E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

২০২৬ অক্টোবর ২৫ ১৮:১৭:২৮
তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বে সবচেয়ে বেশি স্মার্টফোন বাজারজাত করেছে স্যামসাং। এ সময়ে বৈশ্বিক স্মার্টফোন বাজারে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটির হিস্যা ছিল ২৩ শতাংশ। বাজার গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে বিশ্ববাজারে ২২ শতাংশ হিস্যা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপল। তৃতীয় অবস্থানে থাকা শাওমির বাজার হিস্যা ১২ শতাংশ। এ ছাড়া অপোর বাজার হিস্যা ৯ শতাংশ এবং ভিভোর ৮ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, মেমোরি চিপের ঘাটতির কারণে অধিকাংশ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বাজারে গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ পতন হয়েছে। এর ফলে গত ১৪ বছরের মধ্যে তৃতীয় প্রান্তিকে স্মার্টফোন বাজারের আকার সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

বাজারে প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও স্যামসাংয়ের স্মার্টফোন সরবরাহ গত বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ কমেছে। তবে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো থাকায় এবং গ্যালাক্সি জেড ফোল্ড৮-এর নেতৃত্বে নতুন ফোল্ডেবল স্মার্টফোন সিরিজের প্রতি ক্রেতাদের আগাম আগ্রহ থাকায় বাজারে শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে প্রতিষ্ঠানটি।

তৃতীয় প্রান্তিকের বাজার পরিস্থিতি পেরিয়ে স্যামসাং বিশ্বজুড়ে গ্রাহকদের জন্য উদ্ভাবনী মোবাইল প্রযুক্তির উন্নয়ন এবং আরও কার্যকর ও অর্থবহ স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

(পিআর/এসপি/অক্টোবর ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test