E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া

২০২৬ নভেম্বর ১০ ১৬:৪৭:২৮
প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া

তথ্যপ্রযুক্তি ডেস্ক : দিনের বেশির ভাগ সময় বাসার বাইরে কাটাতে হলে স্মার্টফোনের চার্জ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয়। কল, নেভিগেশন, ভিডিও দেখা কিংবা কাজের প্রয়োজনে ফোন ব্যবহার করতে গিয়ে দ্রুত ব্যাটারি শেষ হতে পারে। আবার পরিস্থিতির কারণে সব সময় চার্জ দেওয়ার সুযোগও থাকে না। ব্যবহারকারীদের দৈনন্দিন এই চাহিদার কথা বিবেচনায় রেখে দীর্ঘস্থায়ী ব্যাকআপসহ ইনফিনিক্স নিয়ে এসেছে নোট ৬০ প্রো ৫জি। এতে রয়েছে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি এবং ইতালীয় অটোমোটিভ নকশার অনুপ্রেরণায় তৈরি বিশেষ সংস্করণ।

ফোনটির ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি দীর্ঘ সময় কাজ, বিনোদন ও ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সুবিধা দেবে। ব্যবহারের ধরন অনুযায়ী ব্যাটারির স্থায়িত্বে পার্থক্য হতে পারে। তবে বড় ব্যাটারি ধারণক্ষমতার কারণে দীর্ঘ সময় বাইরে থাকলেও বারবার চার্জ দেওয়ার প্রয়োজন কমবে।

ডিভাইসটিতে রয়েছে ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা। পাশাপাশি ব্যাটারির দীর্ঘমেয়াদি কার্যক্ষমতা ধরে রাখতে এতে যুক্ত করা হয়েছে ব্যাটারি সেলফ-হিলিং প্রযুক্তি। গেম খেলার সময় চার্জারে সংযুক্ত অবস্থায় বাইপাস চার্জিং প্রযুক্তি সরাসরি ফোনের সিস্টেমে বিদ্যুৎ সরবরাহ করে। ফলে একই সময়ে ব্যাটারি চার্জ হওয়ার কারণে সৃষ্ট অতিরিক্ত তাপ কমাতে সহায়তা করে।

ব্যাটারির পাশাপাশি ফোনের তাপ নিয়ন্ত্রণেও গুরুত্ব দিয়েছে ইনফিনিক্স। তবে নিরাপদ ব্যবহারের জন্য প্রস্তুতকারকের সুপারিশ করা চার্জার ও আনুষঙ্গিক উপকরণ ব্যবহার, ক্ষতিগ্রস্ত কেবল পরিবর্তন এবং বালিশ বা বিছানার নিচে রেখে ফোন চার্জ না দেওয়ার মতো অভ্যাসও গুরুত্বপূর্ণ।

নোট ৬০ প্রো ৫জি ফোনের সঙ্গে উপহার হিসেবে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ম্যাগ পাওয়ার ব্যাংক দিচ্ছে ইনফিনিক্স। ফলে কাছাকাছি চার্জিং ব্যবস্থা না থাকলেও দুশ্চিন্তায় পড়তে হবে না ব্যবহারকারীদের। ফলে ফোন ও পাওয়ার ব্যাংক মিলিয়ে ব্যাটারি ধারণক্ষমতা দাঁড়াবে ১১,৫০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার।

ফোনটির বিশেষ আকর্ষণ নোট ৬০ প্রো টোরিনো ব্ল্যাক স্পেশাল এডিশন। ফেরারি ও আলফা রোমিওর মতো ব্র্যান্ডের সঙ্গে কাজের জন্য পরিচিত ইতালির নকশাপ্রতিষ্ঠান পিনিনফারিনার সঙ্গে যৌথভাবে তৈরি হয়েছে এই সংস্করণ। এতে রয়েছে কেভলার প্যাটার্নের ফিনিশ, রেসিং-অনুপ্রাণিত সফটওয়্যার এবং পিনিনফারিনার বিশেষ ব্র্যান্ডিং। একই নকশার ধারাবাহিকতা রাখা হয়েছে এর সঙ্গে থাকা বিশেষ আনুষঙ্গিক উপকরণেও।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ ৫জি চিপসেট। দৈনন্দিন কাজ ও গেমিংয়ের পাশাপাশি এতে রয়েছে ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট সর্বোচ্চ ১৪৪ হার্টজ।

এদিকে ইনফিনিক্সের নোট সিরিজের বিভিন্ন মডেলে সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় চলছে। নোট ৬০ প্রো ৫জি এখন পাওয়া যাচ্ছে ৪৫ হাজার ৯৯৯ টাকায়। ফোনটির নিয়মিত দাম ৪৯ হাজার ৯৯৯ টাকা।

(পিআর/এসপি/নভেম্বর ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test