপ্রেমী শাওমি ফ্যানরা স্মুদ অভিজ্ঞতায় বিভিন্ন ভিডিও কনটেন্ট বানানো, ভিডিও দেখার পাশাপাশি অনায়াসে মজার সব গেম উপভোগ করতে পারবেন। চোখের সুরক্ষার জন্য ন্যাচারাল আলোর সাথে সামঞ্জস্য রেখে প্যাডটির ব্রাইটনেস অটোমেটিক এডজাস্ট করে নেয়। ফলে প্যাডটি দীর্ঘসময় ব্যবহার করলেও গ্রাহকের চোখে অস্বস্তিবোধ হবে না।
শাওমি রেডমি প্যাড ২ এর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য এর ৯০০০ অ্যাম্পিয়ার হার্জের ব্যাটারি। ফাস্ট চার্জিং সুবিধার এই প্যাড একবার চার্জ দিয়ে সারাদিন নির্ভার হয়ে ব্যবহার করতে পারবেন গ্রাহক। ফলে প্যাডটি শিক্ষার্থীদের পড়াশোনা বা অনলাইন ক্লাস করতে কিংবা অফিস গোয়িং টেকপ্রেমীদের কাজের জন্যও ভীষণ উপযুক্ত। এছাড়া দূরে ভ্রমণেও প্যাডটি হতে পারে সারাদিনের নিশ্চিন্ত সঙ্গী।
প্যাডটির আধুনিক অডিও সিস্টেম এটিকে টেকপ্রেমীদের কাছে করেছে আরও আকর্ষণীয়। কোয়াড স্পিকার থাকায় প্যাডটির চতুর্দিক থেকে সাউন্ড ছড়িয়ে সাউন্ড কোয়ালিটিকে করে তুলেছে ভীষণ বাস্তবসম্মত। ফলে বাড়িতে ইয়ারফোন ছাড়া স্বাচ্ছন্দ্যে অনলাইনে ক্লাস করা, ভার্চুয়াল মিটিং করা থেকে শুরু করে সিনেমা দেখা, গান শোনা কিংবা গেম খেলার জন্যও প্যাডটি অত্যন্ত কার্যকরী।
প্যাডটিতে দেওয়া হয়েছে মিডিয়া টেক হেলিও জি১০০ আলট্রা প্রসেসর, যা এর এফিশিয়েন্সি বাড়িয়ে তুলে দৈনন্দিন ব্যবহারের মাল্টিটাস্কিংয়ে আরও স্মুদ ও ফাস্ট পারফরম্যান্স নিশ্চিত করে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করায় প্যাডটি ওজনেও হালকা, তাই সহজেই ক্যারি করা যায়। এছাড়া প্যাডটির উন্নত কানেকটিভিটি অপশন দিয়ে গ্রাহক খুব সহজেই ওয়াইফাই ও ব্লুটুথের মাধ্যমে হেডফোন অথবা মাউস-কিবোর্ড সংযুক্ত করে ব্যবহার করতে পারবেন।
প্যাডটির ক্যামেরা অপশনে রয়েছে ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করাসহ অন্যান্য জরুরী কাজ সেরে ফেলতে ভীষণ কার্যকরী।
গ্রাফাইট গ্রে, মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার পার্পল- তিনটি আকর্ষণীয় কালারে এবং দুটি ভ্যারিয়েন্টে প্যাডটি দেশের সব শাওমি মি-স্টোরে পাওয়া যাচ্ছে। ১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র্যামের এ প্যাডটির মূল্য যথাক্রমে ২২,৯৯৯ টাকা ও ২৫,৯৯৯ টাকা।
(পিআর/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
- হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- প্রতিমা বিসর্জন ইছামতি নদীতে, হলো না দুই বাংলার মিলনমেলা
- শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ল মসজিদসহ বহু স্থাপনা
- গাজীপুরে গ্যাস বিস্ফোরণে ফুলপুরের একই পরিবারের তিনজন নিহত
- নিউইয়র্কে দুর্গাপূজা
- জনগণ কি শুধু নির্বাচনের সময়ই গুরুত্বপূর্ণ
- সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা
- ইরানের সঙ্গে আলোচনা বন্ধ, তবে শিগগিরই কিছু ঘটবে
- অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
- ‘পদত্যাগ করে ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করেছি’
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও এক মর্টারশেল উদ্ধার
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- লিচু চোর
-1.gif)








