বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি
তথ্যপ্রযুক্তি ডেস্ক : গ্লোবাল টেক জায়ান্ট শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ২০২৬ ও শাওমি টিভি এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ উন্মোচন করেছে। উন্নত ডিসপ্লে প্রযুক্তি, প্রাণবন্ত ছবি ও অনন্য অডিওর সমন্বয়ে সিরিজটি বাসাবাড়ির বিনোদনে অনবদ্য অভিজ্ঞতা নিশ্চিত করবে। এর সর্বাধুনিক বেজেল-লেস ডিজাইন প্রতিদিনের ভিউইং অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। নতুন এই টেলিভিশন লাইনআপে স্মার্ট টিভি সক্ষমতার সাথে কিউডি-মিনি এলইডি প্রযুক্তির সমন্বয় করা হয়েছে; যা ক্রেতাদের মুভি, স্পোর্ট, গেমিং ও পছন্দের অনলাইন কনটেন্ট দেখার ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা দিবে।
এই লাইনআপের শীর্ষে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি সিরিজ রয়েছে, যা হোম এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে ফ্ল্যাগশিপ প্রিমিয়াম মিনি এলইডি টেকনোলজি নিয়ে এসেছে। ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি ও ৭৫ ইঞ্চি, তিনটি ভ্যারিয়েন্টে এই সিরিজটি নিয়ে আসা হয়েছে। স্মুথ ভিজ্যুয়াল ও উন্নত ক্ল্যারিটি নিশ্চিত করতে সিরিজটিতে ৪কে রেজ্যুলুশন, ১,৭০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস ও ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে।
এছাড়াও, গেম বুস্ট মোড অ্যাক্টিভেট করার মাধ্যমে ব্যবহারকারীরা ভিআরআর (ভ্যারিয়েবল রিফ্রেশ রেট) ও আলট্রা-ফাস্ট ২৮৮ হার্জ রিফ্রেশ রেট উপভোগ করতে পারবেন। ডলবি ভিশন, ডলবি অ্যাটমস ও হারমান অডিওইএফএক্স সাউন্ড টিউনিংয়ের সমন্বয়ে সিরিজটি সিনেম্যাটিক ভিউইং অভিজ্ঞতা দিবে। পাশাপাশি, এর উন্নত লোকাল ডিমিং প্রযুক্তি দৃশ্যভেদে ডিপার ব্ল্যাক, ব্রাইটার হাইলাইট ও ডিটেইল ইমেজ নিশ্চিত করতে সহায়তা করে।
একইসাথে, দেখার পছন্দকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যেতে এই লাইনআপের সাথে যুক্ত হয়েছে শাওমি টিভি এক্স মিনি এলইডি সিরিজ; যা ৪৩ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি ও ৭৫ ইঞ্চি, এই চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। প্রাণবন্ত রঙ ও উন্নত কনট্রাস্ট দিতে সিরিজটিতে ৪কে রেজ্যুলুশন, কিউডি-মিনি এলইডি ডিসপ্লে প্রযুক্তি ও এইচডিআর১০+ সাপোর্ট ব্যবহার করা হয়েছে। বিশেষ করে, এর ৪৩ ইঞ্চির টিভিটি দেশের একমাত্র ৪৩ ইঞ্চি মিনি এলইডি টিভি। পাশাপাশি ৪কে ভিজ্যুয়াল, উন্নত কনট্রাস্ট, অনবদ্য অডিও ও স্মার্ট টিভি ফিচারের সমন্বয়ে সিরিজটি মুভি, স্পোর্ট, গেমিং ও প্রতিদিনের বিনোদনে অসাধারণ অভিজ্ঞতা নিশ্চিত করবে।
এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “শাওমিতে আমরা সবসময় উদ্ভাবনী প্রযুক্তি ক্রেতাদের কাছে পৌঁছে দিতে ও তাদের দৈনন্দিন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি সিরিজের মাধ্যমে নিখুঁত পিকচার কোয়ালিটি, স্মুথ ভিজ্যুয়াল, প্রিমিয়াম অডিও ও স্মার্ট ফিচারের সমন্বয়ে বাসাবাড়ির বিনোদন আরও আকর্ষণীয় করে তোলাই আমাদের লক্ষ্য। প্রতিদিনের বিনোদনে স্বাচ্ছন্দ্যময়ভাবে পছন্দের কনটেন্ট উপভোগ করতে চান এমন পরিবার, চলচ্চিত্রপ্রেমী, খেলাধুলার ভক্ত ও গেমারদের জন্য এই দুটি টিভি সিরিজ নিয়ে আসা হয়েছে।”
উন্নত প্রযুক্তি ব্যবহার আরও সহজ করতে, নিজেদের পণ্য পোর্টফোলিওতে এই নতুন সিরিজ সংযোজনের মাধ্যমে শাওমি বাসাবাড়ির বিনোদনে উদ্ভাবনী সমাধান নিশ্চিত করার ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করলো।
শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি দুইটি সিরিজই এখন দেশজুড়ে সকল শাওমি অথোরাইজড স্টোরে পাওয়া যাচ্ছে। শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ৫৫ ইঞ্চির দাম ১,২৩,৯৯৯ টাকা মাত্র, শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ৬৫ ইঞ্চির দাম ১,৬৪,৯৯৯ টাকা মাত্র ও শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ৭৫ ইঞ্চির দাম ২,৩৪,৯৯৯ টাকা মাত্র। অন্যদিকে শাওমি টিভি এক্স মিনি এলইডি ৪৩ ইঞ্চির দাম ৬৩,৯৯৯ টাকা মাত্র, শাওমি টিভি এক্স মিনি এলইডি ৫৫ ইঞ্চির দাম ৯৮,৯৯৯ টাকা মাত্র, শাওমি টিভি এক্স মিনি এলইডি ৬৫ ইঞ্চির দাম ১,২৬,৯৯৯ টাকা মাত্র ও শাওমি টিভি এক্স মিনি এলইডি ৭৫ ইঞ্চির দাম ১,৭১,৯৯৯ টাকা মাত্র।
এ বিষয়ে বিস্তারিত জানতে ওয়েবসাইট https://www.mi.com/bd/smart-home/#tv-media ভিজিট করুন বা শাওমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/XiaomiBangladesh ফলো করুন।
(পিআর/এসপি/অক্টোবর ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- উত্তরের তিন জেলায় ১৫১ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ২৩ প্লাটুন বিজিবি
- শামীম হত্যায় গ্রেপ্তার ফজলুল হক আমিনীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- সালথায় যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল
- সালথার বড়দিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি
- ‘মাদকসেবীরা রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে’
- বনলতা এক্সপ্রেস থেকে ৮৬ লাখ টাকার হেরোইন উদ্ধার
- ব্রিজের মুখ ভরাট করে সরকারি জমি দখল
- নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস
- শিক্ষিত বেকার বাড়ছে: কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি
- বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি
- বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন
- গোপালগঞ্জে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে একজনের মৃত্যু
- চেয়ারম্যানের জুয়ার আড্ডায় টাকা লেনদেনের ভিডিও ভাইরাল
- নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করে দিলেন যুবদল নেতা নুরুল ইসলাম
- নূরানী তালীমুল কোরআন বোর্ড’র কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা
- বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ৪৮ ঘণ্টায়ও কোন আসামী গ্রেপ্তার না হওয়ায় নিহতের স্বজনদের ক্ষোভ
- সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায়
- ত্রিশের পর যে অভ্যাস বদলে দিতে পারে জীবন
- ঠিক আছে
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা
- কক্সবাজারে রিসোর্টে আগুন, তৌসিফের হৃদয়ভাঙা পোস্ট; ক্ষুব্ধ ইরফান
- নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেফতার
- দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৯ বিলিয়ন ডলার
- ওয়াহিদুজ্জামান ওরফে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- পর্দা উঠলো কপ২৬ জলবায়ু সম্মেলনের
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ভৈরবে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিশেষ কৃতিত্বের জন্য শিশু কিশোরদের সংবর্ধনা
- স্বাক্ষী নেই-দলিল নেই, দখলদারের শক্তিতে উত্তরাধিকারীরা বঞ্চিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- বৃষ্টির ছড়া
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ত্রিশের পর যে অভ্যাস বদলে দিতে পারে জীবন
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- যখন আমি যুদ্ধে গেলাম
- বাদল রহমান এর একগুচ্ছ কবিতা
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করে দিলেন যুবদল নেতা নুরুল ইসলাম
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
-1.gif)








