দেশের বাজারে উন্নত এআই প্রযুক্তি সংবলিত অনার ৬০০ সিরিজের যাত্রা
তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশে নিজেদের প্রিমিয়াম স্মার্টফোন অনার ৬০০ ৫জি সিরিজ উন্মোচন করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম ব্র্যান্ড অনার। এতে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’ ফিচার, যার মাধ্যমে স্থির ছবি থেকে সহজেই তৈরি করা যাবে সিনেম্যাটিক ভিডিও।
রাজধানীর একটি হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই সিরিজটি উন্মোচন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুওসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে পণ্যের উপস্থাপনার পাশাপাশি অনারের ‘এআইওটি’ ভিশন নিয়ে একটি বিশেষ বক্তব্য প্রদান করা হয়। অতিথিদের জন্য ছিল এক্সপেরিয়েন্স জোন, ডিজে পারফরম্যান্স ও ফ্যাশন শো’র আয়োজন।
অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও ব্র্যান্ডের দর্শন তুলে ধরে বলেন, “আমাদের কাছে প্রযুক্তি কেবল একটি যন্ত্র নয়, বরং এটি সৃজনশীলতার অনুপ্রেরণা। অনার ৬০০ সিরিজের শক্তিশালী এআই প্রযুক্তির মাধ্যমে আমরা ক্রেতাদের জীবনের বিশেষ মুহূর্তগুলো আরও সহজ ও নান্দনিকভাবে ফুটিয়ে তোলার সুযোগ করে দিতে চাই।”
অনার ৬০০ ৫জি সিরিজের অন্যতম বিশেষত্ব হলো এর মাত্র ০.৯৮ মিমি বেজেল, যা বর্তমানে স্মার্টফোন খাতে সবচেয়ে সরু বেজেল হিসেবে স্বীকৃত। স্মার্টফোনটিকে টেকসই ও স্টাইলিশ করে তুলতে এর প্রিসিশন-কার্ভড ইউনিবডি ডিজাইনে ব্যবহার করা হয়েছে কম্পোজিট ফাইবার ব্যাক এবং ম্যাট মেটাল ফিনিশ। পাশাপাশি, সুরক্ষার জন্য রয়েছে ‘এসজিএস ৫-স্টার’ সার্টিফিকেশন। এর ফলে, ফোনটিকে দৈনন্দিন ব্যবহারের ছোটখাটো আঘাত ও পড়ে যাওয়া থেকে সুরক্ষিত থাকবে।
আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি উন্নত ফটোগ্রাফি অভিজ্ঞতার জন্য ফোনগুলোতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের নেক্সট-জেনারেশন এআই ক্যামেরা সিস্টেম। পেশাদার মানের ভিডিও নিশ্চিতে এতে যুক্ত করা হয়েছে ‘সিআইপিএ ৬.০’ গ্রেডের ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি।
এছাড়া, প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’ ফিচার, যার মাধ্যমে স্থির ছবিকেও সহজেই সিনেম্যাটিক ভিডিওতে রূপান্তর করা যাবে। সাথে রয়েছে ডেডিকেটেড এআই বাটন, যা ফিচারটির ব্যবহারকে আরও সহজ করেছে। স্বল্প আলোয় নিখুঁত ছবির জন্য এতে রয়েছে ‘আল্ট্রা ক্লিয়ার নাইট ক্যামেরা, যা উন্নত এআই কালার ইঞ্জিন এবং ফ্ল্যাগশিপ গ্রেড নাইট অ্যালগরিদমের সমন্বয়ে কাজ করে।
স্মার্টফোনটির প্রসেসর ও ব্যাটারি ব্যাকআপে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। সিরিজের প্রো ভ্যারিয়েন্টে শক্তিশালী ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট’ এবং রেগুলার ভ্যারিয়েন্টে ‘স্ন্যাপড্রাগন ৭ জেন ৪’ চিপসেট ব্যবহার করা হয়েছে। দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দিতে ফোন দুটিতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। দ্রুত চার্জিংয়ের জন্য এতে রয়েছে ৮০ ওয়াট ওয়্যারড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস সুপারচার্জিং প্রযুক্তি।
প্রো ভ্যারিয়েন্টের ১২+২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯,৯৯৯ টাকা। অন্যদিকে, রেগুলার ভ্যারিয়েন্টে রয়েছে ৮+২৫৬ জিবি ও ১২+২৫৬ জিবির দুটি মডেল, যেগুলোর দাম যথাক্রমে ৬৪,৯৯৯ টাকা এবং ৬৯,৯৯৯ টাকা। স্মার্টফোনগুলো অরেঞ্জ, গোল্ডেন হোয়াইট ও ব্ল্যাক—এই তিনটি রঙে পাওয়া যাবে। এছাড়া, একই অনুষ্ঠানে উন্মোচন করা হয়েছে ‘অনার ৬০০ লাইট’, যার দাম রাখা হয়েছে ৪৪,৯৯৯ টাকা। আগ্রহী ক্রেতারা আগামী ১৫ মে পর্যন্ত স্মার্টফোনগুলো প্রি-বুক করতে পারবেন।
নতুন এই সিরিজ দেশের স্মার্টফোন বাজারে প্রিমিয়াম এআই-নির্ভর অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করছে অনার বাংলাদেশ।
(পিআর/এসপি/মে ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা
- ‘বাজেটে শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বড় ব্যবধান রয়েছে’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে কানাডা
- সোনার দাম বিশ্ববাজারে আরও কমলো
- পবিত্র আশুরা আজ
- সিদ্ধ ডিম পুনরায় গরম করার আগে যেসব বিষয় জানা জরুরি
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট
- ‘গ্রাম থেকে শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে পাঠানো হবে’
- বাংলাদেশ-চীনের মধ্যে ১৩ সমঝোতা স্মারক সই
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







