সুপার অ্যাপ ক্যাটাগরিতে সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড জিতলো পাঠাও
তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশের শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও ২০২৫ সালের প্রেস্টিজিয়াস সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জন করেছে সুপার অ্যাপ ক্যাটাগরিতে। বাংলাদেশে তৈরি, বাংলাদেশের জন্য তৈরি এই অ্যাপ এবার বিশ্বমানেও স্বীকৃতি পেল। মাত্র ১০ বছরে আন্তর্জাতিক পর্যায়ে এমন স্বীকৃতি পাওয়া পাঠাও-এর জন্য বড় একটি অর্জন। এ বছরই পাঠাও তার ১০ বছর পূর্তি উদযাপন করছে, যা এই অর্জনকে আরও বিশেষ করে তুলেছে।
সুপারব্র্যান্ডস হলো একটি বিশ্বমানের সংস্থা, যারা বিভিন্ন শিল্পখাতে মান, নির্ভরযোগ্যতা এবং স্বকীয়তার মাধ্যমে বিশেষভাবে এগিয়ে থাকা ব্র্যান্ডগুলোকে চিহ্নিত করে ও সম্মানিত করে। বিশেষজ্ঞ ও ভোক্তাদের মতামতের ভিত্তিতে দেওয়া এই স্বীকৃতি ব্র্যান্ড জগতের অন্যতম সম্মানজনক পুরস্কার। সাধারণত ব্র্যান্ডগুলো তাদের নিজ নিজ ক্যাটাগরিতে পুরস্কার পায়। কিন্তু পাঠাও আলাদা হয়ে উঠেছে কারণ বাংলাদেশে প্রথমবারের মতো সুপার অ্যাপ চালু করে এবং সেই ক্যাটাগরিতেই এই স্বীকৃতি অর্জন করেছে। এটি প্রমাণ করে দেশীয় উদ্ভাবনও বিশ্বে নতুন মানদণ্ড তৈরি করতে পারে।
গত দশ বছরে পাঠাও বাংলাদেশে ডিজিটাল সেবার ধারা পাল্টে দিয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি, পার্সেল ও কুরিয়ার, এবং ডিজিটাল পেমেন্টকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে পাঠাও তৈরি করেছে একটি লাইফস্টাইল-ড্রিভেন ডিজিটাল ইকোসিস্টেম, যা প্রতিদিন লক্ষ লক্ষ ব্যবহারকারী, ব্যবসায়ী, রাইডার, ড্রাইভার ও ডেলিভারি এজেন্টকে সংযুক্ত করছে। বর্তমানে পাঠাও ১ কোটিরও বেশি ব্যবহারকারীকে সেবা দিচ্ছে, ১ লক্ষ ৫০ হাজারেরও বেশি ব্যবসায়ীর সাথে কাজ করছে এবং কয়েক লক্ষ রাইডার, ড্রাইভার ও ডেলিভারি এজেন্টদের ক্ষমতায়ন করছে।
২০২৫ সালে সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড ছাড়াও পাঠাও, এ বছর ফোর্বস এশিয়া’র “100 to Watch” তালিকায় জায়গা করে নিয়েছে, যেখানে কোম্পানির প্রভাব ও উদ্ভাবনকে বিশেষভাবে আলোচিত করা হয়েছে। ফলে পাঠাও-এর জন্য এই বছর হয়ে উঠেছে সাফল্য ও স্বীকৃতিতে পরিপূর্ণ।
পাঠাও-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফাহিম আহমেদ বলেন, “সুপার অ্যাপ ক্যাটাগরিতে সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জন করা পাঠাও-এর জন্য অনেক বড় গর্বের বিষয় এবং এটি প্রমাণ করে আমাদের ইউজার এবং পার্টনাররা আমাদের ওপর কতটা ভরসা রাখেন। গত দশ বছর ধরে আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি, যে প্রোডাক্ট মানুষ ব্যবহার করতে ভালোবাসবে এবং যার জন্য তারা অর্থ ব্যয় করতেও খুশি থাকবে। এই স্বীকৃতি আমাদের অনুপ্রাণিত করছে যেন আমরা আরও নতুনত্ব আনতে পারি এবং এমন প্রযুক্তি তৈরি করতে পারি, যা মানুষের প্রতিদিনের জীবনকে উন্নত করে, কমিউনিটিকে শক্তিশালী করে এবং দেশের অগ্রগতিকে গতিশীল করে। পাঠাও সবসময়ই আপনার যাত্রার নির্ভরযোগ্য সঙ্গী হয়ে থাকবে।”
২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩,০০,০০০ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ২ ,০০,০০০ মার্চেন্ট এবং ১০,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।
(পিআর/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২৫)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








