বাজারে এলো ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি স্মার্টফোন রিয়েলমি সি১০০
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের বহুল প্রতীক্ষিত ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ সি-সিরিজের স্মার্টফোন realme C100 আনুষ্ঠানিকভাবে উন্মোচন করতে যাচ্ছে। আগামীকাল (০৮ অক্টোবর) এক অনলাইন ইভেন্টের মাধ্যমে এটি উন্মোচন করা হবে। ব্যবহারকারীদের সবধরণের প্রয়োজন পূরণে দীর্ঘমেয়াদী পাওয়ার, উন্নত ডিউরেবিলিটি, ওয়াটার রেজিজট্যান্স ও স্মুথ পারফরম্যান্সের সমন্বয়ে ডিভাইসটি এই সেগমেন্টের সবচেয়ে সেরা ব্যাটারি ব্যাকআপ ও পারফরম্যান্স নিশ্চিত করবে।
realme C100-এ সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতা, ১০ ওয়াট রিভার্স চার্জিং ও ৭ বছরের ব্যাটারি হেলথ প্রতিশ্রুতি রয়েছে। আরও দীর্ঘ ব্যাটারি লাইফ নিশ্চিত করতে ডিভাইসটিতে এআই-পাওয়ার্ড অপটিমাইজেশন ব্যবহার করা হয়েছে।
এছাড়াও, সারাদিন ব্যবহার করার পরও ডিভাইসটি একইরকমভাবে চলতে সক্ষম। রিয়েলমির ল্যাব টেস্ট অনুযায়ী, একবার পূর্ণ চার্জে realme C100 ১.৭ দিন সচল থাকার পাশাপাশি, ১১ ঘণ্টার বেশি অনলাইন গেমিং (ফ্রি ফায়ার, মোবাইল লিজেন্ডস ব্যাং ব্যাং), ২৪ ঘণ্টার বেশি অনলাইন স্ট্রিমিং, ২০ ঘণ্টার বেশি অনলাইন নেভিগেশন ও ৪০ ঘণ্টার বেশি সময় ধরে কাজ করতে সক্ষম।
উন্নত ডিউরেবিলিটি নিশ্চিত করতে realme C100-এ মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স ও আর্মরশেল প্রোটেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা প্রতিদিনের অপ্রত্যাশিত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। ডিভাইসটিকে আরও ডিউরেবল করতে এতে আইপি৬৯ প্রো টেকনোলজির পাশাপাশি, ২ মিটার ড্রপ রেজিজট্যান্স ও ৬ মিটার ওয়াটার রেজিজট্যান্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে প্রতিদিনের ব্যবহারের সময় টেবিলের ওপর থেকে পড়ে যাওয়া, পকেট থেকে ফোন বের করার সময় পড়ে যাওয়া বা ছবি তোলার সময় সুইমিংপুলে ফোন পড়ে যাওয়ার মতো বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে ডিভাইসের সুরক্ষা নিশ্চিত করবে।
এছাড়াও, স্মার্টফোনটিতে শক্তিশালী ৮-কোর চিপসেট রয়েছে। ফটোগ্রাফি ও কনটেন্ট ক্রিয়েশনের জন্য realme C100-এ ৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। রেয়ার ও ফ্রন্ট উভয় ক্যামেরাই ডুয়েল-ভিডিও শুটিং করতে সক্ষম।
পাশাপাশি, প্রতিদিনের কাজে স্মুথ স্ক্রলিং ও অনবদ্য ভিউইং অভিজ্ঞতা নিশ্চিত করতে realme C100-এ ৯০.৪% স্ক্রিন-টু-বডি রেশিও ও ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট সহ ৬.৮ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
০৮-১০ অক্টোবরের মধ্যে realme C100 কেনার মাধ্যমে ক্রেতারা ৫০,০০,০০০ টাকা মূল্যের আকর্ষণীয় পুরষ্কার উপভোগ করতে পারবেন। প্রতিবার স্মার্টফোন কেনার পর ব্যবহারকারীরা ১,০০,০০০ টাকা, ৫০,০০০ টাকা, বোগো অফার অথবা নিশ্চিত ৬ মাসের এক্সটেন্ডেড ওয়ারেন্টি জিতে নেওয়ার সুযোগ পাবেন।
গ্লোরি হোয়াইট, ভিক্টোরি পার্পল ও এনড্যুরেন্স ব্রাউন এই তিনটি অনন্য রঙে realme C100 পাওয়া যাচ্ছে। ডিভাইসটি দুইটি স্টোরেজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। এর ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা মাত্র ও ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা মাত্র।
সুবিশাল ব্যাটারি, উন্নত ডিউরেবিলিটি, ওয়াটার রেজিজট্যান্স, স্মুথ পারফরম্যান্স ও অনন্য ফিচারের সমন্বয়ে realme C100 এমনভাবে তৈরি করা হয়েছে, যা প্রতিদিনের জীবনে অল-রাউন্ড স্মার্টফোন অভিজ্ঞতা চান এমন ব্যবহারকারীদের জন্য নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করবে।
(পিআর/এসপি/অক্টোবর ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ফুলপুরে দুস্থ ও অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ
- নুরুন্নবী চেয়ারম্যান মার্কেটে উচ্ছেদ ঘিরে মুখোমুখি মালিকপক্ষ-সিডিএ
- জামালপুরে ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার
- নহাটা শ্মশান কালীবাড়ি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার আলোয় ৩০ শিশু
- ঈশ্বরদীতে জেলি মেশানো চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
- বাজারে এলো ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি স্মার্টফোন রিয়েলমি সি১০০
- গোবিপ্রবি'র গেটের ভিতরে ও বাইরে দু’টি ককটেল বিস্ফোরণ
- জঠর অনুরাগ
- স্মিট মাচ্ছার-ই ভারত, ককরোচ-রা নয়
- বায়রার অনুমোদনের অপেক্ষা, উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুরের প্রথম ইউনিট
- ‘একটি ছোট ইলিশের ডিমে দেড়-দুই লাখ ইলিশের বাচ্চা হয়’
- জামালপুরে চলছে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা শুরু
- ‘ফ্যাসিবাদী আমলে খাতায় না লিখলেও পাসের নির্দেশ দেওয়া হয়েছিল’
- মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর
- ‘তোমার ইতিহাস আজীবন টিকে থাকবে’
- হিজবুল্লাহকে ২০ কোটি ডলার দিলো ইরান
- ‘দেশে গুরুতর চোখের সমস্যায় ভুগছেন ৭৪ লাখের বেশি মানুষ’
- স্টার সিনেপ্লেক্সের ২২ বছর, আজ একটি টিকেট কিনলে আরেকটি ফ্রি
- ‘পানির ন্যায্য হিস্যায় ভারতকে কোনো ছাড় নয়’
- জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ
- ‘আবাসন খাতকে চাঙা করার চেষ্টা চলছে’
- ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে’
- রাজশাহীতে মুক্তিবাহিনী পাকহানাদারদের ওপর আক্রমণ চালায়
- মামলা-রিমান্ডের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে
- গোপালগঞ্জ খালে ‘বাঁশের বেড়া’ দিয় মাছ শিকার
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই, আহত ৩
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- স্মিট মাচ্ছার-ই ভারত, ককরোচ-রা নয়
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








