বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি
তথ্যপ্রযুক্তি ডেস্ক : রেডমি প্যাড ২ প্রো নামে দেশের বাজারে নতুন দুটি ভার্সনের ট্যাব নিয়ে এলো গ্লোবাল টেক জায়ান্ট শাওমি। রেডমি প্যাড ২ প্রো ফাইভজি-তে ফিজিক্যাল এবং ই-সিম সুবিধা থাকায় কথা বলা যাবে ঠিক স্মার্টফোনের মতোই। বিশাল আকারের ডিসপ্লে ছাড়াও চমৎকার ডিজাইনের প্যাডটির অন্যতম আকর্ষণ এর লং লাস্টিং ব্যাটারি ও ক্রিস্টাল ক্লিয়ার ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম। দক্ষতার সাথে অফিশিয়াল কাজ সারতে কার্যকরী এ প্যাড সিনেমা দেখা কিংবা গান শোনার ক্ষেত্রেও দেবে প্রিমিয়াম ভাইব।
রেডমি প্যাড ২ প্রো এবং রেডমি প্যাড ২ প্রো ফাইভজি ভার্সনের প্যাডটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেটের সাথে রয়েছে ১২ দশমিক ১ ইঞ্চি সাইজের বিশাল ২.৫ কে ক্রিস্টাল-ক্লিয়ার ডিসপ্লে। ফলে দুর্দান্ত স্মুথ অভিজ্ঞতায় ভিডিও দেখার পাশাপাশি অনায়াসে মজার সব গেম উপভোগ করা যাবে। আন্তর্জাতিক সনদ প্রদানকারী প্রতিষ্ঠান টিইউভি রেইনল্যান্ড- এর লো ব্লু লাইট, ফ্লিকার ফ্রি ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সনদ পাওয়া ডিভাইসটির অত্যাধুনিক প্রযুক্তির ডিসপ্লে দেবে চোখের বাড়তি সুরক্ষা। ফলে প্যাডটি দীর্ঘসময় ব্যবহারেও চোখে অস্বস্তিবোধ করবেন না গ্রাহক।
শক্তিশালী ১২০০০ এমএএইচ ব্যাটারির এই প্যাড দীর্ঘসময় বিরতিহীনভাবে ব্যবহার করা যায়। তাই ভার্চুয়াল মিটিং কিংবা ক্লাসের ক্ষেত্রে প্যাডটি হতে পারে নির্ভরযোগ্য সঙ্গী। এছাড়া ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় ক্যাবলের মাধ্যমে এ প্যাডটি দিয়ে অন্য ডিভাইস কিংবা স্মার্টফোন সহজেই চার্জ দেওয়া যায়। তাই ভ্রমণে প্যাডটি পাওয়ারব্যাংক হিসেবে ভীষণ কার্যকর।
প্যাডটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে চতুর্থ জেনারেশনের স্ন্যাপড্রাগন সেভেন-এস, যা এর কার্যক্ষমতা বাড়িয়ে তুলে দৈনন্দিন ব্যবহারের মাল্টিটাস্কিংয়ে আরও স্মুথ ও ফাস্ট পারফরম্যান্স নিশ্চিত করে।
রেডমি প্যাড ২ প্রো ফাইভজি ভার্সনটিতে আছে ফিজিক্যাল এবং ই-সিম ব্যবহার করার সুবিধা। ফলে স্মার্টফোনের মতো কথা বলার সুবিধার পাশাপাশি থাকছে মোবাইল ডেটার মাধ্যমে প্যাডটি ব্যবহার করার সুযোগ। যাতায়াতের সময় কিংবা যেকোনো জায়গায় বসে ওয়াইফাই না থাকলেও তাই জরুরী কাজ সেরে ফেলা যাবে সহজেই।
প্যাডটির আধুনিক অডিও সিস্টেম এটিকে টেকপ্রেমীদের কাছে করেছে আরও আকর্ষণীয়। কোয়াড স্পিকার থাকায় প্যাডটি চারদিক থেকে ছড়িয়ে পড়া সাউন্ডকে করে তোলে অত্যন্ত বাস্তবসম্মত। ফলে বাড়িতে ইয়ারফোন ছাড়া ভিডিও কলে কথা বলতে কিংবা সিনেমা দেখতেও ডিভাইসটি দারুণ স্বাচ্ছন্দ্যময়।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, 'বাংলাদেশের পেশাজীবী থেকে শুরু করে শিক্ষার্থী- সবার মধ্যে প্যাডের জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এ জনপ্রিয়তা মাথায় রেখেই আমরা আমাদের ফ্যানদের জন্য অত্যাধুনিক ডিজাইনের এবং প্রযুক্তির রেডমি প্যাড ২ প্রো- এর দুটি ভ্যারিয়েন্ট এনেছি, যা একইসাথে পড়াশোনা, অন-দ্যা-গো অফিশিয়াল কাজ ও বিনোদনের জন্য দারুণ ডিভাইস।'
গ্রাফাইট গ্রে, সিলভার ও ল্যাভেন্ডার পার্পল- তিনটি আকর্ষণীয় কালারের ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র্যামের রেডমি প্যাড ২ প্রো ওয়াইফাই ভার্সন এবং রেডমি প্যাড ২ প্রো ফাইভজি- এর মূল্য যথাক্রমে ৩৭,৯৯৯ টাকা ও ৪৪,৯৯৯ টাকা।
(পিআর/এসপি/জানুয়ারি ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘নতুন বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, আধুনিক বাংলাদেশ’
- 'আমার জন্মদিনই কি, আর মৃত্যুদিনই কি’
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- ওড়াকান্দির স্নানোৎসব
- ময়মনসিংহে এনপিএস মানবাধিকার সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- ‘দিনাজপুরে কৃষিনির্ভর মিলকারখানা গড়ে তুলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে’
- বঙ্গবন্ধু: একটি জাতির জন্মদাতা ও আপসহীন সংগ্রামের এক জীবন্ত মহাকাব্য
- গোপালগঞ্জে খাল খননের উদ্বোধন
- কাপ্তাইয়ে উদ্ধারকৃত কিশোরী এখন জেলা কারা হেফাজতে
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- নিখোঁজের ৩ মাস পর যুবকের লাশ উদ্ধার
- ছোট ভাইয়ের পরিকল্পনায় খুন, ৮ আসামি গ্রেফতার
- নড়াইলে বিনামূল্যে কৃষকদের মাঝে পাট, তিল মুগ বীজ ও সার বিতরণ
- প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী
- গোপালগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ঈশ্বরদীতে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
- কৃষক বাঁচলে দেশ বাঁচবে : সংস্কৃতিমন্ত্রী
- নির্মাণাধীন ড্রেনের কারণে সোনাতলায় ধসে পড়ল দুই দোকান
- সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি
- ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন এম এ মজিদ
- ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারাদেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
- দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
- জমিদার বীরেন্দ্র লাল চন্দের ২৯তম মৃত্যুবার্ষিকী
- সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’
- সুবর্ণচরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন শামীম
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
-1.gif)








