বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফিফা বিশ্বকাপ ২০২৬ সরাসরি সম্প্রচারে রেকর্ড-গড়া সাফল্য অর্জন করেছে দেশের অন্যতম শীর্ষ ওটিটি প্ল্যাটফর্ম টফি। এ সাফল্যের ধারাবাহিকতায় এবার ২০২৬-২৭ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)-এর সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে প্ল্যাটফর্মটি। এর ফলে টফি গ্রাহকেরা ফুল এইচডিতে ইপিএলের সব ম্যাচ সরাসরি উপভোগ করবে।
বিশ্বকাপের পর আবারো প্রিয় খেলোয়াড়দের মাঠে দেখতে অপেক্ষায় রয়েছেন ফুটবলপ্রেমীরা। তাঁদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ৩৫তম মৌসুম। ৩৮ সপ্তাহজুড়ে চলা এ টুর্নামেন্টের ৩৮০টি ম্যাচই এবার টফিতে সরাসরি দেখার সুযোগ পাবেন দর্শকেরা।
টফি গ্রাহকেরা পুরো টুর্নামেন্ট দেখার পাস কিনতে পারবেন ৬৪৯ টাকায়। ১০ মাস মেয়াদের এ প্যাকের মাধ্যমে ৩৮০টি ম্যাচই ফুল এইচডিতে দেখা যাবে। একই সঙ্গে থাকছে একটি প্যাক দিয়ে তিনটি ডিভাইসে ম্যাচ দেখার সুবিধা। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে মাত্র ৯৯ টাকায় ৩০ দিনের ‘শর্ট ইপিএল পাস’। এ প্যাকের মাধ্যমেও ফুল এইচডিতে ম্যাচ উপভোগ করা যাবে তিনটি ডিভাইসে।
ইপিএলের পাশাপাশি টফিতে থাকা বিভিন্ন আন্তর্জাতিক টিভি চ্যানেলের মাধ্যমে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, বুন্দেসলিগা ও এফএ কাপের বিভিন্ন ম্যাচ সরাসরি দেখতে পারবেন দর্শকেরা। এসব ম্যাচ ও অন্যান্য নতুন কনটেন্টের আপডেট পেতে চোখ রাখতে হবে টফি অ্যাপে।
এ উদ্যোগ সম্পর্কে টফির প্রধান মোদাসসের আহমেদ বলেন, “ফিফা বিশ্বকাপ ২০২৬ টফির জন্য একটি স্মরনীয় অধ্যায়। লাখো ফুটবলপ্রেমী বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের ম্যাচ দেখতে আমাদের প্ল্যাটফর্ম বেছে নিয়েছেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশের দর্শকদের জন্য প্রিমিয়ার লিগের আরেকটি মৌসুম নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। দর্শকদের আবারো স্বাচ্ছন্দ্যদায়ক ম্যাচ দেখার অভিজ্ঞতা উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। এ লক্ষ্যকে মাথায় রেখে এবারের ইপিএল মৌসুমটিও টফির দর্শকদের জন্য স্মরণীয় করে তুলতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।“
টফি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের পছন্দ অনুযায়ী ইপিএল প্যাক কিনতে পারবেন দর্শকেরা। পাশাপাশি, টফির সমৃদ্ধ কনটেন্ট লাইব্রেরিতে থাকা সিনেমা, নাটক, বিভিন্ন ধরনের ডিজিটাল কনটেন্ট এবং লাইভ খেলা দেখার সুযোগ পাবেন।
(পিআর/এসপি/আগস্ট ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত
- কুড়িগ্রামে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
- গলায় ফাঁস নিয়ে রূপপুর প্রকল্পে কর্মরত সেনাসদস্যের মৃত্যু
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় হতে পারে ১০০ কোটি ডলার
- গোপালগঞ্জে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাপ্তাইয়ে পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
- ‘জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে’
- ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
- জুনে এমএফএসের মাধ্যমে প্রবাসী আয় কমেছে
- ‘প্রতিটি ক্ষেত্রে সরকারের কাজের জবাবদিহিতা থাকবে’
- ‘চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন’
- রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- ‘রোহিঙ্গা সংকট সমাধানে জিয়া-খালেদার পথেই এগোতে চাই’
- বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- টেস্ট র্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ‘সরকারের প্রতি ৭০ ভাগ মানুষের সমর্থন রয়েছে’
- গাজায় কবর দেওয়ার জায়গার সংকট
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








