এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আনুষ্ঠানিকভাবে তাদের বহুল প্রতীক্ষিত সি-সিরিজ স্মার্টফোন, সি১০০এক্স উন্মোচন করেছে। ডিভাইসটিতে সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং ব্যবহার করা হয়েছে। একইসাথে, স্মার্টফোনটিতে ৭ বছরের ব্যটারি হেলথ নিশ্চিত করা হয়েছে, যা এই প্রাইস সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড তৈরি করেছে।
রিয়েলমির ল্যাব টেস্ট অনুযায়ী, সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিত করতে তৈরি রিয়েলমি সি১০০এক্স একবার পূর্ণ চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল, ২১ ঘণ্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং, ২৭ ঘণ্টা পর্যন্ত হোয়াটসঅ্যাপ ব্যবহার, ১৩ ঘণ্টা পর্যন্ত ফ্রি ফায়ার গেমপ্লে ও ৮০৯ ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম নিশ্চিত করতে সক্ষম।
সি-সিরিজের নতুন এই ডিভাইসটিতে ৬.৮ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে উইথ ৭২০×১৫৭০ পিক্সেল রেজ্যুলুশন, ১২০ হার্জ রিফ্রেশ রেট, ফ্লিকার-ফ্রি ডিসি ডিমিং ও ৯০.৪% স্ক্রিন-টু-বডি রেশিও ব্যবহার করা হয়েছে, যা বিনোদনের ক্ষেত্রে স্মুথ ও অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে। একইসাথে, ডিভাইসে ৩০০% আলট্রাবুম সাউন্ড ব্যবহার করা হয়েছে; যা গেমিং ও মাল্টিমিডিয়া অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার পাশাপাশি, পড়াশোনা, কাজ, ভ্রমণ, বিনোদন ও গেমিংয়ের জন্য স্মার্টফোনটিকে আদর্শ সঙ্গী হিসেবে গড়ে তুলবে।
দীর্ঘস্থায়ী সুরক্ষা নিশ্চিত করতে এতে আর্মরশেল প্রোটেকশন ও আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিজট্যান্স রেটিং ব্যবহার করা হয়েছে, যা পানির ঝাপটা ও ভারি বৃষ্টি থেকে ডিভাইসটিকে নিরাপদ রাখতে সক্ষম হবে। ফটোগ্রাফির জন্য রিয়েলমি সি১০০এক্সে একটি ৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিটি শটে অসাধারণ ডিটেইল ক্যাপচার করতে পারবেন। এই ডিভাইসটিতে সর্বাধুনিক এআই ফিচার ব্যবহার করা হয়েছে। একইসাথে, ডিভাইসে ফ্যান-ফেভারিট ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক ব্যবহারের পাশাপাশি, এতে স্টাইলিশ ও ফ্ল্যাগশিপ ইন্সপায়ার্ড রাউন্ডেড কর্নার ব্যবহার করা হয়েছে।
গোল্ডেন কোস্ট ও ডিপব্লু টাইডস, দুইটি অনন্য রঙে ও দুইটি আলাদা স্টোরেজ ভ্যারিয়েন্টে রিয়েলমি সি১০০এক্স পাওয়া যাচ্ছে। ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ২১,৯৯৯ টাকা মাত্র ও ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ২৩,৯৯৯ টাকা মাত্র। আরও স্মুথ অভিজ্ঞতা নিশ্চিত করতে, ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টে অতিরিক্ত ৮ জিবি ডায়নামিক র্যাম ও ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টে অতিরিক্ত ১২ জিবি ডায়নামিক র্যাম ব্যবহার করা হয়েছে।
এছাড়াও, বর্তমানে দারাজে রিয়েলমির একটি আকর্ষণীয় স্টুডেন্ট ডিসকাউন্ট ক্যাম্পেইন চলছে। দেশজুড়ে স্বীকৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দারাজ থেকে রিয়েলমি সি১০০এক্স কেনার মাধ্যমে ২,০০০ টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এই অফার পেতে, শিক্ষার্থীদের একটি বৈধ স্টুডেন্ট আইডি ও সেলফি আপলোড, একটি সচল বাংলাদেশি মোবাইল নম্বর ও প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে অনলাইন রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে। প্রত্যেক উপযুক্ত শিক্ষার্থী এই ক্যাম্পেইনের আওতায় একটি ডিসকাউন্ট কুপন পাবেন। কুপনটি ১০-১৭ আগস্ট পর্যন্ত ব্যবহার করা যাবে।
(পিআর/এসপি/আগস্ট ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- প্রাইম ব্যাংক ও পামপে'র মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
- ‘পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে’
- ডিজিটাল পেমেন্ট সেবা ‘মুক্ত পে’ চালুর অনুমোদন পেল বাংলালিংক
- নিরাপত্তাকর্মী হত্যাকাণ্ডে ছেলেকে পুলিশে দিলেন বাবা
- শ্যামনগরে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসের র্যালি ও আলোচনা সভা
- মুকসুদপুরে মাদ্রাসার শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, অপমৃত্যু মামলা
- এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে
- গোপালগঞ্জে দিনে ৮–১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে এসপিকে বিদ্যুৎ অফিসের চিঠি
- দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স
- সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে আহত অভিনেতা খায়রুল বাসার
- বাংলাদেশ সফর বাতিলের পথে ভারত
- বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি’
- ‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে জামায়াত’
- ‘দেশে অনেক বড় আকারে বিদেশি বিনিয়োগ আসছে’
- জুলাই অভ্যুত্থানে ৩ লাখ ৫৩১১ গুলি ব্যবহার করেছে পুলিশ
- শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
- ‘হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে’
- কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
- ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- দেশবাসী হানাদারদের বিতাড়িত করে স্বদেশ ভূমিকে মুক্ত করতে বদ্ধপরিকর
- নিজবাড়ি থেকে আলম চেয়ারম্যান গ্রেপ্তার
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- শ্রীনগরে ফিরুজা বেগমের গণসংযোগ অব্যাহত
- কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসের র্যালি ও আলোচনা সভা
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- মেঘনায় ঢল
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ‘খালেদার চিকিৎসায় আইন নয়, বাধা সরকার’
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- রাজারহাটে মহান বিজয় দিবস পালিত
- মান্দায় ফেনসিডিল হরিলুট
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- মানুষ এবং বৈষম্য অসুখ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১২ আগস্ট ২০২৬
- এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে
- দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স
-1.gif)








