বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
তথ্যপ্রযুক্তি ডেস্ক : বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি সেপ্টেম্বরে বাংলাদেশে উন্মোচন করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ। স্মার্টফোনপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন এই সিরিজে থাকছে রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি, রেডমি নোট ১৭ প্রো ৫জি এবং রেডমি নোট ১৭ তিনটি শক্তিশালী স্মার্টফোন, যা দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও শক্তিশালী, নির্ভরযোগ্য ও বুদ্ধিদীপ্ত করে তুলতে তৈরি করা হয়েছে।
এই সিরিজের সবচেয়ে আকর্ষণীয় সংযোজন রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি। ডিভাইসটিতে রয়েছে ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি ও ১০০ ওয়াট হাইপার চার্জ, যা দীর্ঘসময় ধরে ভিডিও দেখা, গেম খেলা, ছবি ও ভিডিও তৈরি এবং সারাদিনের বিভিন্ন কাজে ব্যবহারকারীদের সংযুক্ত রাখতে সক্ষম হবে। অন্যদিকে, রেডমি নোট ১৭ প্রো ৫জি-তে রয়েছে ৮,৩৪০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি ও ৬৭ ওয়াট হাইপার চার্জ , আর রেডমি নোট ১৭-এ রয়েছে শক্তিশালী ৭,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট হাইপার চার্জ । বিশাল এই ব্যাটারি সক্ষমতা ব্যবহারকারীদের বারবার চার্জ দেওয়ার চিন্তা কমিয়ে নিজেদের পছন্দের কাজে আরও বেশি সময় দেওয়ার সুযোগ করে দেবে।
রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি এবং রেডমি নোট ১৭ প্রো ৫জি-তে রয়েছে অত্যাধুনিক ৬.৮৩ ইঞ্চি ১.৫কে ক্রিস্টালরেজ অ্যামোলেড ডিসপ্লে, যা প্রাণবন্ত রঙ, সূক্ষ্ম ডিটেইলস ও চমৎকার স্বচ্ছতার মাধ্যমে দেবে আরও মনোমুগ্ধকর ভিজ্যুয়াল অভিজ্ঞতা। অন্যদিকে, রেডমি নোট ১৭-তে রয়েছে বড় ৬.৯৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস আই-কেয়ার অ্যামোলেড ডিসপ্লে, যা উজ্জ্বল ও প্রাণবন্ত ছবি প্রদানের পাশাপাশি দীর্ঘসময় ব্যবহারে আরামদায়ক দেখার অভিজ্ঞতা নিশ্চিত করে। রেডমি নোট ১৭ সিরিজের তিনটি স্মার্টফোনেই রয়েছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা দ্রুত ও নিরাপদ আনলকিং সুবিধা নিশ্চিত করবে।
ব্যাটারির পাশাপাশি কর্মক্ষমতার দিক থেকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি-তে থাকছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৫, রেডমি নোট ১৭ প্রো ৫জি-তে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৪ এবং রেডমি নোট ১৭-এ স্ন্যাপড্রাগন ৬এস ৪জি জেন ২ প্রসেসর। এর মাধ্যমে দৈনন্দিন ব্যবহার, একসঙ্গে একাধিক কাজ, বিনোদন ও গেম খেলার অভিজ্ঞতা আরও সাবলীল ও শক্তিশালী হবে।
ব্যবহারকারীদের দীর্ঘমেয়াদি নির্ভরতা নিশ্চিত করতে স্থায়িত্বের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি ও রেডমি নোট ১৭ প্রো ৫জি-তে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২, পরীক্ষিত ৩ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়ার প্রতিরোধ ক্ষমতা এবং আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে ধুলা ও পানি প্রতিরোধ ব্যবস্থা। অন্যদিকে, রেডমি নোট ১৭-এ রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং আইপি৬৫ ধুলা ও পানি প্রতিরোধ ক্ষমতা, যা প্রতিদিনের ব্যবহারে ব্যবহারকারীদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে।
প্রতিদিনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আরও প্রাণবন্তভাবে ধারণ করতে পুরো সিরিজেই রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ছবি তোলার প্রযুক্তি। ফলে ছবি তোলা থেকে শুরু করে ছবি ও ভিডিও তৈরি সব ক্ষেত্রেই ব্যবহারকারীরা পাবেন আরও উন্নত ও সৃজনশীল অভিজ্ঞতা।
