এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ
তথ্যপ্রযুক্তি ডেস্ক : চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনিসহ একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) মডেলকে একটি একক প্ল্যাটফর্মে যুক্ত করেছে দেশের শীর্ষস্থানীয় এআই-নির্ভর ডিজিটাল হাব ‘রাইজ’। সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে শিক্ষার্থী ও কর্মজীবী-সব শ্রেণির মানুষের জন্য সহজে সবথেকে উন্নত এআই টুল ব্যবহারের সুযোগ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উদ্যোগের ফলে এখন থেকে আর আলাদা আলাদা এআই টুল ব্যবহার বা ভিন্ন ভিন্ন সাবস্ক্রিপশন নেওয়ার ঝামেলা থাকছে না। একটি অ্যাপেই লেখালেখি, কোডিং, গবেষণা কিংবা সমস্যা সমাধানের মতো কাজে প্রয়োজন অনুযায়ী এআই মডেল বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা। মাল্টি-মডেল এই ব্যবস্থার মাধ্যমে এ আই টুলস ব্যবহার হবে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ।
নতুন ব্যবহারকারীদের জন্য শুরুতেই দেওয়া হচ্ছে ১০ হাজার ফ্রি টোকেন। যাদের রাইজ নম্বর নেই, তারাও গেস্ট হিসেবে বিভিন্ন প্যাক কিনে সেবা নিতে পারবেন। ১০০ টাকা থেকে শুরু হওয়া সাশ্রয়ী প্যাকের মাধ্যমে নিয়মিত এআই সেবা ব্যবহার করা যাবে। একই সঙ্গে এসব প্যাকের আওতায় উচ্চ সক্ষমতার প্রো মডেল ব্যবহারের সুযোগও থাকছে।
এ বিষয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “আমাদের লক্ষ্য একদম সহজ-সবার জন্য সবথেকে সেরা এআই টুলগুলোকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করা। নতুন প্রজন্ম সীমার মধ্যে আটকে থাকতে চায় না, প্রযুক্তির ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। মানুষ যেন আরও দক্ষতার সঙ্গে এআই ব্যবহার করতে পারে, এবং এই ব্যবহার করে নতুন কিছু তৈরি করতে পারে, সেই স্বাধীনতাই দিচ্ছে রাইজ।”
বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “নতুন কিছু শিখতে বা দক্ষতা অর্জনে, এমনকি নতুন আয়ের ক্ষেত্র তৈরি করতে পুরো বিশ্বব্যাপীই তরুণদের মধ্যে এআই ব্যবহারের প্রবণতা বেড়েছে। ডিজিটাল অর্থনীতির পরবর্তী ধাপে যেতে এআই- প্রযুক্তিকে আরও সহজলভ্য ও ব্যবহারবান্ধব করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “প্রায় ৪ কোটি ৬০ লাখ তরুণের দেশ বাংলাদেশে আমাদের ‘এআই১৪৪০’ উদ্যোগের আওতায় চ্যাটজিপিটি, ডিপসিক এবং জেমিনির মতো শীর্ষস্থানীয় এআই মডেলগুলোর সহজ ব্যবহার নিশ্চিত করেছে রাইজ। আমাদের লক্ষ্য দৈনন্দিন শিক্ষা, সৃজনশীল যেকোন কাজ কিংবা সমস্যা সমাধানে বৃহৎ পরিসরে সর্বাধুনিক এআই- প্রযুক্তিকে আরও সহজলভ্য করা।”
বাংলাদেশে সহজলভ্য এআই সেবার চাহিদা বাড়ছে। এই প্রেক্ষাপটে রাইজের এই উদ্যোগ বৈশ্বিক এআই প্রযুক্তিকে স্থানীয় ব্যবহারকারীদের জন্য আরও সহজ ও ব্যবহারবান্ধব করে তুলছে। একাধিক টুল এক জায়গায় থাকায় আলাদা অ্যাপ বা সাবস্ক্রিপশনের প্রয়োজনও কমছে।
২০২৪ সালে যাত্রা শুরুর পর খুব দ্রুতই একটি বহুমাত্রিক সেবা-প্রদানকারী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে রাইজ। শেখা, সৃজনশীলতা ও নিজের দক্ষতা বাড়াতে যুক্ত করা হয়েছে নানা ধরনের টুলস ও ফিচার।
টেলকো-নিরপেক্ষ অ্যাপ হওয়ায় যেকোনো মোবাইল নেটওয়ার্কেই ব্যবহার করা যায় রাইজ। ফলে আরও বিস্তৃত পরিসরের ব্যবহারকারীরা সহজেই এই সেবা গ্রহণ করতে পারবেন।
(পিআর/এসপি/এপ্রিল ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- রাজবাড়ীতে পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে বেইলী ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে, ভোগান্তি চরমে
- পোশাক নিয়ে মন্তব্য, মনিরুল হক চৌধুরীকে ক্ষমা চাইতে বললো এনসিপি
- ব্রাজিলের পক্ষে শরিফুল রাজ, প্রিয় ফুটবলার রোনালদিনহো
- ‘ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি মানতে ইসরায়েল বাধ্য নয়’
- ‘বেনজীরের সফল প্রত্যর্পণ নির্ভর করবে তিনটি বিষয়ের ওপর’
- ৩০ জুন নয়, ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট চালু ২৭ জুলাই
- ‘আমরা রাজনৈতিক নই’, ম্যাচের আগে ইরানের স্পষ্ট বার্তা
- কুরাসাওকে ৭ গোল, স্বপ্নের সূচনা জার্মানির
- ফের বাড়লো সোনা-রুপার দাম
- ভুরুঙ্গমারীতে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়
- ভগবান রামচন্দ্রের ছবিতে জুতাপেটা, ধর্ম অবমাননাকারীদের শাস্তির দাবি
- নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে ঈশ্বরদীতে যুবদলের আনন্দ মিছিল পথসভা
- দেশীয় উপজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের সমাপনী কর্মশালা
- গোপালগঞ্জে ১০ শয্যার আইসিইউ ইউনিটের ৯টি ভেন্টিলেটর অকেজো
- খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা, ২ জনের কারাদণ্ড
- বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ফরিদপুরে সনাকের মানববন্ধন ও র্যালি
- উদ্বোধনের সাড়ে তিন বছর পর মাদারীপুরে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ চালু
- ঢাকা শহর
- কাপাসিয়ায় এমপির অর্থ বিতরণ
- বগুড়ায় তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুর, এলাকাজুড়ে উদ্বেগ ক্ষোভ
- আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রশংসিত ‘অন্তর বৃষ্টি’
- লোহাগড়া পৌরসভার নাগরিক সেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি
- বিক্ষোভ মিছিল করায় আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার
- জাতীয় শিক্ষাক্রমে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন
- ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে পরিবহন ধর্মঘট
- নান্দাইল শহীদ দিবস পালিত
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- চিলিতে বাম বিজয় : বাংলাদেশে বামপন্থীদের করণীয়
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ব্রাজিলের পক্ষে শরিফুল রাজ, প্রিয় ফুটবলার রোনালদিনহো
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







