E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফেসবুক বিড়ম্বনায় ব্যবহারকারীদের ভোগান্তি

২০২৬ জুলাই ১৯ ১৪:৪৪:১৮
ফেসবুক বিড়ম্বনায় ব্যবহারকারীদের ভোগান্তি

স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারীরা বিশ্বজুড়ে ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এ সাইটটিতে ব্যবহারকারীরা ডেক্সটপ বা কম্পিউটার ব্যবহার করে ঢুকতে পারছেন না। এর পাশাপাশি মেটার ম্যাসেঞ্জার অ্যাপও ব্যবহার করা যাচ্ছে না। এতে করে শিক্ষা, চাকরি ও দৈনন্দিন বিভিন্ন কাজ স্থবির হয়ে পড়েছে।

রবিবার (১৯ জুলাই) বিশ্বজুড়ে ফেসবুক সাইটে সমস্যা দেখা দেয়। এর পাশাপাশি ইনস্টাগ্রামেও ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়েছেন বলে জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ফর এভ্রিওয়ান অর জাস্ট মি ডট কম।

ওয়েবসাইটটি জানিয়েছে, ফেসবুকে এ সমস্যা শুরু হয়েছে ৪৫ মিনিট আগে থেকে। এছাড়া, ম্যাসেঞ্জারে ২৬ মিনিট ও ইনস্টাগ্রামে সবশেষ ৩২ মিনিট ধরে ব্যবহারকারীরা কম্পিউটার ব্যবহার করে ঢুকতে পারছেন না। তবে, মোবাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করা যাচ্ছে।

ওয়েবসাইটিতে প্রকাশিত তথ্যে দেখা যায়, রোমানিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীরা জানিয়েছেন যে তারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না। এছাড়াও, হাঙ্গেরি, এস্তোনিয়া, নেদারল্যান্ড, বাংলাদেশ, ভিয়েতনাম, কানাডা, ডেনমার্ক ও নিউজিল্যান্ডের ব্যবহারকারীরাও অভিযোগ করেছেন যে তারা ফেসবুক চালাতে পারছেন না।

(ওএস/এএস/জুলাই ১৯, ২০২৬)










পাঠকের মতামত:

২০ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test