১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর অনবোর্ড করেছে অপো
তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবনী ক্ষমতা, মেধা ও সম্ভাবনাকে বিকশিত করতে প্রযুক্তি ও সৃজনশীলতার মাধ্যমে তাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে ব্র্যান্ডটি এই উদ্যোগ নিয়েছে।
অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রামকে মূলত এমন এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে সাজানো হয়েছে, যেখানে শিক্ষার্থীদের সৃজনশীলতা, কমিউনিকেশন, লিডারশিপ ও কমিউনিটি-বিল্ডিং দক্ষতার বিকাশ ঘটবে। অপোর প্রতিনিধি হিসেবে এই অ্যাম্বাসেডররা নিজ নিজ ক্যাম্পাসে সহপাঠী ও তরুণদের সাথে যুক্ত হবেন, আকর্ষণীয় কনটেন্ট তৈরি করবেন ও অপো লাইফস্টাইল অভিজ্ঞতায় অন্যদের উদ্বুদ্ধ করবেন।
এই উদ্যোগটি গতানুগতিক ব্র্যান্ড প্রচারণার গণ্ডি ছাড়িয়ে আরও বিস্তৃত পরিসরে কাজ করবে বলে আশা করা হচ্ছে। অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডররা উদ্ভাবন, সৃজনশীলতা ও আত্মপ্রকাশের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি ক্রমবর্ধমান কমিউনিটির অংশ হয়ে উঠবেন, যেখানে নিজ নিজ চিন্তা, কার্যক্রম ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে তারা অপো ও নতুন প্রজন্মের তরুণ ব্যবহারকারীদের মধ্যে অর্থবহ সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখবেন। পাশাপাশি, এই প্রোগ্রামটি শিক্ষার্থীদের জন্য এক নতুন যাত্রার সূচনা করবে; যেখানে নিজ নিজ ক্যাম্পাসে প্রতিনিধিত্ব করার পাশাপাশি তারা ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের কাছ থেকে শেখা, সমমনা তরুণদের সাথে নেটওয়ার্কিং, নিজস্ব সৃজনশীলতা চর্চা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
এ বিষয়ে অপো বাংলাদেশের অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “অপো বিশ্বাস করে, তরুণদের মাঝে ভবিষ্যৎ বিনির্মাণের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও সুপ্ত সম্ভাবনা রয়েছে। অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম শিক্ষার্থীদের জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি, বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ডকে প্রতিনিধিত্ব করার একটি অনন্য প্ল্যাটফর্ম। আমরা চাই, আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডররা কেবল ব্র্যান্ড প্রতিনিধি হিসেবে নয়; বরং ক্রিয়েটর, চেঞ্জমেকার ও ইউথ লিডার হিসেবে নিজেদের মেধা, প্রযুক্তি ও স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাজকে অনুপ্রাণিত করুক।”
উদ্ভাবন, প্রযুক্তি ও সৃজনশীলতাকে প্রাধান্য দেওয়া বৈশ্বিক স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো বিশ্বাস করে, তাদের দায়িত্ব শুধু স্মার্টফোন বা স্মার্ট গ্যাজেট তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়। তরুণ সমাজ যেন প্রযুক্তির মাধ্যমে নতুন সম্ভাবনা উন্মোচন করে নিজেদের মেধা বিকাশের পাশাপাশি, স্মরণীয় অভিজ্ঞতা অর্জন করতে পারে, সে লক্ষ্যে ব্র্যান্ডটি নিয়মিত নানা সুযোগ তৈরি করে দিচ্ছে। শিক্ষার্থীদের শেখা, যৌথ উদ্যোগ ও নিজস্ব দক্ষতার বিকাশে উপযোগী পরিবেশ তৈরির মাধ্যমে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ অপোর সেই বৃহত্তর লক্ষ্যকেই বাস্তবে রূপ দিচ্ছে।
নতুন নির্বাচিত হওয়া এই অ্যাম্বাসেডররা বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন। তারা হলেন - আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) মো. রফিজুরজ্জামান রফি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের (বিইউপি) মো. মারুফ আহমেদ সিনহা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (ইডব্লিউইউ) আবদুল্লাহ শরীফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মহিমা আমিন মৌ ও মো. আশরাফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামিয়া জান্নাত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা রানী দাস, নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) নুঝাত নাওয়ার ও চৌধুরী আসিফ আবদুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুবাসশির তাহমিদ ভূঁইয়া, খুলনা বিশ্ববিদ্যালয়ের হামিম আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মো. ইউসুফ আলী, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উম্মায়া হাবিবা সুজানা, ব্র্যাক ইউনিভার্সিটির সাব্বির আহমেদ কাব্য এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবু সাঈদ।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অ্যাম্বাসেডরদের অপোর ব্র্যান্ড ফিলোসফি ও প্রযুক্তিগত উদ্ভাবন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল অপো ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত একটি মোবাইল ফটোগ্রাফি সেশন, যা পরিচালনা করেন পাঠশালার ফটোগ্রাফি বিভাগের প্রধান খন্দকার তানভীর মুরাদ। অনুষ্ঠানে অপো বাংলাদেশের অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের হেড অব মার্কেটিং মো. নাজিমুদ্দৌলা নিলয় উপস্থিত ছিলেন।
ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের অংশগ্রহণে গড়ে ওঠা এই ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রামের মাধ্যমে অপো বিশ্ববিদ্যালয় কমিউনিটির সাথে আরও শক্তিশালী ও সুনিবিড় সম্পর্ক গড়ে তোলার সুযোগ পাবে। অ্যাম্বাসেডররা নিজেদের সৃজনশীলতা, চিন্তা ও স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির মাধ্যমে এই প্রোগ্রামে অবদান রাখার পাশাপাশি সহপাঠীদের নতুন কিছু আবিষ্কার ও তৈরি করতে এবং নিজেদের বিকশিত করতে উৎসাহিত করবেন।
এই উদ্যোগের মাধ্যমে অপো এমন একটি কমিউনিটি গড়ে তুলতে চায়, যেখানে তরুণরা কেবল প্রযুক্তির ব্যবহারকারী হিসেবে নয়, বরং প্রযুক্তি, সৃজনশীলতা ও সংস্কৃতির সমন্বয়ে নতুন কিছু তৈরির সক্রিয় অংশীদার হিসেবে ভূমিকা রাখবে—যা তাদের ব্যক্তিগত ও পেশাগত উভয় ক্ষেত্রে বিকশিত হতে সাহায্য করবে। ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ মূলত এ প্রজন্মের তরুণদের নতুন নতুন বিষয় জানা, তথ্যবহুল কনটেন্ট তৈরি, প্রফেশনাল নেটওয়ার্কিং ও ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের সুযোগ করে দেওয়ার প্রতি অপোর অব্যাহত প্রতিশ্রুতিরই প্রতিফলন।
(পিআর/এসপি/আগস্ট ৩১, ২০২৬)
পাঠকের মতামত:
- কোটালীপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
- আশেক মাহমুদ কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুল বার্সেদ
- চলন্ত বনলতা এক্সপ্রেসে হেরোইনসহ যাত্রী গ্রেপ্তার
- ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসীমন্ত্রী আরিফুল হক চৌধুরী
- ঈশ্বরদীতে বিএনপির পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি ঘোষণা
- সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
- কাপ্তাই অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন নতুন বাজার শাখার নেতৃত্বে ঈমান আলী ও দিদারুল আলম
- নড়াইলে মেহগনি বাগানে মিলল বিদেশি বন্দুকসহ অস্ত্রের বিভিন্ন সরঞ্জাম
- ‘সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই’
- ‘মক্কা প্যাক্ট নিয়ে সরকারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছি’
- ‘হিটু শেখ নিজেই দায় স্বীকার করেছেন’
- চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান
- ‘স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ’
- ‘এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি’
- আছিয়া হত্যা মামলা, প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
- হিমায়িত খাদ্য রপ্তানিতে ২ হাজার কোটি টাকার তহবিল
- সোনার দাম আরও কমলো
- ‘মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী’
- রাষ্ট্রপতিকে চীনে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ
- নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯৪
- মুক্তিবাহিনীর গেরিলা দল শিবপুর থানা আক্রমণ করে
- বঙ্গোপসাগরে দুই জেলে গ্রুপর মধ্যে সংঘর্ষ, আহত ৩
- ফরিদপুরে অধ্যাপক এম এ সামাদকে সংবর্ধনা, স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন
- একই পরিবারে ৪ খুন রংপুরকে হিন্দুশূন্য করার ষড়যন্ত্র
- চরভদ্রাসন হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী টু-স্টার বোদা
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- কুমিল্লায় প্রবীণ আওয়ামী লীগ নেতাদের বিশেষ সম্মাননা
- ‘বিএনপি আমলে আমরা অন্ধকার যুগে ছিলাম’
- কাপ্তাই অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন নতুন বাজার শাখার নেতৃত্বে ঈমান আলী ও দিদারুল আলম
- সিরাজগঞ্জে বাসচাপায় তিন কলেজছাত্র নিহত
- সুন্দরবনে ভালো নেই বনজীবী জেলে মৌয়াল বাওয়ালীরা
- প্রস্তুত কোরবানির পশু, ভালো দাম পেতে আশাবাদী নীলফামারীর খামারিরা
- গাইবান্ধায় রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
- প্লাস্টিক দূষণ প্রতিরোধে নীলফামারীতে সচেতনতামূলক মানববন্ধন
- আগুন নেভাতে গিয়ে অগ্নিদ্বগ্ধ ফায়ার সার্ভিস কর্মকর্তার মৃত্যু
- যশোরে ২৫ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্য
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- বরগুনায় তীব্র তাপপ্রবাহে ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগ
- কলাপাড়ায় ১৯ টি বিদ্যালয়ের কন্যা শিশুদের ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ
- ব্যাটারদের নিজেদেরও একটা প্ল্যান রাখার পরামর্শ বাশারের
- পায়রা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বইমেলায় টি.এম. আবদুল্লাহ-আল-ফুয়াদের ‘স্ট্র্যাটেজিক ক্রেডিট ম্যানেজমেন্ট’
-1.gif)








