বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
তথ্যপ্রযুক্তি ডেস্ক : ‘ডাবল শক্তিতে টোটাল অ্যাটাক’ ট্যাগলাইন নিয়ে নতুন হোম অ্যান্ড হাইজিন কেয়ার ব্র্যান্ড ব্লিট্জ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। জাঁকজমকপূর্ণ এক আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে এই ব্র্যান্ডটি নিয়ে এসেছে ম্যাপল অ্যান্ড মাহরুস এসেনশিয়ালস লিমিটেড।
শনিবার (১৬ মে) চট্টগ্রামের লালখান বাজারে এ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে ক্রেতাদের বিভিন্ন ধরনের ফেব্রিক ও ক্লিনিং সল্যুশনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়; যা প্রতিদিন বাসাবড়ি পরিষ্কার ও ঝকঝকে রাখাকে আরও সহজ, কার্যকর ও সাশ্রয়ী করবে।
আয়োজনে ম্যাপল অ্যান্ড মাহরুস এসেনশিয়ালস লিমিটেডের চেয়ারম্যান মারওয়াহ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মাকজান উল করিম চৌধুরী, অপারেশন ম্যানেজার মোঃ মোরশেদ আলম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সেলিম আলম সহ গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়াও, বাংলাদেশে ব্লিট্জের আনুষ্ঠানিক যাত্রাকে উদযাপন করতে এই খাতের ব্যবসায়িক শেয়ারহোল্ডার, পরিবেশক, অংশীদার ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
ইভেন্টে বাসাবাড়ির পরিচ্ছন্নতায় প্রয়োজনীয় বিভিন্ন রেঞ্জের পণ্য প্রদর্শন করে ব্লিট্জ। এর মধ্যে রয়েছে ১ কেজি, ৫০০ গ্রাম, ২০০ গ্রাম ও ৪০ গ্রাম প্যাকেটের ডিটারজেন্ট পাউডার, ১২৫ গ্রাম ও ৭৫ গ্রামের ডিশওয়াশিং বার এবং ৫০০ মিলিলিটার ও ২৫০ মিলিলিটারের ডিশওয়াশিং বোতল। পরিবারগুলোর জন্য প্রতিদিন জেদি দাগময়লা দূর করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে, সজীবতা ধরে রাখতে ও জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যদায়ক করতে এ পণ্যগুলো নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে ব্লিট্জের চেয়ারম্যান মারওয়াহ চৌধুরী বলেন, “ব্লিট্জের মাধ্যমে আমরা প্রতিদিনের জীবনে নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠতে চাই, যেখানে ক্লিনিং সল্যুশন সবার জন্য মানসম্পন্ন ও সাশ্রয়ী হবে এবং একইসাথে, স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। বর্তমানে ক্রেতারা তাদের পরিবার ও বাসাবাড়ির জন্য ভরসা করতে পারবেন এমন পণ্য চান। উদ্ভাবন ও ক্রেতাদের ভাবনাকে মূল্যায়ন করার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি ঘরে বিশ্বস্ত নাম হয়ে উঠতে চাই।”
আয়োজনে ব্র্যান্ডটিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি পণ্য প্রদর্শন, ব্র্যান্ড প্রেজেন্টেশন ও নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়। এই উদ্বোধনের মাধ্যমে ব্লিট্জ বাংলাদেশে বাড়িঘর পরিচ্ছন্ন রাখতে নিজেদের সুদৃঢ় অবস্থান তৈরি করতে চায়। একইসাথে, ব্র্যান্ডটি ক্রেতাদের প্রতিদিনের জীবনকে আরও বেশি আত্মবিশ্বাসী, স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী করতে চায়।
(পিআর/এসপি/মে ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ২ কোটি বাজেটের সিনেমার আয় ৩৫৯ কোটি রুপি
- মূল্যস্ফীতি নিয়ে এডিবির অশনি সংকেত
- ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার
- ‘বিভাজন নয়, জনগণের ঐক্যই প্রয়োজন’
- বাসের ভাড়া পুনঃনির্ধারণ, প্রজ্ঞাপন জারি
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ফাল্গুন
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- আমার বটবৃক্ষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- আফগানদের বিদায় করে ফাইনালে ইংল্যান্ড
- সিরাজগঞ্জে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য আটক
- অন্ধ মানুষ
- আজো কাঁদে
-1.gif)