আরও বেশি শক্তি, আরও শক্তিশালী কর্মক্ষমতা, আরও বেশি স্থায়িত্ব এবং আরও বুদ্ধিদীপ্ত প্রযুক্তি, সবকিছুর সমন্বয়ে রেডমি নোট ১৭ সিরিজ নিয়ে আসছে নতুন এক উত্তেজনা। বাংলাদেশে বহুল প্রতীক্ষিত এই সিরিজের আনুষ্ঠানিক উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে, স্মার্টফোনপ্রেমীদের আগ্রহ ও প্রত্যাশাও ততই বাড়ছে। রেডমি নোট ১৭ সিরিজের হাত ধরে রেডমি নোটের যাত্রায় শুরু হতে যাচ্ছে আরও একটি নতুন, শক্তিশালী ও আকর্ষণীয় অধ্যায়।
(পিআর/এসপি/আগস্ট ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- ব্যবসায়ীক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাঞ্চিত করার অভিযোগ
- ফরিদপুরে হত্যা মামলায় ১১ বছর পর রাকিব বেপারীর যাবজ্জীবন
- চাটমোহরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
- টাঙ্গাইলে মাংস বিক্রির উদ্দেশ্যে ১০টি ঘোড়া জবাইয়ের অভিযোগ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
- কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
- কাপ্তাইয়ে ৩৬ বস্তা অবৈধ ইউরিয়া সারসহ ট্রাক জব্দ
- প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য
- সোনাতলায় টাকা হারানোকে কেন্দ্র করে মামার আঘাতে ভাগ্নে নিহতের অভিযোগ
- কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি: আরও ৩ ফুট খুলে দেওয়া হয়েছে জলকপাট
- সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপপুরে পারমাণবিক জরুরি মোকাবিলায় মহড়া, জোরদার হচ্ছে জাতীয়-স্থানীয় সমন্বয়
- বনদস্যু আতঙ্ক ও ঋণের বোঝা নিয়েই সুন্দরবনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বনজীবীরা
- ফুলপুরে ফুড অফিসের মালামাল চুরি
- আত্মসমর্পণ করে জামিন চাওয়া ৪ আওয়ামী নেতা কারাগারে
- রাজারহাটে ফিস্টুলা শনাক্তকরণ ক্যাম্পেইন উপলক্ষে উঠান বৈঠক
- ‘বিগত সরকার সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে’
- বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- চোরাই সিন্ডিকেট, প্রাণঘাতী জালিয়াতি ও মাদকের নিরাপদ আশ্রয়
- গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ২ দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন
- কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
- শপথ নিলেন আপিল বিভাগের নতুন বিচারপতি হাবিবুল গনি
- ‘আমার শরীর, আমার পোশাক—সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই’
- সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্মদিনে কেক কাটা, প্রার্থনা ও শিরনি বিতরণ
- ২৭ জুন থেকে শুরু হচ্ছে ধামরাইয়ের রথযাত্রা উৎসব ও তার মাসব্যাপী মেলা
- সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১
- শরীয়তপুরে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় সাবেক মেয়রপুত্রের যাবজ্জীবন
- রাজারহাটে ফিস্টুলা শনাক্তকরণ ক্যাম্পেইন উপলক্ষে উঠান বৈঠক
- গরুবোঝাই পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ৪
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী টু-স্টার বোদা
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- কুমিল্লায় প্রবীণ আওয়ামী লীগ নেতাদের বিশেষ সম্মাননা
- সোনাতলায় টাকা হারানোকে কেন্দ্র করে মামার আঘাতে ভাগ্নে নিহতের অভিযোগ
- কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি: আরও ৩ ফুট খুলে দেওয়া হয়েছে জলকপাট
- রূপপুরে পারমাণবিক জরুরি মোকাবিলায় মহড়া, জোরদার হচ্ছে জাতীয়-স্থানীয় সমন্বয়
- ‘বিএনপি আমলে আমরা অন্ধকার যুগে ছিলাম’
- সুন্দরবনে ভালো নেই বনজীবী জেলে মৌয়াল বাওয়ালীরা
- গাইবান্ধায় রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
- প্লাস্টিক দূষণ প্রতিরোধে নীলফামারীতে সচেতনতামূলক মানববন্ধন
- আগুন নেভাতে গিয়ে অগ্নিদ্বগ্ধ ফায়ার সার্ভিস কর্মকর্তার মৃত্যু
- প্রস্তুত কোরবানির পশু, ভালো দাম পেতে আশাবাদী নীলফামারীর খামারিরা
- যশোরে ২৫ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্য
-1.gif)








